বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

ফিচার

চট্টগ্রামের দাঙ্গার মূল হোতা ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার

সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে। সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুরসহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়।   গত […]

নিউজ ডেস্ক

২৫ নভেম্বর ২০২৪, ১৭:৩৮

সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুরসহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

গত ৩০ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মো. ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা দায়ের হয়। মামলার পরই দুজনকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন- রাজেশ চৌধুরী ও হৃদয় দাশ।

 

মামলার আসামিরা হলেন- ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী (৩৮), চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত (৩৪), নগরীর প্রবর্তক ইসকন মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ দাশ ব্রহ্মচারী (৪৮), গোপাল দাশ টিপু (৩৮), ডা. কথক দাশ (৪০), প্রকৌশলী অমিত ধর (৩৮), রনি দাশ (৩৮), রাজীব দাশ (৩২), কৃষ্ণ কুমার দত্ত (৫২), জিকু চৌধুরী (৪০), নিউটন দে ববি (৩৮), তুষার চক্রবর্তী রাজীব (২৮), মিথুন দে (৩৫), রুপন ধর (৩৫), রিমন দত্ত (২৮), সুকান্ত দাশ (২৮), বিশ্বজিৎ গুপ্ত (৪২), রাজেশ চৌধুরী (২৮) এবং হৃদয় দাস (২৫)। একই মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

 

চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। এছাড়া তিনি পুণ্ডরীক ধামের অধ্যক্ষ।

 

ফিচার

প্রকৃতির নীরব রূপবদল মনে করিয়ে দিচ্ছে-‘শীত আসছে’

কার্তিকের শুরু থেকেই আবহাওয়ার পরিবর্তন স্পষ্ট টের পাওয়া যাচ্ছে। সকালে ক্যাম্পাসের বাতাসে শীতের একটা মিষ্টি আমেজ থাকে, যা ভীষণ ভালো লাগে। ক্লাসের ফাঁকে চায়ের দোকানে বসে ধোঁয়া ওঠা কাপে চুমুক দেওয়া এখন আমাদের নিত্যদিনের আনন্দ। তবে শীতের তীব্রতা বাড়লে সকালে ঘুম থেকে উঠে ক্লাসে আসাটা একটু কঠিন হয়ে উঠবে।

নিউজ ডেস্ক

১৯ অক্টোবর ২০২৬, ১০:৪৩

চয়ন কুন্ডু, ইসলামী বিশ্ববিদ্যালয়

“আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে-এই বাংলায়…” জীবনানন্দ দাশের চিরচেনা কবিতার পঙ্‌ক্তির মতো বাংলার প্রকৃতি বারবার নতুন রূপে ধরা দেয় ঋতুর আবর্তনে। রূপসী বাংলার প্রকৃতিতে কার্তিকে শুরুতেই বইছে হেমন্তের আবহ। বাতাসে বইতে শুরু করেছে শীতের আগাম হিমেল পরশ। ভোরে স্নিগ্ধ বাতাস, ঘাসের ডগায় জমে থাকা মুক্তাদানার মতো শিশিরবিন্দু আর প্রকৃতির নীরব রূপবদল মনে করিয়ে দিচ্ছে–‘শীত আসছে’। ঋতু পরিবর্তনের এই সমীরণে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসেও প্রকৃতির রূপে দেখা দিয়েছে নতুন আমেজ।

ছয় ঋতুর বৈচিত্র্যময় আবর্তনে কার্তিক ও অগ্রহায়ণ–এই দুই মাস মিলে হেমন্ত ঋতু। এ সময় প্রকৃতি ধীরে ধীরে তার পুরোনো রূপ বদলে শীতের প্রস্তুতি নেয়। ইবির ১৭৫ একরের সবুজ প্রাঙ্গণে এখন সেই পরিবর্তনের ছোঁয়া স্পষ্ট। ভোরে কুয়াশার চাদর জড়িয়ে থাকে কেন্দ্রীয় ফুটবল মাঠ থেকে শুরু করে মুক্তমঞ্চ ও মীর মুগ্ধ সরোবর এলাকা। মাঠের শিশিরভেজা ঘাসের ডগায় ভোরের রোদ পড়তেই তা দ্যুতি ছড়ায়। মনে হয়, সবুজ ঘাসগুলো যেন প্রকৃতির বুকে সতেজ নিঃশ্বাস ফিরে পেয়েছে। শীতের এই প্রাথমিক পরশ শিক্ষার্থীদের মনেও জাগিয়ে তুলছে ভিন্ন এক শিহরণ। গাছপালা ঘেরা ছায়ানিবিড় পথ, খোলা প্রাঙ্গণ আর চারপাশের মেঠো গন্ধ ক্যাম্পাসকে সাজিয়ে তুলেছে এক অনন্য সৌন্দর্যে। সকালে কুয়াশা ভেদ করে ক্লাসে ছুটে চলা, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা ধোঁয়া ওঠা চায়ের আড্ডা–ক্যাম্পাসজীবনের পরিচিত দৃশ্যগুলোতে শীত এখন নতুন মাত্রা যোগ করছে।

হেমন্তের এই আবহাওয়ায় অনুভূতি ব্যক্ত করে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী অর্পিতা পাল বলেন,

“কার্তিকের শুরু থেকেই আবহাওয়ার পরিবর্তন স্পষ্ট টের পাওয়া যাচ্ছে। সকালে ক্যাম্পাসের বাতাসে শীতের একটা মিষ্টি আমেজ থাকে, যা ভীষণ ভালো লাগে। ক্লাসের ফাঁকে চায়ের দোকানে বসে ধোঁয়া ওঠা কাপে চুমুক দেওয়া এখন আমাদের নিত্যদিনের আনন্দ। তবে শীতের তীব্রতা বাড়লে সকালে ঘুম থেকে উঠে ক্লাসে আসাটা একটু কঠিন হয়ে উঠবে।”

সমাজকল্যাণ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আশেক রহমান বলেন,

“শরতের বিদায়ের পর হেমন্তের এই ঠান্ডা বাতাস নতুন এক অনুভূতির জন্ম দেয়। বিশেষ করে ক্যাম্পাসের সবুজ পথগুলো দিয়ে হেঁটে যাওয়ার সময় যে অনুভূতি হয়, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে একই সাথে আমাদের মনে রাখা উচিত, শীত অনেকের জন্যই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। ক্যাম্পাসের আশপাশের অসচ্ছল ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগগুলো এখনই নেওয়ার উপযুক্ত সময়।”

ক্যাম্পাসের অন্যতম পরিচিত স্থান ‘জিয়া মোড়’। শীতের আভাস পেতেই এই মোড়ের চায়ের দোকানগুলোতে ভিড় বাড়তে শুরু করেছে। জিয়া মোড়ের এক চা-বিক্রেতা অনুভূতি ব্যক্ত করে বলেন,

“কার্তিকের শুরুতেই ভোরবেলায় পুরো ক্যাম্পাস কুয়াশায় ঢেকে যায়। ঠাণ্ডা কিছুটা বাড়ায় শিক্ষার্থীরা হালকা গরম পোশাক পরা শুরু করেছে, যা ক্যাম্পাসে এক নতুন রূপ তৈরি করেছে। ভোর আর সন্ধ্যায় এক কাপ গরম চায়ের চাহিদা এখন আগের চেয়ে অনেক বেশি। গরম চায়ের কাপে শিক্ষার্থীদের এই আড্ডা পুরো ক্যাম্পাসের শীতকালীন পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।”

কার্তিকের শুরুতেই ইবি ক্যাম্পাসে শীতের আগাম উপস্থিতি কেবল ঋতু পরিবর্তনের বার্তা নিয়ে আসেনি; এটি প্রকৃতি, ক্যাম্পাসজীবন ও শিক্ষার্থীদের অনুভূতিকে নতুন করে উজ্জীবিত করার এক চমৎকার উপলক্ষ্য নিয়ে এসেছে। শীতের এই সৌন্দর্য যেমন আনন্দের, তেমনি অসচ্ছল মানুষদের কথা ভেবে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়াও এই ঋতুর অন্যতম শিক্ষা।