সোমবার, ২৭ জুলাই ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

বিনোদন

তাহসানকে জিহাদি বলে তসলিমা নাসরিনের কটাক্ষ

বাংলাদেশের জনপ্রিয় গায়ক, সুরকার ও অভিনেতা তাহসানকে জিহাদি বলে কটাক্ষ করেছেন নির্বাসিত জনপ্রিয় লেখিকা তসলিমা নাসরিন। এই গায়ক সম্প্রতি আস্ট্রেলিয়ার এক কনসার্টে সংগীত জীবনের প্রতি বিদায়ের ইঙ্গিত দিয়েছেন। দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারে কোটি ভক্তের হৃদয় জয় করা এই তারকা ঘোষণা করেছেন, স্টেজ লাইফ থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেবেন। কনসার্টে তিনি বলেন, ‘মেয়ে বড় হচ্ছে। […]

তাহসানকে জিহাদি বলে তসলিমা নাসরিনের কটাক্ষ

তাহসানকে জিহাদি বলে তসলিমা নাসরিনের কটাক্ষ

নিউজ ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮

বাংলাদেশের জনপ্রিয় গায়ক, সুরকার ও অভিনেতা তাহসানকে জিহাদি বলে কটাক্ষ করেছেন নির্বাসিত জনপ্রিয় লেখিকা তসলিমা নাসরিন। এই গায়ক সম্প্রতি আস্ট্রেলিয়ার এক কনসার্টে সংগীত জীবনের প্রতি বিদায়ের ইঙ্গিত দিয়েছেন। দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারে কোটি ভক্তের হৃদয় জয় করা এই তারকা ঘোষণা করেছেন, স্টেজ লাইফ থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেবেন।

কনসার্টে তিনি বলেন, ‘মেয়ে বড় হচ্ছে। এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করা ভালো লাগে?’ কথাগুলো প্রকাশ পাওয়ার পরই সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে নির্বাসিতা লেখিকা তসলিমা নাসরিন তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বেশ কিছু প্রশ্ন তুলে তাহসানকে জিহাদি কি না জানতে চেয়েছেন।

তসলিমা লিখেছেন, ‘দাড়ি রেখে বুঝি স্টেজে গান গাওয়া নিষেধ? মেয়ে বড় হলে গান গাওয়া বন্ধ করা উচিত? লাফালাফি করতে ইচ্ছে না হলে লাফালাফি না করেও গান গাওয়া যায়। তাহসানের দাঁড়ি কি ইসলামী দাঁড়ি? যদি হয়, তাহলে হয়তো তিনি ইসলাম ব্যবসায়ীদের ফতোয়া মেনে গান ছেড়ে দিচ্ছেন।’

তিনি আরও প্রশ্ন তুলেছেন, ‘দেশে যখন গান বাজনা বন্ধ করার জন্য জিহাদি জঙ্গিরা উঠে পড়েছে তিনি তখন গান বাজনার পক্ষে না দাঁড়িয়ে নিজে গান ছেড়ে দেওয়ার পক্ষে কথা বলছেন। তিনি কি মনে করেন যে, যাদের দাঁড়ি আছে, যাদের মেয়ে বড়, তাদের গান বাজনা বন্ধ করা উচিত?’

তসলিমা নাসরিনের অভিযোগ, ‘যে জিহাদীরা বাউল উৎসব, লালন মেলা বন্ধ করছে, স্কুলে গানের শিক্ষক বন্ধ করছে, গান বাজনার মাজার পুড়িয়ে দিচ্ছে তাহসান কি তাদের কার্যকলাপের সঙ্গে একমত?’

তাহসানের সংগীত জীবন শুরু হয় ২০০৪ সালে প্রকাশিত ‘কিছু কথা’ অ্যালবামের মাধ্যমে। এর আগে ১৯৯৮ সালে ব্যান্ড ‘ব্ল্যাক’-এর সঙ্গে যুক্ত ছিলেন। পরে ২০১২ সালে তিনি নতুন ব্যান্ড ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ গঠন করেন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘চোখে চোখে কথা হতো’, ‘যদি কোনোদিন’, ‘চলে যাও তবে’, ‘আলো’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘কতদূর’ ও ‘প্রেম তুমি’। এই গানগুলো এখনও ভক্তদের হৃদয়ে গভীর প্রভাব রেখে চলেছে।

বিনোদন

‘মাস্টার সাহেব, আপনি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছেন, তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব!’: দীপ্তি চৌধুরী

নতুন জীবনের সূচনাতেই স্বামীকে উদ্দেশ করে আবেগময় একটি বার্তা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন জনপ্রিয় উপস্থাপক দীপ্তি চৌধুরী। বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, “মাস্টার সাহেব, আপনি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছেন, তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব!” দীপ্তির এই বাক্যটি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি বিখ্যাত সংলাপ থেকে অনুপ্রাণিত। মূল সংলাপে ‘ডাক্তার […]

নিউজ ডেস্ক

০৬ জুন ২০২৬, ১৪:০৫

নতুন জীবনের সূচনাতেই স্বামীকে উদ্দেশ করে আবেগময় একটি বার্তা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন জনপ্রিয় উপস্থাপক দীপ্তি চৌধুরী। বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, “মাস্টার সাহেব, আপনি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছেন, তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব!”

দীপ্তির এই বাক্যটি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি বিখ্যাত সংলাপ থেকে অনুপ্রাণিত। মূল সংলাপে ‘ডাক্তার সাহেব’ শব্দটি থাকলেও নিজের বাস্তব জীবনের অনুভূতির সঙ্গে মিল রেখে তিনি ব্যবহার করেছেন ‘মাস্টার সাহেব’ সম্বোধন।

শুক্রবার রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় পারিবারিক আয়োজনে দীপ্তি চৌধুরীর আক্দ সম্পন্ন হয়। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। তাঁর স্বামী মুশতাক ইবনে আইয়ুব পেশায় শিক্ষক ও গবেষক। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

আক্দের পর প্রকাশিত ছবিগুলোতে নবদম্পতিকে আনন্দঘন মুহূর্তে দেখা যায়। তবে ছবির চেয়েও বেশি আলোচনায় এসেছে দীপ্তির আবেগঘন ক্যাপশন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা নবদম্পতির জন্য শুভকামনা জানিয়ে মন্তব্য করছেন। নতুন জীবনের জন্য তাঁদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন সবাই।

বিনোদন

‘আজকে আমাদের আকদ সম্পন্ন হয়েছে: দীপ্তি চৌধুরী

বিয়ে করেছেন দেশের টেলিভিশন অঙ্গনের আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলামোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দীপ্তির স্বামী নাম মুশতাক ইবনে আইয়ুব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। খবরটির সত্যতা নিশ্চিত করে দীপ্তি চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আজকে আমাদের আকদ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে বড় পরিসরে ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন […]

নিউজ ডেস্ক

০৫ জুন ২০২৬, ১৮:৪১

বিয়ে করেছেন দেশের টেলিভিশন অঙ্গনের আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলামোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

দীপ্তির স্বামী নাম মুশতাক ইবনে আইয়ুব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

খবরটির সত্যতা নিশ্চিত করে দীপ্তি চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আজকে আমাদের আকদ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে বড় পরিসরে ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে, যেখানে সবাইকে আমন্ত্রণ জানাব। আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’

দীপ্তির স্বামী বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি (ক্যান্সার বিজ্ঞান) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

উল্লেখ্য, দীপ্তি চৌধুরী টেলিভিশন টকশো ‘টু দ্য পয়েন্ট’ এবং ‘স্ট্রেইট কাট’সহ একাধিক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত।

বিনোদন

মুক্তি পেলো “আরিয়ান শান্ত’র কন্ঠে নতুন গান ‘মায়াবী চোখ’

রিপোর্ট : মো: মেহেদী হাসান ‘মায়াবী চোখ’ শিরোনামে ৩ মে ২০২৬ বিকাল ৫ ঘটিকায় মুক্তি পেলো ‘RTV ইয়ং স্টার’ প্রতিযোগী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কন্ঠ শিল্পী আরিয়ান শান্ত’র মৌলিক গান। গানটি “Ariyan Shanto’ নামে তার ব্যক্তিগত চ্যানেলে মুক্তি পেয়েছে। গানটির সৃষ্টি সম্পর্কে আরিয়ান শান্ত জানিয়েছেন- মাঝেমধ্যে গানের প্রসঙ্গে কথা হয় বর্তমান সেনাবাহিনীতে কর্মরত সংগীতশিল্পী ও […]

মুক্তি পেলো “আরিয়ান শান্ত’র কন্ঠে নতুন গান ‘মায়াবী চোখ’

মুক্তি পেলো "আরিয়ান শান্ত'র কন্ঠে নতুন গান 'মায়াবী চোখ'

নিউজ ডেস্ক

০৩ মে ২০২৬, ২১:০০

রিপোর্ট : মো: মেহেদী হাসান

‘মায়াবী চোখ’ শিরোনামে ৩ মে ২০২৬ বিকাল ৫ ঘটিকায় মুক্তি পেলো ‘RTV ইয়ং স্টার’ প্রতিযোগী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কন্ঠ শিল্পী আরিয়ান শান্ত’র মৌলিক গান। গানটি “Ariyan Shanto’ নামে তার ব্যক্তিগত চ্যানেলে মুক্তি পেয়েছে।


গানটির সৃষ্টি সম্পর্কে আরিয়ান শান্ত জানিয়েছেন- মাঝেমধ্যে গানের প্রসঙ্গে কথা হয় বর্তমান সেনাবাহিনীতে কর্মরত সংগীতশিল্পী ও গীতিকার ‘সাবের হোসাইন’ এর সাথে। সাবের হোসাইন গানটি মূলত নিজের জন্যই লিখেছিলেন, কিন্তু আমি তার পছন্দের তালিকায় অন্তর্ভুক্ত একজন কণ্ঠশিল্পী হওয়াতে গানটা আমাকে দিয়ে সুর করিয়েছিলেন । আমার কন্ঠে গানটির শুরুর দিকের কিছু অংশ সুর করে যখন আমি সাবের হোসাইন ভাইকে পাঠাই, তখন তিনি অত্যন্ত মুগ্ধ হয়ে আমাকে সুর ও কন্ঠ দিতে বলেন। গানের কথা গুলো এতই পছন্দ হয়েছিলো যে আমি আর দেরি না করে গানের কথাগুলোকে সুর করে ও কন্ঠ দিয়ে গানটির মিউজিক বানানোর জন্য পাঠিয়ে দিলাম সুপরিচিত মিউজিক ডিরেক্টর ‘ফাইয়াজ আহমেদ রাফি’ ভাইয়ের কাছে।

গানটিতে অভিনয় করতে দেখা গিয়েছে কন্ঠশিল্পী আরিয়ান শান্তকেই। গানটির ভিডিও ধারণ করেছেন ‘সাকিব আহমেদ সৈকত’ সার্বিক সহযোগিতায় ছিলেন ‘রাকিব’

আরিয়ান শান্তর কাছ থেকে জানা যায়- তিনি কখনোই ট্রেন্ডিং ফলো করেন না। তার যখন একটি গানের কথা পছন্দ হয় তখনই তিনি একটি গানে কণ্ঠ দিয়ে থাকেন।

এছাড়া আরিয়ান শান্ত’র বেশ কিছু মৌলিক জনপ্রিয় গান রয়েছে তার মধ্যে অন্যতম হলো মেঘনা পারে যাবো নারে, বোঝেনা কেউ মনের জ্বালা, আমার পৃথিবীটা, তোমারে ছাড়িয়া দিলাম পালের বাতাসে, তোমার মনটাকে রাঙিয়ে দেবো, যদি তোরে পাইতাম রে, মন দিও না, প্রেমের হাওয়া বয়, কন্যারে তোর মুখের হাসি, ভোরের শিশির” সহ আরো বহুল আলোচিত সব গান।

মূলত আরিয়ান শান্ত পরিচিত লাভ করেন ‘RTV ইয়ং স্টার’ নামে একটি টেলিভিশন সংগীত প্রতিযোগীতা থেকে। তারপর তিনি একে একে বেশ কয়টি প্রতিযোগিতায় বিজয় হয়েছিলেন। যেমনঃ Tr Song Star, Pranup Music Suttle সহ আরো বেশ কিছু।

ধারাবাহিকভাবে পর পর তার বেশ কিছু গান মুক্তি পাবে যেগুলোর মিউজিক ভিডিও এবং সংগীত আয়োজনের কিছু অংশের কাজ বাকি। আরিয়ান শান্ত’র স্বপ্ন তিনি সংগীতের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের সামনে রিপ্রেজেন্ট করবেন।