বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

বিনোদন

এই মানুষগুলা জীবনে কোনোদিন আমাদের সিলেবাসে ছিল না: ফারুকী

অস্ট্রেলিয়া সফরে থাকা নির্মাতা ও সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে ঘিরে স্যোশাল মিডিয়াসহ বিভিন্ন মহলে নানা আলোচনা ও গুঞ্জন চলছে। তিনি আর দেশে ফিরবেন না বলেও অনেকে দাবি করছেন। এবার স্যোশাল মিডিয়ায় এসব সমালোচনার জবাব দিলেন ফারুকী। রোববার (৭ জুন) সকালে ফেসবুকে একটি পোস্ট করেছেন নির্মাতা। পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী জানান, তাদের নিয়ে যারা কথা […]

এই মানুষগুলা জীবনে কোনোদিন আমাদের সিলেবাসে ছিল না: ফারুকী

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৭ জুন ২০২৬, ১৬:১২

অস্ট্রেলিয়া সফরে থাকা নির্মাতা ও সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে ঘিরে স্যোশাল মিডিয়াসহ বিভিন্ন মহলে নানা আলোচনা ও গুঞ্জন চলছে। তিনি আর দেশে ফিরবেন না বলেও অনেকে দাবি করছেন। এবার স্যোশাল মিডিয়ায় এসব সমালোচনার জবাব দিলেন ফারুকী।

রোববার (৭ জুন) সকালে ফেসবুকে একটি পোস্ট করেছেন নির্মাতা।

পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী জানান, তাদের নিয়ে যারা কথা বলছেন তারা কখনোই সিলেবাসে ছিল না।

ফারুকীর ভাষায়, ‘প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় এটা জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিই। কিন্তু সেটা যে এইরকম ভয়াবহ হবে এটা ভাবি নাই।’

তিনি লেখেন, ‘আমাদেরকে নিয়া এমনসব মানুষজন কথা বলতেছে, এদের উত্তর দিলেও আমাদের ইজ্জত থাকেনা। উইথ অল রেসপেক্ট টু দেম, এই মানুষগুলা জীবনে কোনোদিন আমাদের সিলেবাসে ছিলো না।

এদের নিয়া কথা বলা তো দুরের কথা, এদের নামও আমাদের আড্ডায় কেউ কোনোদিন একবারও উচ্চারণ করে নাই। এরা এতোটাই অপ্রাসঙ্গিক ছিল। আর এখন সাংবাদিক ভাই-বোনরা ফোন করে জিজ্ঞেস করে, ভাই, অমুক আপনার সম্পর্কে এই কথা বলছে, আপনার প্রতিক্রিয়া কী?’

তিনি আরও লেখেন, ‘বুঝেন অবস্থা! এখন এদের কথার উত্তর দিতে হইবো আমার? এটাই কাফফারা।
যাই হোক, এদের মিথ্যাচার এবং সম্মিলিত প্রোপাগান্ডা বলে দেয় আমি আমার কাজটা ঠিকমত করতে পারছি।
মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম। জুলাইতেও আমি মানুষের পক্ষেই ছিলাম। আলহামদুলিল্লাহ।’

বিনোদন

‘মাস্টার সাহেব, আপনি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছেন, তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব!’: দীপ্তি চৌধুরী

নতুন জীবনের সূচনাতেই স্বামীকে উদ্দেশ করে আবেগময় একটি বার্তা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন জনপ্রিয় উপস্থাপক দীপ্তি চৌধুরী। বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, “মাস্টার সাহেব, আপনি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছেন, তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব!” দীপ্তির এই বাক্যটি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি বিখ্যাত সংলাপ থেকে অনুপ্রাণিত। মূল সংলাপে ‘ডাক্তার […]

নিউজ ডেস্ক

০৬ জুন ২০২৬, ১৪:০৫

নতুন জীবনের সূচনাতেই স্বামীকে উদ্দেশ করে আবেগময় একটি বার্তা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন জনপ্রিয় উপস্থাপক দীপ্তি চৌধুরী। বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, “মাস্টার সাহেব, আপনি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছেন, তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব!”

দীপ্তির এই বাক্যটি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি বিখ্যাত সংলাপ থেকে অনুপ্রাণিত। মূল সংলাপে ‘ডাক্তার সাহেব’ শব্দটি থাকলেও নিজের বাস্তব জীবনের অনুভূতির সঙ্গে মিল রেখে তিনি ব্যবহার করেছেন ‘মাস্টার সাহেব’ সম্বোধন।

শুক্রবার রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় পারিবারিক আয়োজনে দীপ্তি চৌধুরীর আক্দ সম্পন্ন হয়। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। তাঁর স্বামী মুশতাক ইবনে আইয়ুব পেশায় শিক্ষক ও গবেষক। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

আক্দের পর প্রকাশিত ছবিগুলোতে নবদম্পতিকে আনন্দঘন মুহূর্তে দেখা যায়। তবে ছবির চেয়েও বেশি আলোচনায় এসেছে দীপ্তির আবেগঘন ক্যাপশন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা নবদম্পতির জন্য শুভকামনা জানিয়ে মন্তব্য করছেন। নতুন জীবনের জন্য তাঁদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন সবাই।

বিনোদন

‘আজকে আমাদের আকদ সম্পন্ন হয়েছে: দীপ্তি চৌধুরী

বিয়ে করেছেন দেশের টেলিভিশন অঙ্গনের আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলামোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দীপ্তির স্বামী নাম মুশতাক ইবনে আইয়ুব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। খবরটির সত্যতা নিশ্চিত করে দীপ্তি চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আজকে আমাদের আকদ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে বড় পরিসরে ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন […]

নিউজ ডেস্ক

০৫ জুন ২০২৬, ১৮:৪১

বিয়ে করেছেন দেশের টেলিভিশন অঙ্গনের আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলামোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

দীপ্তির স্বামী নাম মুশতাক ইবনে আইয়ুব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

খবরটির সত্যতা নিশ্চিত করে দীপ্তি চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আজকে আমাদের আকদ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে বড় পরিসরে ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে, যেখানে সবাইকে আমন্ত্রণ জানাব। আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’

দীপ্তির স্বামী বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি (ক্যান্সার বিজ্ঞান) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

উল্লেখ্য, দীপ্তি চৌধুরী টেলিভিশন টকশো ‘টু দ্য পয়েন্ট’ এবং ‘স্ট্রেইট কাট’সহ একাধিক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত।

বিনোদন

মুক্তি পেলো “আরিয়ান শান্ত’র কন্ঠে নতুন গান ‘মায়াবী চোখ’

রিপোর্ট : মো: মেহেদী হাসান ‘মায়াবী চোখ’ শিরোনামে ৩ মে ২০২৬ বিকাল ৫ ঘটিকায় মুক্তি পেলো ‘RTV ইয়ং স্টার’ প্রতিযোগী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কন্ঠ শিল্পী আরিয়ান শান্ত’র মৌলিক গান। গানটি “Ariyan Shanto’ নামে তার ব্যক্তিগত চ্যানেলে মুক্তি পেয়েছে। গানটির সৃষ্টি সম্পর্কে আরিয়ান শান্ত জানিয়েছেন- মাঝেমধ্যে গানের প্রসঙ্গে কথা হয় বর্তমান সেনাবাহিনীতে কর্মরত সংগীতশিল্পী ও […]

মুক্তি পেলো “আরিয়ান শান্ত’র কন্ঠে নতুন গান ‘মায়াবী চোখ’

মুক্তি পেলো "আরিয়ান শান্ত'র কন্ঠে নতুন গান 'মায়াবী চোখ'

নিউজ ডেস্ক

০৩ মে ২০২৬, ২১:০০

রিপোর্ট : মো: মেহেদী হাসান

‘মায়াবী চোখ’ শিরোনামে ৩ মে ২০২৬ বিকাল ৫ ঘটিকায় মুক্তি পেলো ‘RTV ইয়ং স্টার’ প্রতিযোগী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কন্ঠ শিল্পী আরিয়ান শান্ত’র মৌলিক গান। গানটি “Ariyan Shanto’ নামে তার ব্যক্তিগত চ্যানেলে মুক্তি পেয়েছে।


গানটির সৃষ্টি সম্পর্কে আরিয়ান শান্ত জানিয়েছেন- মাঝেমধ্যে গানের প্রসঙ্গে কথা হয় বর্তমান সেনাবাহিনীতে কর্মরত সংগীতশিল্পী ও গীতিকার ‘সাবের হোসাইন’ এর সাথে। সাবের হোসাইন গানটি মূলত নিজের জন্যই লিখেছিলেন, কিন্তু আমি তার পছন্দের তালিকায় অন্তর্ভুক্ত একজন কণ্ঠশিল্পী হওয়াতে গানটা আমাকে দিয়ে সুর করিয়েছিলেন । আমার কন্ঠে গানটির শুরুর দিকের কিছু অংশ সুর করে যখন আমি সাবের হোসাইন ভাইকে পাঠাই, তখন তিনি অত্যন্ত মুগ্ধ হয়ে আমাকে সুর ও কন্ঠ দিতে বলেন। গানের কথা গুলো এতই পছন্দ হয়েছিলো যে আমি আর দেরি না করে গানের কথাগুলোকে সুর করে ও কন্ঠ দিয়ে গানটির মিউজিক বানানোর জন্য পাঠিয়ে দিলাম সুপরিচিত মিউজিক ডিরেক্টর ‘ফাইয়াজ আহমেদ রাফি’ ভাইয়ের কাছে।

গানটিতে অভিনয় করতে দেখা গিয়েছে কন্ঠশিল্পী আরিয়ান শান্তকেই। গানটির ভিডিও ধারণ করেছেন ‘সাকিব আহমেদ সৈকত’ সার্বিক সহযোগিতায় ছিলেন ‘রাকিব’

আরিয়ান শান্তর কাছ থেকে জানা যায়- তিনি কখনোই ট্রেন্ডিং ফলো করেন না। তার যখন একটি গানের কথা পছন্দ হয় তখনই তিনি একটি গানে কণ্ঠ দিয়ে থাকেন।

এছাড়া আরিয়ান শান্ত’র বেশ কিছু মৌলিক জনপ্রিয় গান রয়েছে তার মধ্যে অন্যতম হলো মেঘনা পারে যাবো নারে, বোঝেনা কেউ মনের জ্বালা, আমার পৃথিবীটা, তোমারে ছাড়িয়া দিলাম পালের বাতাসে, তোমার মনটাকে রাঙিয়ে দেবো, যদি তোরে পাইতাম রে, মন দিও না, প্রেমের হাওয়া বয়, কন্যারে তোর মুখের হাসি, ভোরের শিশির” সহ আরো বহুল আলোচিত সব গান।

মূলত আরিয়ান শান্ত পরিচিত লাভ করেন ‘RTV ইয়ং স্টার’ নামে একটি টেলিভিশন সংগীত প্রতিযোগীতা থেকে। তারপর তিনি একে একে বেশ কয়টি প্রতিযোগিতায় বিজয় হয়েছিলেন। যেমনঃ Tr Song Star, Pranup Music Suttle সহ আরো বেশ কিছু।

ধারাবাহিকভাবে পর পর তার বেশ কিছু গান মুক্তি পাবে যেগুলোর মিউজিক ভিডিও এবং সংগীত আয়োজনের কিছু অংশের কাজ বাকি। আরিয়ান শান্ত’র স্বপ্ন তিনি সংগীতের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের সামনে রিপ্রেজেন্ট করবেন।