মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

‎৪০ বিশ্ববিদ্যালয়ের গবেষক -শিক্ষার্থীদের অংশগ্রহণে কুবিতে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন

রাফি হোসেন ‎কুবি প্রতিনিধি : ‎দেশ-বিদেশের প্রায় ৪০ টি বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষার্থীদের প্রায় ১৮৫ টি অ্যাবস্ট্রাক্ট উপস্থাপনের মধ্য দিয়ে শেষ হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইন সায়েন্সেস’ শীর্ষক আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন। ৯ ও ১০ জানুয়ারি এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ‎শনিবার (১০ জানুয়ারি) […]

‎৪০ বিশ্ববিদ্যালয়ের গবেষক -শিক্ষার্থীদের অংশগ্রহণে কুবিতে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১০ জানুয়ারী ২০২৬, ১৮:৩৩

রাফি হোসেন ‎কুবি প্রতিনিধি :

‎দেশ-বিদেশের প্রায় ৪০ টি বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষার্থীদের প্রায় ১৮৫ টি অ্যাবস্ট্রাক্ট উপস্থাপনের মধ্য দিয়ে শেষ হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইন সায়েন্সেস’ শীর্ষক আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন। ৯ ও ১০ জানুয়ারি এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টায় বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ সম্মেলনের পর্দা নামে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা এবং সম্মেলনে অংশগ্রহণকারী ও গবেষকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

‎জানা যায়, সম্মেলনের প্রথম দিনে ১৪টি ভেন্যুতে ৬টি কি-নোট সেশন, ১৩টি টেকনিক্যাল সেশন এবং ১টি পোস্টার সেশন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে ৯টি ভেন্যুতে ৪টি কি-নোট সেশন এবং ৯টি টেকনিক্যাল সেশন আয়োজন করা হয়।

‎সম্মেলনে উপস্থাপনের জন্য মোট ২৭০টি অ্যাবস্ট্রাক্ট জমা পরে যার মধ্যে ১৮৪টি নির্বাচিত হয়। নির্বাচিত অ্যাবস্ট্রাক্টগুলোর মধ্যে ১৪০ টি মৌখিক প্রেজেন্টেশন এবং ৩৫টি পোস্টার প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পাশাপাশি সম্মেলনে ১৩টি পূর্ণাঙ্গ প্রবন্ধ উপস্থাপন এবং ২টি প্লেনারি টক অনুষ্ঠিত হয়।

‎আরও জানা যায়, দেশ-বিদেশের প্রায় ৪০টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৬৩০ জন গবেষক ও শিক্ষার্থী সম্মেলনে অংশগ্রহণ করেন। উপস্থাপিত প্রায় ১৮৫টি অ্যাবস্ট্রাক্টের মধ্য থেকে ২৬টি সেরা প্রেজেন্টেশন হিসেবে নির্বাচিত করা হয়।

‎সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ সোলাইমান বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ আয়োজিত আন্তর্জাতিক বহুমাত্রিক গবেষণা সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে।

দুই দিনব্যাপী এই সম্মেলন সুপরিকল্পিত আয়োজন, একাডেমিক নিষ্ঠা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি অর্থবহ ও ফলপ্রসূ একাডেমিক পরিবেশ তৈরি করেছে। দেশি-বিদেশি গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে এই সম্মেলন বহুমাত্রিক গবেষণার গুরুত্ব ও সম্ভাবনাকে স্পষ্টভাবে তুলে ধরেছে।’

‎তিনি আরও বলেন, ‘সম্মেলনে উপস্থাপিত বিপুল সংখ্যক গবেষণাপত্র, কী-নোট বক্তৃতা, প্লেনারি ও পোস্টার সেশনগুলো গবেষণার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই আয়োজন শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নতুন গবেষণার দিগন্ত উন্মোচন করেছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাডেমিক সহযোগিতার সুযোগ সৃষ্টি করেছে।

ভবিষ্যতেও বিজ্ঞান অনুষদ এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন অব্যাহত রাখবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ উদ্যোগের ধারাবাহিক সাফল্য নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।’

‎সম্মেলনের সভাপতি এবং বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ বলেন, ‘সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদের সহযোগিতায় আমাদের দুই দিনব্যাপী বিজ্ঞান সম্মেলন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এই দুই দিনে আমরা মূল্যবান আইডিয়া শেয়ার, উদ্ভাবন, গবেষণা এবং অর্থবহ আলোচনা করেছি, যা বিভিন্ন ডিসিপ্লিনের মধ্যে সমন্বয় গড়ে তুলতে সহায়ক হবে।

অংশগ্রহণকারীদের প্রেজেন্টেশনের মান ও আগ্রহ ছিল অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। আমি আশা করি, এই সম্মেলন থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা আমরা ভবিষ্যতে গবেষণা ও উদ্ভাবনের কাজে লাগাতে পারবো। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সবার উত্তরোত্তর সফলতা কামনা করছি।’

‎

শিক্ষাঙ্গন

সার্বিক নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডি করেন ঢাবি শিক্ষিকা মোনামি

ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া ও হুমকির মুখে থানায় জিডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় উপস্থিত হয়ে তিনি এই জিডি করেন। তার দায়ের করা এই জিডির নম্বর ২০৩৮। জিডি সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া ফেসবুকে তার মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ও বাসার ঠিকানা পোস্ট […]

সার্বিক নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডি করেন ঢাবি শিক্ষিকা মোনামি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

৩১ আগস্ট ২০২৬, ০০:৩৯

ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া ও হুমকির মুখে থানায় জিডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় উপস্থিত হয়ে তিনি এই জিডি করেন। তার দায়ের করা এই জিডির নম্বর ২০৩৮।

জিডি সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া ফেসবুকে তার মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ও বাসার ঠিকানা পোস্ট করা হয়। এর পর থেকেই বিভিন্ন অচেনা নম্বর থেকে কল করে তাকে নানাভাবে বাজে কথা বলা ও হুমকি প্রদান করা হচ্ছে। বাসা সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসায় তিনি নিজের বাসভবনে অবস্থান করাকে অনিরাপদ মনে করছেন। সার্বিক নিরাপত্তা ও বিষয়টির আইনি প্রতিকার চেয়ে তিনি শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডিটি দায়ের করেন।

এ ঘটনায় শাহবাগ থানা পুলিশ জানায়, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং বিষয়টির সঙ্গে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

শিক্ষাঙ্গন

ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে এবার লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে বৈষম্যমূলক, অপমানজনক ও দ্বিচারিতাপূর্ণ আচরণের অভিযোগ তুলে লাল কার্ড দেখিয়েছেন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) তারা এ প্রতিবাদ জানান। শিক্ষার্থীদের ভাষ্য, নিকাব পরিহিত এক শিক্ষার্থীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া এবং একই শ্রেণিকক্ষে ছয়জন ছাত্রকে এক বেঞ্চে বসতে দেখে তাঁদের ‘গে’ ও […]

ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে এবার লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১২ অক্টোবর ২০২৬, ১৫:৪১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে বৈষম্যমূলক, অপমানজনক ও দ্বিচারিতাপূর্ণ আচরণের অভিযোগ তুলে লাল কার্ড দেখিয়েছেন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) তারা এ প্রতিবাদ জানান।

শিক্ষার্থীদের ভাষ্য, নিকাব পরিহিত এক শিক্ষার্থীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া এবং একই শ্রেণিকক্ষে ছয়জন ছাত্রকে এক বেঞ্চে বসতে দেখে তাঁদের ‘গে’ ও ‘গরিব’ বলে মন্তব্য করার অভিযোগের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে এসব আচরণের সমর্থকদের বিরুদ্ধেও প্রতীকী প্রতিবাদ জানান তাঁরা।

কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল ‘Red Card to Racist, Classist and Hypocrite’ এবং ‘Red Card to Those Who Support Discrimination, Humiliation and Bullying’। শিক্ষার্থীরা জানান, বৈষম্য, অপমান ও হয়রানির বিরুদ্ধে অবস্থান নেওয়ার পাশাপাশি এসব আচরণকে সমর্থনকারীদেরও তাঁরা প্রত্যাখ্যান করছেন।

এ বিষয়ে ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ নায়েম বলেন, তাসনিম সিরাজ মাহবুব ম্যাম ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থী নেকাব করায় তাকে Fundamentalist এবং সন্ত্রাসী বলে অবিহিত করেন। এছাড়াও, তিনি একই ক্লাসে ছেলেদের ৬ জন এক বেঞ্চে বসায় ‘গে’ এবং ‘গরিব’ বলে অবিহিত করেন। পরবর্তীতে তিনি তার ফেইসবুক লাইভে এগুলোর কোন কিছু এড্রেস না করে এক পাক্ষিক এআই নির্ভর বিবৃতি দেন৷

তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করেছি সামিনা লুৎফা, শিক্ষক নেটওয়ার্ক এবং তার অন্যান্য অনুসারী তাকে নির্লজ্জভাবে ডিফেন্ড করেছেন এবং শিক্ষার্থীদের মূল অপরাধী হিসেবে প্রোট্রে করার চেষ্টা করছেন। আজকের প্রতিকী প্রতিবাদ তাদের সকলের বিরুদ্ধে।

এ বিষয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী বলেন, বিষয়টি এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না,আমি এই মূহুর্তে অফিসে নাই। তবে শিক্ষার্থীরা যদি এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ দিয়ে থাকে, তবে তা দেখে বিষয়টি সম্পর্কে জানা সম্ভব হবে। এখন পর্যন্ত এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একটি শ্রেণিকক্ষে নিকাব পরিহিত এক শিক্ষার্থীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ার অভিযোগ ওঠে সহকারী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরে ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে সাময়িকভাবে সব ধরনের ক্লাস কার্যক্রম থেকে অব্যাহতি দেয়।

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মেসে অস্ত্র নিয়ে অজ্ঞাত যুবকের প্রবেশ ও শ্লীলতাহানির চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক নারী শিক্ষার্থী নিজ মেসে হামলার শিকার হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে শাহজাদপুর পৌর এলাকার একটি ছাত্রী মেসে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ভুক্তভোগী অনিকা তাবাসসুম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী। মেসের অন্যান্য শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে অজ্ঞাত […]

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মেসে অস্ত্র নিয়ে অজ্ঞাত যুবকের প্রবেশ ও শ্লীলতাহানির চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক নারী শিক্ষার্থী নিজ মেসে হামলার শিকার হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে শাহজাদপুর পৌর এলাকার একটি ছাত্রী মেসে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ভুক্তভোগী অনিকা তাবাসসুম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী।

মেসের অন্যান্য শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে অজ্ঞাত এক যুবক ধারালো অস্ত্র হাতে অনিকার কক্ষে প্রবেশ করে। অনৈতিক উদ্দেশ্যে যুবকটি এগোলে অনিকা সাহসিকতার সাথে বাধা দেন।

এ সময় উভয়ের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। অনিকার আত্মরক্ষা ও চিৎকারের মুখে পরিস্থিতি প্রতিকূলে দেখে হামলাকারী যুবক দ্রুত স্থান ত্যাগ করে। ধস্তাধস্তির ফলে ভুক্তভোগী শিক্ষার্থীর মুখ, গলা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত ও ক্ষতের দাগ পড়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে। তবে ভুক্তভোগী শিক্ষার্থী অনিকার দেওয়া বিবরণ ও জবানবন্দির সাথে আটক ব্যক্তির চেহারার কোনো মিল না থাকায় যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেয় পুলিশ।

এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ জানায়, “ভুক্তভোগী শিক্ষার্থীর বর্ণনা অনুযায়ী মূল অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।”

ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার আশঙ্কা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা অতি দ্রুত মূল অপরাধীকে গ্রেফতার এবং মেস এলাকায় স্থায়ী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করেছে যে, ভুক্তভোগী শিক্ষার্থীর পাশে তারা রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে।