রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। যেখানে সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী উমর ফারুক এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আয়াতুল্লাহ আল মাহমুদ।
বুধবার (৫ নভেম্বর) পরিষদের উপদেষ্টাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত এই কমিটির নাম ঘোষণা করা হয়।
সভাপতি উমর ফারুক বলেন, “ছাত্রকল্যাণ পরিষদ শুধু একটি সংগঠন নয়, এটি শিক্ষার্থীদের অনুভূতির জায়গা। আমরা সকলের সহযোগিতায় সংগঠনকে আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে চাই।”
সাধারণ সম্পাদক আয়াতুল্লাহ আল মাহমুদ বলেন, “আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানো। সুখে-দুঃখে একে অপরের পাশে থেকে আমরা সংগঠনকে এগিয়ে নিতে চাই।”
জানা গেছে, নেত্রকোনা জেলা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে এ কমিটি এক বছরের জন্য দায়িত্ব পালন করবে এবং এক মাসের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হবে।