রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সম্পূরক আবাসন বৃত্তির ব্যবস্থা করা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের দাবিতে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের জবি শাখা দেয়াল লিখন কর্মসূচি পালন করে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন জায়গায় দেয়ালে দেয়ালে লিখনের মাধ্যমে এই কর্মসূচি পালন করেন। যেখানে ‘জকসু চাই’, ‘বিশেষ বৃত্তি কোথায়’ সহ বিভিন্ন স্লোগান স্প্রে পেইন্টিং এর মাধ্যমে দেয়ালে লেখা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জবি শাখার সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, “এই দুইটি দাবি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ আসছি। এই ২ টি দাবির বিষয়ে আমরা গত ১৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সাক্ষাৎ করি। পরবর্তীতে কর্মসূচি জানিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করি।”
তিনি আরও বলেন, “১৬ সেপ্টেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে একটি জরুরী বৈঠকে বসি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতিতে সন্তুষ্টি না থাকায় কয়েকটি বিষয়ে আল্টিমেটাম দিয়ে আন্দোলন জারি রাখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। এই দাবিগুলোর প্রেক্ষিতেই আমরা দেয়ালে দেয়ালে লিখন কর্মসূচি পালন করি।”