হাবিবুর রহমান সাগর ,জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে আসন্ন “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫” এ অংশগ্রহণকারী বৈধ প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন কমিশন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড.মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বৈধ প্রার্থীরা তাদের চার দফা দাবি তুলে ধরে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি প্রদান করেন।
দাবিসমূহ হলো-
১. চূড়ান্ত প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা কোনো
ধরনের অতিরিক্ত ক্লিয়ারেন্স ছাড়াই হল আইডি কার্ড, লাইব্রেরি কার্ড অথবা স্টুডেন্ট আইডি কার্ড ব্যবহার করে ভোট দিতে পারবেন।
২. নির্বাচনের সময় সকল বিভাগের ফাইনাল পরীক্ষা
বাতিল করতে হবে এবং টিউটোরিয়াল ও অ্যাসাইনমেন্টে শিথিলতা আনতে হবে।
৩. জাকসু নির্বাচনের আগের দিন কোনোভাবেই ক্লাস ছুটি দেওয়া যাবে না।
৪. প্রার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্কের আয়োজনের ক্ষেত্রে ‘সভা-সমাবেশ’ সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য
জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডীন অধ্যাপক মোহাম্মদ
মাফরুহী সাত্তার, শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রভোস্ট অধ্যাপক ড. খোন্দকার লুৎফুল এলাহী এবং সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম. রাশিদুল আলমসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা।