শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

ডিআইইউ’র কালচারাল ক্লাব এর নেতৃত্বে সিয়াম-মেহেদী

তানজিল কাজী ডিআইইউ প্রতিনিধিঃ দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ( ডিআইইউ) কালচারাল ক্লাব এর ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ক্লাবের সভাপতি হিসেবে আছেন সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. সিয়াম এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান। বুধবার রাতে ডিআইইউ কালচারাল ক্লাবের পেইজ থেকে এই তথ্য নিশ্চিত করা […]

নিউজ ডেস্ক

২৩ জানুয়ারী ২০২৫, ১৩:৫২

তানজিল কাজী ডিআইইউ প্রতিনিধিঃ

দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ( ডিআইইউ) কালচারাল ক্লাব এর ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ক্লাবের সভাপতি হিসেবে আছেন সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. সিয়াম এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান।

বুধবার রাতে ডিআইইউ কালচারাল ক্লাবের পেইজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের কো- অর্ডিনেটর ও সহকারী অধ্যাপক – ওমর ফারুক।
এছাড়া সহযোগী উপদেষ্টা হিসেবে রয়েছেন -রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এর প্রভাষক শেখ দোয়েল এবং বিবিএ বিভাগের প্রভাষক মেহেদী হাসান।

কালচারাল ক্লাব কমিটির অন্যান্য সদস্যরা হলেন ,
সহ সভাপতি – সুহানা নুর জান্নাতি, আইন বিভাগ
সহ সভাপতি – আরমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
সহ সভাপতি – মো: রায়হান চৌধুরী তুষার, কম্পিউটার সাইন্স বিভাগ
সহ সাধারণ সম্পাদক – ফয়সাল হাবীব, ফার্মেসি বিভাগ
সহ সাধারণ সম্পাদক- রাসেল বাসুনিয়া, ইলেক্ট্রিক ইন্জিনিয়ারিং বিভাগ
সহ সাধারণ সম্পাদক- মারজুক মুসতাভি মিরাজ, সমাজ বিজ্ঞান বিভাগ
ট্রেজারার – জাওয়াদ মাহমুদ, বিবিএ
সহকারী ট্রেজারার – রাহিকুল মাকতুম সানজি, সমাজ বিজ্ঞান বিভাগ
সহকারী ট্রেজারার – মিথী মুখার্জি, বিবিএ
সহকারী ট্রেজারার – ইসরাত জাহান ইরাদ, কম্পিউটার সাইন্স
সাংগঠনিক সম্পাদক- মুরাদ সরকার, সিভিল ইন্জিনিয়ারিং
সহ সাংগঠনিক সম্পাদক- তাসনিম, ইংরেজি বিভাগ
সহ সাংগঠনিক সম্পাদক- ফাহিম মাহমুদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
সহ সাংগঠনিক সম্পাদক- পারভিন, অর্থনীতি বিভাগ
মিডিয়া সম্পাদক – ফাহিম আহমেদ, কম্পিউটার সাইন্স
সহ মিডিয়া সম্পাদক – অপূর্ব কুমার, সিভিল ইন্জিনিয়ারিং
সহ মিডিয়া সম্পাদক – আনিসুর রহমান ফিলু, সিভিল ইঞ্জিনিয়ারিং
ক্রিয়েটিভ ডিজাইনার- শরিফুল আমিন সাজু, সিভিল ইঞ্জিনিয়ারিং
সহ ক্রিয়েটিভ ডিজাইনার – জিনিয়া জাফরিন তন্বী, ফার্মেসি বিভাগ
কার্যনির্বাহী সদস্যরা হলেন –
সিনথিয়া ফেরদৌসি সুমইায়া, ফার্মেসি
কৌশিক বিশ্বাস, ইইই
সজন সরকার, সমাজ বিজ্ঞান
জান্নাত নাফিলানুর ইশা, ইংরেজি
মহিমিনু খান, রাষ্ট্রবিজ্ঞান
সুমাইয়া হক ইশা, ইংরেজি
আশরাফুল ইসলাম শিশির, ফার্মেসি
ফারিহা ইসলাম ফাইমা, বায়োকেমিস্ট্রি
সুরাইয়া সৃষ্টি, ইংরেজি
জাদিত রাহাত, রাষ্ট্রবিজ্ঞান
আবীর হোসেন, সিভিল ইন্জিনিয়ারিং
স্বর্ণালী ইসলাম, মাইক্রোবায়োলজি

কালচরাল ক্লাবের সভাপতি মো. সিয়াম বলেন,

প্রথমত ডিআইইউ কালচারাল ক্লাবের নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা
আমার আশা ও প্রত্যাশা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কালচারাল ক্লাব দেশব্যাপী পরিচিত লাভ করবে এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সংস্কৃতমনা শিক্ষার্থীদের আস্থার জায়গা হয়ে উঠবে।

প্রতিটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় এমনকি কিছু কলেজ ও কালচারাল ক্লাব কার্যক্রম চালিয়ে থাকে।
এবং কালচারাল ক্লাবগুলো নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংস্কৃতি চর্চার পাথেয় হিসেবে কাজ করে এবং সুস্থ সংস্কৃতি চর্চা শিক্ষিত সমাজের কাছে অধিকতর সহজ ও স্বাভাবিক করে তোলে।
বিভিন্ন আন্ত-বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করে থাকে।
ডিআইইউ কালচারাল ক্লাব এই ধারা বজায় রাখতে বিগত কয়েকটি আন্ত বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে।
এবং আমাদের ক্লাব থেকে সংস্কৃতমনা শিক্ষার্থীদের চর্চায় উৎসাহিত করতে দেশের স্বনামধন্য তারকাদের এনে ওয়ার্কসপের আয়োজন করার পরিকল্পনা আছে।

কালচারাল ক্লাবের প্রধান উপদেষ্টা ওমর ফারুক বলেন,

ডিআইইউ কালচারাল ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে আমার লক্ষ্য হলো এই ক্লাবকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া, যেখানে শিক্ষার্থীরা তাদের সাংস্কৃতিক দক্ষতা প্রদর্শনের মাধ্যমে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে এবং নিজেদের ব্যক্তিত্বকে আরও পরিপূর্ণ করতে পারে।

ক্লাবের কার্যক্রমের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই, যেন তারা নিজস্ব সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল ও নিবেদিত হয়।
আমাদের শিক্ষার্থীরা সংস্কৃতিকে কেবল একটি কার্যক্রম হিসেবে নয়, বরং জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে লালন করুক, এটাই আমার প্রত্যাশা।

গান, নৃত্য, নাটক, চিত্রকলা, ফটোগ্রাফি এবং অন্যান্য সৃজনশীল ক্ষেত্রের মাধ্যমে তারা যেন তাদের প্রতিভাকে বিকশিত করতে পারে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দিতে পারে।
এছাড়াও, আমি মনে করি, সাংস্কৃতিক কর্মকাণ্ড শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি আমাদের মানসিক বিকাশ ও সামাজিক সংহতির একটি শক্তিশালী উপাদান। ডিআইইউ কালচারাল ক্লাব সেই সংহতিকে আরও দৃঢ় করবে এবং শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা ও নেতৃত্বের মানসিকতা গড়ে তুলবে।

আমরা ভবিষ্যতে আরও নান্দনিক ও সৃজনশীল কার্যক্রম আয়োজন করব এবং শিক্ষার্থীদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করব, যেখানে তারা তাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করতে পারে।

আমি ক্লাবের প্রতিটি সদস্যের প্রতি আহ্বান জানাই, তারা যেন নিজের সর্বোচ্চটা দিয়ে ক্লাবের উন্নয়ন এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যায়। সবার সহযোগিতায় আমরা ডিআইইউ কালচারাল ক্লাবকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব—এই বিশ্বাস নিয়েই আমি সামনের দিনের দিকে এগিয়ে যেতে চাই।

শিক্ষাঙ্গন

সার্বিক নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডি করেন ঢাবি শিক্ষিকা মোনামি

ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া ও হুমকির মুখে থানায় জিডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় উপস্থিত হয়ে তিনি এই জিডি করেন। তার দায়ের করা এই জিডির নম্বর ২০৩৮। জিডি সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া ফেসবুকে তার মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ও বাসার ঠিকানা পোস্ট […]

সার্বিক নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডি করেন ঢাবি শিক্ষিকা মোনামি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

৩১ আগস্ট ২০২৬, ০০:৩৯

ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া ও হুমকির মুখে থানায় জিডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় উপস্থিত হয়ে তিনি এই জিডি করেন। তার দায়ের করা এই জিডির নম্বর ২০৩৮।

জিডি সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া ফেসবুকে তার মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ও বাসার ঠিকানা পোস্ট করা হয়। এর পর থেকেই বিভিন্ন অচেনা নম্বর থেকে কল করে তাকে নানাভাবে বাজে কথা বলা ও হুমকি প্রদান করা হচ্ছে। বাসা সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসায় তিনি নিজের বাসভবনে অবস্থান করাকে অনিরাপদ মনে করছেন। সার্বিক নিরাপত্তা ও বিষয়টির আইনি প্রতিকার চেয়ে তিনি শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডিটি দায়ের করেন।

এ ঘটনায় শাহবাগ থানা পুলিশ জানায়, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং বিষয়টির সঙ্গে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মেসে অস্ত্র নিয়ে অজ্ঞাত যুবকের প্রবেশ ও শ্লীলতাহানির চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক নারী শিক্ষার্থী নিজ মেসে হামলার শিকার হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে শাহজাদপুর পৌর এলাকার একটি ছাত্রী মেসে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ভুক্তভোগী অনিকা তাবাসসুম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী। মেসের অন্যান্য শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে অজ্ঞাত […]

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মেসে অস্ত্র নিয়ে অজ্ঞাত যুবকের প্রবেশ ও শ্লীলতাহানির চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক নারী শিক্ষার্থী নিজ মেসে হামলার শিকার হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে শাহজাদপুর পৌর এলাকার একটি ছাত্রী মেসে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ভুক্তভোগী অনিকা তাবাসসুম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী।

মেসের অন্যান্য শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে অজ্ঞাত এক যুবক ধারালো অস্ত্র হাতে অনিকার কক্ষে প্রবেশ করে। অনৈতিক উদ্দেশ্যে যুবকটি এগোলে অনিকা সাহসিকতার সাথে বাধা দেন।

এ সময় উভয়ের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। অনিকার আত্মরক্ষা ও চিৎকারের মুখে পরিস্থিতি প্রতিকূলে দেখে হামলাকারী যুবক দ্রুত স্থান ত্যাগ করে। ধস্তাধস্তির ফলে ভুক্তভোগী শিক্ষার্থীর মুখ, গলা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত ও ক্ষতের দাগ পড়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে। তবে ভুক্তভোগী শিক্ষার্থী অনিকার দেওয়া বিবরণ ও জবানবন্দির সাথে আটক ব্যক্তির চেহারার কোনো মিল না থাকায় যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেয় পুলিশ।

এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ জানায়, “ভুক্তভোগী শিক্ষার্থীর বর্ণনা অনুযায়ী মূল অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।”

ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার আশঙ্কা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা অতি দ্রুত মূল অপরাধীকে গ্রেফতার এবং মেস এলাকায় স্থায়ী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করেছে যে, ভুক্তভোগী শিক্ষার্থীর পাশে তারা রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে।

শিক্ষাঙ্গন

শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন, প্রয়োজনে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ […]

শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন, প্রয়োজনে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ জুলাই ২০২৬, ১৮:০৬

বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, সারা দেশের সার্বিক পরিস্থিতি, স্থানীয় প্রশাসনের প্রতিবেদন এবং আবহাওয়ার পূর্বাভাস পর্যালোচনা করেই নির্ধারিত সময়ে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তিনি বলেন, পরীক্ষার আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করা হয়েছিল।

তবে পরীক্ষার দিন সকালে কুমিল্লার একটি কেন্দ্রে আকস্মিক জলাবদ্ধতার সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিবর্তনের নির্দেশ দেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটির বিষয়ে মন্ত্রী বলেন, ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকায় ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, প্রশ্নপত্র প্রস্তুতের প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হওয়ায় সেগুলো বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের আগেই চূড়ান্ত করা হয়েছিল।

সংসদে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যেসব এলাকায় বন্যা বা প্রশাসনিক কারণে পরীক্ষার্থীরা অংশ নিতে পারেননি, তাদের জন্য প্রয়োজন অনুযায়ী পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ইতোমধ্যে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সরকার তাদের ভবিষ্যৎ নিয়ে আন্তরিকভাবে কাজ করছে। তাই আন্দোলনের পরিবর্তে সবাইকে পড়ার টেবিলে ফিরে গিয়ে পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।