বুধবার, ১০ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

নানা আয়োজনে বুটেক্সে বিজয় দিবস পালিত

আলভী আহমেদ, বুটেক্স প্রতিনিধি প্রতি বছরের ন্যায় এ বছরেও যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) মহান বিজয় দিবস উদযাপিত হয়। জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের প্রীতি ফুটবল ম্যাচ, সকল হলে শহীদদের স্মরণে বিশেষ দোয়া-মোনাজাতসহ নানা কর্মসূচিতে বুটেক্সে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের দিন […]

নিউজ ডেস্ক

১৬ ডিসেম্বর ২০২৪, ২০:১৪

আলভী আহমেদ, বুটেক্স প্রতিনিধি
প্রতি বছরের ন্যায় এ বছরেও যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) মহান বিজয় দিবস উদযাপিত হয়। জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের প্রীতি ফুটবল ম্যাচ, সকল হলে শহীদদের স্মরণে বিশেষ দোয়া-মোনাজাতসহ নানা কর্মসূচিতে বুটেক্সে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের দিন সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পতাকা উত্তোলন শেষে সংক্ষিপ্ত আলোচনা হয়। এ সময় উপস্থিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা শহীদদের স্মরণে নিজেদের বক্তব্য রাখেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন বলেন, আমি প্রথমেই ৩০ লাখ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর জুলাই বিপ্লবে যারা আত্মত্যাগ করেছে বা শহীদ হয়েছে তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তাছাড়া আমরা বৈষম্যহীন প্রতিষ্ঠান ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলবো। এটা করতে বিশ্ববিদ্যালয়ের যে যে অবস্থানে আমরা আছি সেখান থেকে আমরা নিজের কাজ করবো ও দায়িত্ব সঠিকভাবে পালন করব। সঠিকভাবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমরা একটি নতুন বিশ্ববিদ্যালয় গড়ে তুলবো। আমি এই বিজয়ের দিনে বলতে চাই আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল প্রতিবন্ধকতা কাটিয়ে এগিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়কে ঘিরে আমাদের অনেক প্রত্যাশা আছে এবং সেই প্রত্যাশা পূরণে কাজ করে যেতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো: রিয়াজুল ইসলাম বলেন, আজ বিজয় দিবসে সকল শহীদদের স্মরণ করছি ও তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সত্যিকার অর্থে আমরা প্রথম বিজয়ের পর দ্বিতীয় বিজয় উদযাপন করছি। ১৯৭১ সালে বিজয় অর্জন করতে পারলেও সত্যিকার অর্থে আমরা স্বাধীনতা পায়নি। জুলাই বিপ্লবের পর এটা আমাদের দ্বিতীয় বিজয় ও দ্বিতীয় স্বাধীনতা। স্বাধীনতা মানে শুধু দেশকে স্বাধীন করা না বরং অর্থনীতি, শিক্ষা সহ আমাদের সবদিক থেকে স্বাধীনতা অর্জন করতে হবে। আমাদের সত্যিকার অর্থে বিজয় লাভ করতে হবে। আর এই বিজয় লাভ করতে হলে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে কাজ শুরু করতে হবে। কারণ বিশ্ববিদ্যালয় হচ্ছে মানুষ গড়ার কারিগর।
বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো: সামিউল ইসলাম চৌধুরী জানান, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। প্রথমেই আমি শ্রদ্ধাভরে সেই লাখো শহীদদের স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে আমরা লাল-সবুজ পতাকা ও সোনার বাংলা পেয়েছি। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের অধিকার। আরেকটা আত্মত্যাগের পরিচয় পাওয়া যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। এই আন্দোলনে শহীদদেরও আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আর যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করছি। আমাদেরও সামনে একটি বড় আত্মত্যাগের সুযোগ রয়েছে। আমরা যদি সততা ও নিষ্ঠার সাথে আমাদের দায়িত্ব পালন করি তাহলে এটা হবে সবচেয়ে বড় আত্মত্যাগ।
পরবর্তীতে উপস্থিত সবাই সকাল ৯ টায় সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং ১১ টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে।
বাদ যোহর সময়ে সকল হলে শহীদদের স্মরণে বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ৯টা হতে
জি. এম. এ. জি ওসমানী হলের মাঠে আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। এছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর বিকাল ৩:৩০ ঘটিকায় বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে বিজয় দিবস উদযাপনের সমাপ্তি ঘটে।

শিক্ষাঙ্গন

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে শেকৃবির সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার

শেকৃবি প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি […]

নিউজ ডেস্ক

০৪ জুন ২০২৬, ২২:৪৮

শেকৃবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কৃষিবিদ সানোয়ার আলম সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে শক্তিশালী করতে তার ভূমিকা রয়েছে বলে তারা উল্লেখ করেন।

নেতাকর্মীরা জানান, সাংগঠনিক দক্ষতা, কর্মনিষ্ঠা ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই কেন্দ্রীয় নেতৃত্ব তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি কৃষি ও কৃষক সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা পালন করবেন।

এদিকে যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা করছেন তারা।

শিক্ষাঙ্গন

অ্যাকাডেমিক ক্যালেন্ডারে বড় পরিবর্তন, এইচএসসি পরীক্ষাও হবে ডিসেম্বরে

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই শেষ করে দ্রুত ফল প্রকাশের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি নতুনভাবে সাজানো হচ্ছে কারিকুলামও। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনজানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল থেকেই এই নতুন পদ্ধতি চালু করা হতে পারে। বর্তমানে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হলেও প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে […]

নিউজ ডেস্ক

০২ মে ২০২৬, ১৬:০০

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই শেষ করে দ্রুত ফল প্রকাশের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি নতুনভাবে সাজানো হচ্ছে কারিকুলামও। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনজানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল থেকেই এই নতুন পদ্ধতি চালু করা হতে পারে।

বর্তমানে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হলেও প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায়ই সময়সূচি পিছিয়ে যায়। এতে উচ্চ মাধ্যমিক শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে দীর্ঘ বিরতি তৈরি হয়, যা অনেক শিক্ষার্থীর পড়াশোনার ধারাবাহিকতায় প্রভাব ফেলে। এসব সমস্যা মাথায় রেখেই নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ডিসেম্বরের মধ্যেই যদি সব পরীক্ষা সম্পন্ন করা যায়, তাহলে সিলেবাস, ক্লাস টেস্ট ও বোর্ড পরীক্ষা নির্ধারিত সময়েই শেষ করা সম্ভব হবে। ফলে শিক্ষার্থীরা জানুয়ারিতেই পরবর্তী শ্রেণিতে ভর্তি হতে পারবে এবং দুই বছরের মধ্যেই নির্ধারিত পাঠক্রম শেষ করতে পারবে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বর মাসকে পুরোপুরি পরীক্ষার জন্য নির্ধারণ করা হবে। এ সময়ের মধ্যে বোর্ডগুলোকে পরীক্ষা গ্রহণ ও দ্রুত ফল প্রকাশ করতে হবে। ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে।

তিনি আরও জানান, লক্ষ্য হচ্ছে—শিক্ষার্থীরা ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছর বয়সে এইচএসসি পাস করে কোনো সেশনজট ছাড়াই উচ্চশিক্ষায় যেতে পারবে। কারিকুলাম সংস্কারের কাজ চলছে এবং সবকিছু প্রস্তুত থাকলে ২০২৭ সাল থেকেই এটি কার্যকর করা হতে পারে।

তবে নতুন সময়সূচি বাস্তবায়ন নির্ভর করবে নির্ধারিত সময়ে সিলেবাস সম্পন্ন করার ওপর। শিক্ষামন্ত্রী বলেন, আগে পরিকল্পনা ঠিক করা জরুরি—অ্যাকাডেমিক বছর ডিসেম্বরেই শেষ করতে হবে এবং সে অনুযায়ী পুরো শিক্ষা কার্যক্রম সাজাতে হবে।

এদিকে শিক্ষাবিদদের মতে, দেশের আবহাওয়া ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় নিয়ে পাবলিক পরীক্ষার সময় নির্ধারণ করে একটি বাস্তবসম্মত নতুন অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা প্রয়োজন।

শিক্ষাঙ্গন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আবু তাহের, জাককানইবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড আন্ডার রাইজ এআই ক্যাম্প’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নবযুগ কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়। এআই ক্যাম্পের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ হ্যাক ম্যানেজার মো. ইয়াসিন আরাফাত। […]

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১২ মে ২০২৬, ২৩:০১

আবু তাহের, জাককানইবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড আন্ডার রাইজ এআই ক্যাম্প’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নবযুগ কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

এআই ক্যাম্পের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ হ্যাক ম্যানেজার মো. ইয়াসিন আরাফাত। এছাড়াও উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ অফিসার শাম্মি আক্তার রুমি এবং বাংলালিংকের ইন্টার্ন (এইচআর) নোমান কিবরিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম জনি।

সেমিনারে অংশগ্রহণকারীদের কেস সমাধানের কৌশল, কৌশলগত চিন্তাভাবনা, সমস্যা সমাধান এবং কাঠামোবদ্ধ বিশ্লেষণ বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি শিহাব সারওয়ার বলেন, ‘বর্তমান সময়ে বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার স্বপ্ন অনেক শিক্ষার্থীরই থাকে। সেই পথে বিজনেস কেস কম্পিটিশনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই লক্ষ্যেই আমরা সেমিনারটি আয়োজন করেছি যাতে শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। আশা করছি শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রি এক্সপার্টের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ পেয়েছে।’

উল্লেখ্য, সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ২৫০ জনের অধিক শিক্ষার্থীঅংশ নেন।