মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

ইবিতে ডে-লেবার নিয়োগ যাচাই-বাছাই শুরু, ছাঁটাই আতঙ্কে অস্থায়ী কর্মচারীরা

ইরফান উল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয়: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দীর্ঘদিন ধরে চলা দৈনিক মজুরিভিত্তিক (ডে-লেবার) ও চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগের বৈধতা, প্রয়োজনীয়তা ও আর্থিক প্রভাব খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন। তদন্তের প্রথম দিনেই দেড় শতাধিক কর্মচারীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। নিয়োগের উৎস, ইউজিসির অনুমোদন, প্রকৃত জনবল চাহিদা এবং কর্মীদের কার্যক্রম যাচাইয়ের উদ্যোগকে কেন্দ্র করে অস্থায়ী কর্মচারীদের মধ্যে ছাঁটাই […]

ইবিতে ডে-লেবার নিয়োগ যাচাই-বাছাই শুরু, ছাঁটাই আতঙ্কে অস্থায়ী কর্মচারীরা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৩ জুন ২০২৬, ১৭:৫৬

ইরফান উল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয়:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দীর্ঘদিন ধরে চলা দৈনিক মজুরিভিত্তিক (ডে-লেবার) ও চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগের বৈধতা, প্রয়োজনীয়তা ও আর্থিক প্রভাব খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন। তদন্তের প্রথম দিনেই দেড় শতাধিক কর্মচারীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। নিয়োগের উৎস, ইউজিসির অনুমোদন, প্রকৃত জনবল চাহিদা এবং কর্মীদের কার্যক্রম যাচাইয়ের উদ্যোগকে কেন্দ্র করে অস্থায়ী কর্মচারীদের মধ্যে ছাঁটাই আতঙ্কও দেখা দিয়েছে।

ক্যাম্পাস সূত্রে, গতকাল রোববার (২১ জুন) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন উপ-রেজিস্ট্রার (প্রশাসন) এ.জেড.এম. আছাফদ্দৌলা এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন উপ-হিসাব পরিচালক ইশরাফুল হক।

এদিকে গতকাল গঠিত তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে আজ থেকে কার্যক্রম শুরু করেছে। সোমবার (২২ জুন) তদন্তের প্রথম দিনে ১৬২ জন ডে-লেবার কর্মচারীর সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। নিয়োগের প্রয়োজনীয়তা, বৈধতা, ইউজিসির অনুমোদন, শূন্যপদ ও আর্থিক প্রভাবসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখছে কমিটি।

এবিষয়ে কমিটির সদস্য উপ-হিসাব পরিচালক ইশরাফুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের ডে-লেবার নিয়োগের সার্বিক প্রক্রিয়া পর্যালোচনা করতেই এ কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরে প্রকৃত জনবল চাহিদা ছিল কি না, শূন্যপদ ছিল কি না, ইউজিসির অনুমোদন ও বাজেট বরাদ্দ রয়েছে কি-না। মূলত এসকল বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে। পাশাপাশি নিয়োগপ্রাপ্তদের নথিপত্র ও তথ্যের সত্যতাও পরীক্ষা করা হচ্ছে।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বর্তমান পর্যন্ত মোট ২১৫ জন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী কর্মরত রয়েছেন। প্রথম দিনে ১৬২ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সময় স্বল্পতার কারণে বাকিদের সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি। অবশিষ্ট ডে-লেবার কর্মচারী এবং মাসিক চুক্তিভিত্তিক (থোক) কর্মচারীদের সাক্ষাৎকার পরবর্তী কার্যদিবসে নেওয়া হবে।

তদন্ত কমিটির সদস্য সচিব ও উপ-রেজিস্ট্রার (প্রশাসন) এ.জেড.এম. আছাফদ্দৌলা বলেন, ‘ইউজিসি থেকে এসব অস্থায়ী ও দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীর জন্য অতিরিক্ত কোনো বাজেট বরাদ্দ দেয় না। এ খাতে বছরে মাত্র ৮০ লাখ টাকা বরাদ্দ থাকলেও দুইশতাধিক কর্মচারীর কর্মচারীর বেতন-ভাতা বাবদ ব্যয় হচ্ছে প্রায় আড়াই কোটি টাকা। ফলে প্রতি বছর দুই কোটিরও বেশি টাকার ঘাটতি তৈরি হচ্ছে। যা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অন্যান্য অভ্যন্তরীণ খাত থেকে সমন্বয় করতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘২০১২ সালের পর ইউজিসির কড়াকড়ির কারণে স্থায়ী নিয়োগ কার্যত বন্ধ হয়ে যায়। এরপর প্রয়োজনের ভিত্তিতে বিভিন্ন মেয়াদে ডে-লেবার ও চুক্তিভিত্তিক নিয়োগ বাড়তে থাকে। সাবেক উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর মেয়াদে প্রায় ১৩৫ জনের বেশি ডে-লেবার নিয়োগ দেওয়া হয়। অন্যদিকে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সালামের মেয়াদে এ সংখ্যা ১০৮ থেকে কমিয়ে ৪৫ জনে নামিয়ে আনা হয়েছিল।”

প্রাথমিক যাচাই-বাছাইয়ে কয়েকজনের বেশকিছু অসঙ্গতিও সামনে এসেছে বলে জানান তিনি। অনেক দপ্তরে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কর্মচারী থাকার তথ্যও পাওয়া গেছে। আবার কিছু গুরুত্বপূর্ণ বিভাগে ২০ জন শিক্ষকের বিপরীতে মাত্র একজন পিয়ন কর্মরত আছেন। কাজের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ উঠেছে। কেউ কেউ ১৫ দিন কাজ করেও ২০ দিনের বিল দাবি করেছেন বলেও তদন্তে উঠে এসেছে। এছাড়া কে কোন প্রক্রিয়ায় বা কার সুপারিশে নিয়োগ পেয়েছেন, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

তবে তদন্ত কার্যক্রম চলমান থাকায় মন্তব্য করতে রাজি হননি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন। তিনি বলেন, তদন্ত কার্যক্রম এখনও চলমান। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না। তবে এর আগে তিনি জানিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত দৈনিক মজুরিভিত্তিক নিয়োগের পুরো প্রক্রিয়া পর্যালোচনা করা হবে এবং সংশ্লিষ্ট কর্মচারীদের বক্তব্যও শোনা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ে ডে-লেবার ও থোক বরাদ্দের ভিত্তিতে অস্থায়ী নিয়োগের প্রবণতা বৃদ্ধি পায়। এরপর থেকেই এসব নিয়োগ নিয়ে বিভিন্ন সময় বিতর্ক সৃষ্টি হয়। গত ৪ মার্চ সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে তাঁর কার্যালয়ে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ডে-লেবার কর্মচারী ছিলেন। এছাড়া গত ৭ জুন শহীদ জিয়াউর রহমান হলের এক শাখা কর্মকর্তাকে মারধরের অভিযোগও ওঠে এক ডে-লেবার কর্মচারীর বিরুদ্ধে। বিভিন্ন সময়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে এসব অস্থায়ী কর্মচারীদের বিরুদ্ধে।

এদিকে কয়েকজন চুক্তিভিত্তিক কর্মচারী নিজেদের স্থায়ীকরণের দাবিতে হাইকোর্টে রিট দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। তদন্ত কমিটি জানিয়েছে, যাচাই-বাছাই শেষে নিয়োগের বৈধতা, প্রয়োজনীয়তা ও উৎস সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হবে।

তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মচারী বলেন, গত প্রশাসনের সময়ে আমরা বিভিন্ন চ্যানেল দিয়ে, কেউ কেউ ছাত্র সংগঠনগুলোর সাথে যোগাযোগ করে নিয়োগ পেয়েছি। অনেকে বেশকিছু অর্থও প্রদান করেছে এই নিয়োগ পেতে। এখন যদি নিয়োগ বাতিল হয়ে যায়। তাহলে তো আমরা গরীব মানুষ। আমাদের উপায় কি হবে!

এদিকে এবিষয়ে বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “দায়িত্ব গ্রহণের পর আমি দেখেছি, আমার যোগদানের আগেই বিশ্ববিদ্যালয়ে দৈনিক মজুরিভিত্তিক বেশ কিছু নিয়োগ দেওয়া হয়েছে। গত ঈদুল আজহার আগে এসব কর্মচারীর বেতন বাবদ প্রায় ১৪ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। অথচ এ খাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বা সরকারের কোনো অনুমোদন কিংবা আর্থিক বরাদ্দ নেই। ফলে বিশ্ববিদ্যালয়কে নিজস্ব তহবিল থেকে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে, যা আর্থিকভাবে বড় ধরনের চাপ সৃষ্টি করছে।

তিনি বলেন, ‘কোন প্রেক্ষাপটে এসব নিয়োগ দেওয়া হয়েছে, এর যৌক্তিকতা কী এবং নিয়োগ প্রক্রিয়া কতটা বিধিসম্মত ছিল—সেসব বিষয় খতিয়ে দেখতে গতকাল একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তে সংশ্লিষ্ট বিভাগ বা দপ্তরে প্রকৃত জনবল চাহিদা, শূন্যপদ এবং নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত বিধি-বিধান অনুসরণ করা হয়েছে কি না, তা যাচাই করা হবে।’

উপাচার্য আরও বলেন, ‘যেসব পদে প্রকৃত প্রয়োজন রয়েছে এবং শূন্যপদ আছে, সেসব ক্ষেত্রে বিধি অনুযায়ী নিয়োগের বিষয়টি বিবেচনা করা হবে। তবে বর্তমানে দৈনিক মজুরিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বিষয়টি বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে না। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কর্মচারী হিসেবে বিবেচনা করা হবে না।’

তিনি বলেন, ‘ডে-লেবার নিয়োগকে কেন্দ্র করে অতীতে বিভিন্ন বিতর্ক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তাই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করতেই এই কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

শিক্ষাঙ্গন

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে শেকৃবির সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার

শেকৃবি প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি […]

নিউজ ডেস্ক

০৪ জুন ২০২৬, ২২:৪৮

শেকৃবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কৃষিবিদ সানোয়ার আলম সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে শক্তিশালী করতে তার ভূমিকা রয়েছে বলে তারা উল্লেখ করেন।

নেতাকর্মীরা জানান, সাংগঠনিক দক্ষতা, কর্মনিষ্ঠা ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই কেন্দ্রীয় নেতৃত্ব তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি কৃষি ও কৃষক সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা পালন করবেন।

এদিকে যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা করছেন তারা।

শিক্ষাঙ্গন

অ্যাকাডেমিক ক্যালেন্ডারে বড় পরিবর্তন, এইচএসসি পরীক্ষাও হবে ডিসেম্বরে

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই শেষ করে দ্রুত ফল প্রকাশের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি নতুনভাবে সাজানো হচ্ছে কারিকুলামও। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনজানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল থেকেই এই নতুন পদ্ধতি চালু করা হতে পারে। বর্তমানে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হলেও প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে […]

নিউজ ডেস্ক

০২ মে ২০২৬, ১৬:০০

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই শেষ করে দ্রুত ফল প্রকাশের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি নতুনভাবে সাজানো হচ্ছে কারিকুলামও। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনজানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল থেকেই এই নতুন পদ্ধতি চালু করা হতে পারে।

বর্তমানে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হলেও প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায়ই সময়সূচি পিছিয়ে যায়। এতে উচ্চ মাধ্যমিক শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে দীর্ঘ বিরতি তৈরি হয়, যা অনেক শিক্ষার্থীর পড়াশোনার ধারাবাহিকতায় প্রভাব ফেলে। এসব সমস্যা মাথায় রেখেই নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ডিসেম্বরের মধ্যেই যদি সব পরীক্ষা সম্পন্ন করা যায়, তাহলে সিলেবাস, ক্লাস টেস্ট ও বোর্ড পরীক্ষা নির্ধারিত সময়েই শেষ করা সম্ভব হবে। ফলে শিক্ষার্থীরা জানুয়ারিতেই পরবর্তী শ্রেণিতে ভর্তি হতে পারবে এবং দুই বছরের মধ্যেই নির্ধারিত পাঠক্রম শেষ করতে পারবে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বর মাসকে পুরোপুরি পরীক্ষার জন্য নির্ধারণ করা হবে। এ সময়ের মধ্যে বোর্ডগুলোকে পরীক্ষা গ্রহণ ও দ্রুত ফল প্রকাশ করতে হবে। ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে।

তিনি আরও জানান, লক্ষ্য হচ্ছে—শিক্ষার্থীরা ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছর বয়সে এইচএসসি পাস করে কোনো সেশনজট ছাড়াই উচ্চশিক্ষায় যেতে পারবে। কারিকুলাম সংস্কারের কাজ চলছে এবং সবকিছু প্রস্তুত থাকলে ২০২৭ সাল থেকেই এটি কার্যকর করা হতে পারে।

তবে নতুন সময়সূচি বাস্তবায়ন নির্ভর করবে নির্ধারিত সময়ে সিলেবাস সম্পন্ন করার ওপর। শিক্ষামন্ত্রী বলেন, আগে পরিকল্পনা ঠিক করা জরুরি—অ্যাকাডেমিক বছর ডিসেম্বরেই শেষ করতে হবে এবং সে অনুযায়ী পুরো শিক্ষা কার্যক্রম সাজাতে হবে।

এদিকে শিক্ষাবিদদের মতে, দেশের আবহাওয়া ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় নিয়ে পাবলিক পরীক্ষার সময় নির্ধারণ করে একটি বাস্তবসম্মত নতুন অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা প্রয়োজন।

শিক্ষাঙ্গন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আবু তাহের, জাককানইবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড আন্ডার রাইজ এআই ক্যাম্প’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নবযুগ কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়। এআই ক্যাম্পের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ হ্যাক ম্যানেজার মো. ইয়াসিন আরাফাত। […]

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১২ মে ২০২৬, ২৩:০১

আবু তাহের, জাককানইবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড আন্ডার রাইজ এআই ক্যাম্প’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নবযুগ কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

এআই ক্যাম্পের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ হ্যাক ম্যানেজার মো. ইয়াসিন আরাফাত। এছাড়াও উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ অফিসার শাম্মি আক্তার রুমি এবং বাংলালিংকের ইন্টার্ন (এইচআর) নোমান কিবরিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম জনি।

সেমিনারে অংশগ্রহণকারীদের কেস সমাধানের কৌশল, কৌশলগত চিন্তাভাবনা, সমস্যা সমাধান এবং কাঠামোবদ্ধ বিশ্লেষণ বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি শিহাব সারওয়ার বলেন, ‘বর্তমান সময়ে বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার স্বপ্ন অনেক শিক্ষার্থীরই থাকে। সেই পথে বিজনেস কেস কম্পিটিশনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই লক্ষ্যেই আমরা সেমিনারটি আয়োজন করেছি যাতে শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। আশা করছি শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রি এক্সপার্টের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ পেয়েছে।’

উল্লেখ্য, সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ২৫০ জনের অধিক শিক্ষার্থীঅংশ নেন।