শেকৃবি প্রতিনিধি
cর (শেকৃবি) অসুস্থ এক কর্মচারীর পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মো. সামিউল ইসলাম আকাশ। ঈদকে সামনে রেখে মানবিক এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
সোমবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইদ্রিস মৃধা (৫৫)-এর খোঁজখবর নিতে তাঁর বাসায় যান ছাত্রদল নেতা আকাশ। জানা যায়, বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা ইদ্রিস মৃধা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। অসুস্থতার কারণে পরিবার নিয়ে আর্থিক সংকটে পড়লে তাঁর পাশে দাঁড়ান আকাশ।
এ সময় তিনি ইদ্রিস মৃধার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে বন্ধু ও সহকর্মীদের সহযোগিতায় অসুস্থ এ কর্মচারীর পরিবারের হাতে ঈদ উপহার ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রনি খান, মোস্তাকিম আনান নিরব, জাহিদুল ইসলাম ও রাতুল হাসানসহ ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী।
এ বিষয়ে মো. সামিউল ইসলাম আকাশ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ মানুষ ও অসহায়দের পাশে থাকার চেষ্টা করে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় আমাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” ইদ্রিস মৃধা ও তাঁর পরিবারের সদস্যরা এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।