শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

দেশজুড়ে বিশ্বস্ত পেশাজীবী খোঁজার নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম ‘ক্রিয়াকারক’

আবু তাহের, জাককানইবি দেশজুড়ে বিশ্বস্ত পেশাজীবী খুঁজতে কাজ করছে দেশের বেশ কয়েকটি প্ল্যাটফর্ম। তবে এদের মধ্যে অন্যতম বিশ্বস্ত প্ল্যাটফর্ম হলো ক্রিয়াকারক। এটি প্রতিষ্ঠিত হয় ১২ মে ২০২৪ সালে। ক্রিয়াকারকের লক্ষ্য হলো বাংলাদেশজুড়ে দক্ষ ও বিশ্বস্ত পেশাজীবীদের সঙ্গে মানুষকে সংযুক্ত করা। ইতিমধ্যেই বিভিন্ন ক্যাটাগরির দক্ষ এক্সপার্টদের সঙ্গে মানুষকে যুক্ত করে ক্রিয়াকারক একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে সুনাম […]

প্রতিনিধি ডেস্ক

২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৩৯

আবু তাহের, জাককানইবি

দেশজুড়ে বিশ্বস্ত পেশাজীবী খুঁজতে কাজ করছে দেশের বেশ কয়েকটি প্ল্যাটফর্ম। তবে এদের মধ্যে অন্যতম বিশ্বস্ত প্ল্যাটফর্ম হলো ক্রিয়াকারক। এটি প্রতিষ্ঠিত হয় ১২ মে ২০২৪ সালে। ক্রিয়াকারকের লক্ষ্য হলো বাংলাদেশজুড়ে দক্ষ ও বিশ্বস্ত পেশাজীবীদের সঙ্গে মানুষকে সংযুক্ত করা। ইতিমধ্যেই বিভিন্ন ক্যাটাগরির দক্ষ এক্সপার্টদের সঙ্গে মানুষকে যুক্ত করে ক্রিয়াকারক একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে সুনাম অর্জন করেছে।

ক্রিয়াকারক বাংলাদেশজুড়ে বিশ্বস্ত সেবা প্রদানকারী এক্সপার্টদের খুঁজে পাওয়া এবং বুকিং করার একটি প্ল্যাটফর্ম। বিভিন্ন ক্যাটাগরির দক্ষ এক্সপার্টদের সঙ্গে ক্রিয়াকারক মানুষকে যুক্ত করে, যাতে নিজ শহরেই প্রয়োজন অনুযায়ী নির্ভরযোগ্য সেবা সহজে পাওয়া যায়।

ক্রিয়াকারকের লক্ষ্য হলো স্থানীয় প্রতিভাকে এগিয়ে নেওয়া এবং বাংলাদেশের মানুষের জন্য এক্সপার্ট সেবাকে আরও সহজলভ্য, নির্ভরযোগ্য ও কার্যকর করা।

বর্তমানে ক্রিয়াকারক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজন করেছে ‘গ্রাফিক ডিজাইনিং কম্পিটিশন ২০২৬’। এতে পুরস্কার হিসেবে দেওয়া হবে নগদ অর্থ, ডিজিটাল সনদপত্র, এনএফসি কার্ড ও টি-শার্ট। পাশাপাশি বিজয়ীদের KriyaKarak-এর অফিসিয়াল পেজ ও ওয়েবসাইটে ফিচার করা হবে এবং বিশেষ স্বীকৃতি প্রদান করা হবে।

সম্প্রতি ক্রিয়াকারক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি TEDx প্রোগ্রামে অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে অংশ নেয়। প্রায় দুই শতাধিক অংশগ্রহণকারীর উপস্থিতিতে আয়োজিত এই প্রোগ্রামে আইডিয়া শেয়ার, অনুপ্রেরণামূলক আলোচনা এবং নতুন সংযোগ তৈরির মাধ্যমে দিনটি ক্রিয়াকারকের জন্য ছিল অর্থবহ ও স্মরণীয়।

এর আগে ক্রিয়াকারক আয়োজন করে ‘সিংগিং কম্পিটিশন ২০২৫’। যেখানে প্রতিযোগীরা যেকোনো ভাষার গান—সোলো বা ডুয়েট—নিজেদের ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করে। গান, লাইক ও কমেন্টের ভিত্তিতে বিচারকরা বিজয়ী নির্ধারণ করেন। বিজয়ীদের পুরস্কার হিসেবে দেওয়া হয় নগদ অর্থ, ভেরিফাইড স্কিল ব্যাজ এবং এনএফসি কার্ড।

ক্রিয়াকারক তৈরি হয়েছে বাংলাদেশে এক্সপার্ট খোঁজা ও বুকিং প্রক্রিয়াকে সহজ ও নিরাপদ করার জন্য। এটি বুকিং অভিজ্ঞতাকে করেছে সহজ, স্বচ্ছ ও নির্ভরযোগ্য। ব্যবহারকারীরা এক্সপার্টদের প্রোফাইল ও পোর্টফোলিও দেখে, সেবা তুলনা করে, অ্যাভেইলেবিলিটি যাচাই করে নিশ্চিন্তে বুকিং করতে পারেন—যার ফলে সময় সাশ্রয় হয় এবং অনিশ্চয়তা কমে।

একই সঙ্গে এক্সপার্টদের জন্য ক্রিয়াকারক প্রোফাইল তৈরি, https://kriyakarak.com/?fbclid= বুকিং ও শিডিউল ম্যানেজমেন্ট এবং নিরাপদ পেমেন্ট গ্রহণের সুবিধা দেয়, যার মাধ্যমে তারা আরও বেশি ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারেন এবং কাজের সুযোগ বৃদ্ধি পায়।

শিক্ষাঙ্গন

সার্বিক নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডি করেন ঢাবি শিক্ষিকা মোনামি

ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া ও হুমকির মুখে থানায় জিডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় উপস্থিত হয়ে তিনি এই জিডি করেন। তার দায়ের করা এই জিডির নম্বর ২০৩৮। জিডি সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া ফেসবুকে তার মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ও বাসার ঠিকানা পোস্ট […]

সার্বিক নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডি করেন ঢাবি শিক্ষিকা মোনামি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

৩১ আগস্ট ২০২৬, ০০:৩৯

ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া ও হুমকির মুখে থানায় জিডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় উপস্থিত হয়ে তিনি এই জিডি করেন। তার দায়ের করা এই জিডির নম্বর ২০৩৮।

জিডি সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া ফেসবুকে তার মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ও বাসার ঠিকানা পোস্ট করা হয়। এর পর থেকেই বিভিন্ন অচেনা নম্বর থেকে কল করে তাকে নানাভাবে বাজে কথা বলা ও হুমকি প্রদান করা হচ্ছে। বাসা সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসায় তিনি নিজের বাসভবনে অবস্থান করাকে অনিরাপদ মনে করছেন। সার্বিক নিরাপত্তা ও বিষয়টির আইনি প্রতিকার চেয়ে তিনি শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডিটি দায়ের করেন।

এ ঘটনায় শাহবাগ থানা পুলিশ জানায়, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং বিষয়টির সঙ্গে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মেসে অস্ত্র নিয়ে অজ্ঞাত যুবকের প্রবেশ ও শ্লীলতাহানির চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক নারী শিক্ষার্থী নিজ মেসে হামলার শিকার হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে শাহজাদপুর পৌর এলাকার একটি ছাত্রী মেসে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ভুক্তভোগী অনিকা তাবাসসুম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী। মেসের অন্যান্য শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে অজ্ঞাত […]

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মেসে অস্ত্র নিয়ে অজ্ঞাত যুবকের প্রবেশ ও শ্লীলতাহানির চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক নারী শিক্ষার্থী নিজ মেসে হামলার শিকার হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে শাহজাদপুর পৌর এলাকার একটি ছাত্রী মেসে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ভুক্তভোগী অনিকা তাবাসসুম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী।

মেসের অন্যান্য শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে অজ্ঞাত এক যুবক ধারালো অস্ত্র হাতে অনিকার কক্ষে প্রবেশ করে। অনৈতিক উদ্দেশ্যে যুবকটি এগোলে অনিকা সাহসিকতার সাথে বাধা দেন।

এ সময় উভয়ের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। অনিকার আত্মরক্ষা ও চিৎকারের মুখে পরিস্থিতি প্রতিকূলে দেখে হামলাকারী যুবক দ্রুত স্থান ত্যাগ করে। ধস্তাধস্তির ফলে ভুক্তভোগী শিক্ষার্থীর মুখ, গলা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত ও ক্ষতের দাগ পড়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে। তবে ভুক্তভোগী শিক্ষার্থী অনিকার দেওয়া বিবরণ ও জবানবন্দির সাথে আটক ব্যক্তির চেহারার কোনো মিল না থাকায় যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেয় পুলিশ।

এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ জানায়, “ভুক্তভোগী শিক্ষার্থীর বর্ণনা অনুযায়ী মূল অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।”

ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার আশঙ্কা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা অতি দ্রুত মূল অপরাধীকে গ্রেফতার এবং মেস এলাকায় স্থায়ী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করেছে যে, ভুক্তভোগী শিক্ষার্থীর পাশে তারা রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে।

শিক্ষাঙ্গন

শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন, প্রয়োজনে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ […]

শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন, প্রয়োজনে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ জুলাই ২০২৬, ১৮:০৬

বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, সারা দেশের সার্বিক পরিস্থিতি, স্থানীয় প্রশাসনের প্রতিবেদন এবং আবহাওয়ার পূর্বাভাস পর্যালোচনা করেই নির্ধারিত সময়ে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তিনি বলেন, পরীক্ষার আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করা হয়েছিল।

তবে পরীক্ষার দিন সকালে কুমিল্লার একটি কেন্দ্রে আকস্মিক জলাবদ্ধতার সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিবর্তনের নির্দেশ দেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটির বিষয়ে মন্ত্রী বলেন, ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকায় ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, প্রশ্নপত্র প্রস্তুতের প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হওয়ায় সেগুলো বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের আগেই চূড়ান্ত করা হয়েছিল।

সংসদে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যেসব এলাকায় বন্যা বা প্রশাসনিক কারণে পরীক্ষার্থীরা অংশ নিতে পারেননি, তাদের জন্য প্রয়োজন অনুযায়ী পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ইতোমধ্যে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সরকার তাদের ভবিষ্যৎ নিয়ে আন্তরিকভাবে কাজ করছে। তাই আন্দোলনের পরিবর্তে সবাইকে পড়ার টেবিলে ফিরে গিয়ে পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।