বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

মেহেরপুরের বিভিন্ন পল্লীতে বোমা আতঙ্ক

মজনুর রহমান , মেহেরপুর : গত ১০ দিনে ৫ টি পৃথক স্থান থেকে ৯টি বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে মেহেরপুরের পল্লীতে। তিনটি নির্বাচনী অস্থায়ী অফিসের পাশে এবং চাদার দাবীতে প্রবাসীর বাড়িতে বোমা ও চিরকুট রেখে দেয়া হচ্ছে হুমকী। তবে এ ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার বা কোন ক্লু উদ্ধার করতে পারেনি। পুলিশ প্রশাসনের দাবি […]

প্রতিনিধি ডেস্ক

০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:০৪

মজনুর রহমান , মেহেরপুর :

গত ১০ দিনে ৫ টি পৃথক স্থান থেকে ৯টি বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে মেহেরপুরের পল্লীতে। তিনটি নির্বাচনী অস্থায়ী অফিসের পাশে এবং চাদার দাবীতে প্রবাসীর বাড়িতে বোমা ও চিরকুট রেখে দেয়া হচ্ছে হুমকী। তবে এ ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার বা কোন ক্লু উদ্ধার করতে পারেনি। পুলিশ প্রশাসনের দাবি বোমারুদের সনাক্তের চেষ্টা চলছে।

প্রাপ্ত তথ্যমতে, মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারের একটি ওয়েল্ডিং দোকান থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। এসময় দোকান মালিক রিমন হোসেনকে আটক করে সেনাবাহিনী। 

আজ সোমবার দুপুরে সেনাবাহিনী গাংনী ক্যাম্পের একটি দল এই অভিযান চালায়। 

শনিবার (৭ ফেব্রুয়ারী) সকালে মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামে বিএনপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ের পাশ থেকে বোমা সদৃশ্য দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বস্তু পড়ে থাকতে দেখে গাংনী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে।

শনিবার (৩১ জানুয়ার)ী দারিয়াপুর গ্রামের বিএনপির একটি নির্বাচনী কার্যালয়ের পাশের ঝোপ থেকে একটি হাতবোমা উদ্ধার করা হয়। স্থানীয়রা বোমাটি দেখতে পেয়ে মুজিবনগর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করে।

একই দিন রাত সাড়ে ৮টার দিকে দারিয়াপুর কালিতলা এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিসের সামনে লাল কসটেপ মোড়ানো আরেকটি হাতবোমা পড়ে থাকতে দেখেন নেতাকর্মীরা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করে নিরাপত্তার জন্য পানিভর্তি বালতিতে করে থানায় নিয়ে যায়।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে কাথুলী ইউনিয়নের সহগোলপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মোজাম্মেল হকের ছেলে মিঠুনের বাড়ির গেটের সামনে থেকে দুটি হাতবোমা ও চাঁদা দাবির চিরকুট উদ্ধার করেন পুলিশ। একটি মিষ্টির প্যাকেটে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি হাতবোমা ও একটি চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা। চিরকুটে দেড়লাখ টাকা মিষ্টি খাওয়ার জন্য দাবি করে মোবাইল ফোনের নগদ অ্যাপ্সে টাকা পাঠানোর জন্য বলা হয়।

বুধবার (৪ ফেব্রুয়ারী) দারিয়াপুর গ্রামের কদমতলায় আলামিনের বাড়ির সামনে পাকা রাস্তার পাশে ড্রেনের মধ্যে একটি লাল টেপ জড়ানো বস্তু দেখতে পায় স্থানীয়রা। পরে মুজিবনগর থানা পুলিশে খবর দেয় তারা। পুলিশ ঘটনাস্থলে এসে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে।

মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যাক্তি বলেন, আগে আমাদের এখানে কোনদিনই নির্বাচনী অফিসের পাশে এমনভাবে বোমা পাওয়া যায়নি। এবার একই দিনে আমাদের এই ইউনিয়নের দুই গ্রামে বিএনপি ও জামায়াতের অফিসের পাশে বোমা পাওয়া গেছে। এছাড়া তিন দিন আগেও গ্রামের একজনের বাড়ির পাশের ডে নের মধ্যে থেকে বোমা উদ্ধার হওয়ায় এ গ্রামে আতঙ্ক বিরাজ করছে।

গাংনী উপজেলার আমতৈল গ্রামের কয়েকজন বলেন, আমাদের এই গ্রামের সাথেই একটা নদী তার পরেই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা। এই এলাকায় একসময় সন্ত্রাসের রাজত্ব চলতো। কিন্তু বহুদিন পর আবার আজ বোমা উদ্ধার হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

নির্বাচনের এই সময় দ্বায়িত্বরত মোবাইল টীম, সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের টহলের মধ্যেও সন্ত্রাসীদের বোমা রেখে যাওয়া ও চাঁদা চাওয়ার বিষয়টি ভাবিয়ে তুলেছে মেহেরপুরবাসীকে। বিএনপি ও জামায়াতের অফিসের পাশ থেকে বোমা উদ্ধারের ঘটনাটি নিছক হুমকী নয় এটি নির্বাচন বানচালেরও চেষ্টা বলে ধারণা করছেন অনেকেই।

গাংনীতে বিএনপির অস্থায়ী নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় বিএনপির প্রার্থীর নির্বাচনী চীফ এজেন্ট ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেন, গাংনীতে আইন শৃঙ্খলা খুব একটা খারাপ নেই। নির্বাচনকে আতঙ্কিত করার জন্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য ঐ ইসলামীক দলটা (জামায়াতে ইসলাম) এই কাজগুলো করছে বলে আমার মনে হয়। তবে পুলিশ প্রশাসন আরো একটু গতিশীল হলে নির্বাচন ফ্রি এবং ফেয়ার হবে।

অপরদিকে মেহেরপুর-২ (গাংনী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থীর মুখপাত্র জাহাঙ্গীর আলমের পক্ষে কাজীপুর ইউপি চেয়ারম্যান মুহা আলম হুসাইন বলেন, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা কোন সন্ত্রাসী বা বে-আইনী কাজের সাথে সম্পৃক্ত না। এটা উদ্দেশ্য প্রনোদিতভাবে ও দাঁড়িআল্লার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেই গণজোয়ারকে বির্তকিত করার জন্য এইরকম অনাকাঙ্খি পরিবেশ সৃষ্টি করা হয়েছে। তারা যদি সুনির্দৃষ্ট অভিযোগের ভিত্তিতে প্রমান করতে পারে যে আমাদের কোন কর্মী এমন কাজ করেছে তাহলে তার শাস্তির জন্য সর্বোচ্চ সহযোগীতা করবো।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, প্রতিটি ঘটনায় তাৎক্ষণিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে। এবং ইতোপূর্বে যে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার হয়েছিলো সে মামলায় জেলা গোয়েন্দা পুলিশ দুজনকে গ্রেফতার করছে এবং গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ জামিনুর রহমান খান বলেন, বোমা উদ্ধারের বিষয়টি আমাদের তদন্তনাধীন রয়েছে। তদন্ত শেষে আপনাদের বিস্তারিত জানানো হবে।

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।

সারাদেশ

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি […]

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম আর ফেরেনি। পরিবারের অজান্তে সে তার মায়ের একটি আইফোন নিয়ে বের হয়েছিল। দীর্ঘ সময় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের নিখোঁজের তথ্য জানালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ও শিক্ষার্থীরাও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এর মধ্যে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদূরের জঙ্গলে পাঞ্জাবি পরা অপ্রতীমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরিবারের দাবি, মায়ের আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতীমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘মোবাইল ফোনের জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা অনেকটা নিশ্চিত।’ আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রতীমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।