বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট_২(সদর,কচুয়া উপজেলা)এ ধানের শীষের কান্ডারী হিসাবে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন কে মনোনয়ন দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।শনিবার(২০)ডিসেম্বর এক ফেসবুক পোস্ট এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
অপর দিকে বাগেরহাট_৩(রামপাল,মোংলা) এ ধানের শীষের কান্ডারী হিসাবে ডাক্তার ও বিশিষ্ট সমাজসেবক লায়ন মোহাম্মদ ফরিদুল ইসলাম কে মনোনয়ন দিয়েছে বিএনপি।তার ব্যক্তিগত ফেসবুক পোস্ট থেকে তা নিশ্চিত হওয়া গেছে।
উল্লেখ্য নির্বাচন কমিশন কর্তৃক বাগেরহাটের ৪ টি আসন থেকে ১ টি কর্তন করে নেওয়া হলে বেশ কিছু দিন ধরে আইনি লড়াইয়ের পর আবার হাইকোর্ট এর আদেশে ৪ টি আসন ফিরিয়ে দেওয়া হয়।এই পরিপ্রেক্ষিতে এতদিন বাগেরহাটের ৪ টি আসনের সব গুলোকেই হোল্ড করে রেখেছিল বিএনপি হাই কমান্ড।অবশেষে আজ শনিবার ৪ টির ২ টিতে মনোনয়ন দেওয়া হয়।
মনোনয়ন পাওয়ার পর প্রার্থীরা জানান সকলে মিলে মিশে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ কে বিজয় করতে কাজ করবেন তারা।
এ ঘোষণার পর বিএনপির তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া জানা গেছে।