মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গাজীপুর ইউনিটের কার্যনির্বাহী কমিটির আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে আজীবন ও বাৎসরিক সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় গাজীপুর শহরের রাজবাড়ী রোডের একটি রেস্টুরেন্টে এ সভা আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট শামসুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সাখাওয়াত হোসাইন।
সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের কার্যনির্বাহী কমিটির বর্তমান সদস্য ও ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. মোঃ আমজাদ হোসেন খান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারি পদপ্রার্থী অ্যাডভোকেট শাজাহান শিবাজী।
সভায় বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট সাদেকুজ্জামান, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট লুৎফর রহমান প্রধান, রুহুল কুদ্দুস মিলু এবং আব্দুল্লাহ মুহিন।
এছাড়াও বক্তব্য দেন অ্যাডভোকেট শরিফ হোসাইন, ডা. শফিকুল ইসলাম, ভাওয়াল আশরাফুল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য নাবিল ওয়ালিদ এবং বৈষম্যবিরোধী ছাত্রনেতা মোঃ অপু।
মতবিনিময় সভায় রেড ক্রিসেন্ট সোসাইটির শতাধিক আজীবন ও বাৎসরিক সদস্য উপস্থিত ছিলেন। সভায় আসন্ন নির্বাচন, সংগঠনের কার্যক্রম জোরদার ও মানবিক সেবার পরিধি বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।