বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

জুলাই-আগষ্ট আন্দোলন ; সাবেক ইউএনওকে প্রধান আসামী করে থানায় অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি : পতিত আওয়ামী লীগ সরকারকে হঠাতে সারা দেশের মতো নেত্রকোনার মদনে জুলাই-আগষ্ট আন্দোলন করে ছাত্র জনতা। তাদের প্রতিহত করতে উপজেলা প্রশাসন, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের উপর হামলা করে। পুলিশও ৩৫ রাউন্ড গুলি ছুড়ে। এ সময় বিক্ষোভদ্ধ ছাত্র জনতা পুলিশের দুটি গাড়ী পুড়িয়ে দেয়। এ ঘটনার পর ২৪ সালের জুলাই মাসে পুলিশ […]

জুলাই-আগষ্ট আন্দোলন ; সাবেক ইউএনওকে প্রধান আসামী করে থানায় অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১১ ডিসেম্বর ২০২৫, ১৮:০৭

নেত্রকোনা প্রতিনিধি :

পতিত আওয়ামী লীগ সরকারকে হঠাতে সারা দেশের মতো নেত্রকোনার মদনে জুলাই-আগষ্ট আন্দোলন করে ছাত্র জনতা। তাদের প্রতিহত করতে উপজেলা প্রশাসন, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের উপর হামলা করে।

পুলিশও ৩৫ রাউন্ড গুলি ছুড়ে। এ সময় বিক্ষোভদ্ধ ছাত্র জনতা পুলিশের দুটি গাড়ী পুড়িয়ে দেয়। এ ঘটনার পর ২৪ সালের জুলাই মাসে পুলিশ বাদী হয়ে ছাত্র জনতার বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

আন্দোলনে পুলিশ সহ শতাধিক ছাত্র জনতা আহত হয়। সাঈদ বিন ফজল নামের এক আন্দোলনকারী সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়াকে প্রধান আসামী করে গত বৃহস্পতিবার মদন থানায় অভিযোগ দায়ের করেন।

এজহারে এসিল্যান্ড, থানার ওসিসহ পুলিশ, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ১৫০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ২০০জনকে আসামী করা হয়। 

অভিযোগের বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসনাত জামান আমি নতুন যোগদান করেছি। এখনও আমি পায়নি।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় মদন উপজেলায় ছাত্র জনতা সক্রিয়ভাবে আন্দোলন করেন। ১৮ জলাই মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিল আন্দোলনকারীরা। মিছিলটি মদন উপজেলা সরকারি খাদ্য গুদামের সামনে পৌঁছালে পুলিশ,

প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র-জনতার উপর হামলা করে। এসময় পুলিশ ৩৫ রাউন্ড গুলি ছুড়ে। এতে পুলিশ সহ শতাধিক আহত হয়। এই আন্দোলনে কয়েকজন চোখ হারিয়েছে।

অনেকের শরীরে শত শত বুলেট এখনও বিদ্ধ রয়েছে। আহতদের মধ্যে সাঈদ বিন ফজল ও একজন। তিনিও দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন।

এ ঘটনায় চলতি বছর ৪ডিসেম্বর মদন উপজেলা সাবেক ইউএনও শাহ আলম মিয়া কে প্রধান আসামী করে করা হয়। এতে সাবেক ভূমি সহকারী কর্মকর্তা আরিফুল ইসলাম, মদন থানার সাবেক ওসি উজ্জ্বল কান্তি সরকার, উপজেলা চেয়ারম্যান ইফতেখারুল আলম খান চৌধুরী আজাদ,

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ ও কালেরকন্ঠে সাংবাদিক ফয়েজ আহমদ হৃদয়সহ ১৫০জনের নাম উল্লেখ করা হয়। এজহারে অজ্ঞাতনামা আরও ২০০জনকে আসামি করা হয়।

সুষ্ঠু বিচার দাবী করে অভিযোগকারী সাঈদ বিন ফজল বলেন, ছাত্র জনতার উপর হামলার মূল হোতা মদন উপজেলার সাবেক ইউএনও শাহ আলম মিয়া।

তার নির্দেশে পুলিশ হামলা করে। এ ছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে রাতে তার অফিসে মিটিং করে ছাত্র জনতাকে প্রতিহত করার অপচেষ্টা করে। 

সাংবাদিককে আসামী করার প্রশ্নের জবাবে তিনি বলেন, ২৪শের আন্দোলনে মদনে ১৮ জুলাই ছাত্র জনতার উপর হামলা হয়। এরপর সমস্ত ভিডিও পুলিশের কাছে দিয়ে সাংবাদিক ফয়েজ আহমেদ হৃদয় ছাত্র জনতার বিরুদ্ধে মামলা সহ সর্বোচ্চ হয়রানি করিয়েছে।

সে সাংবাদিকতার নামে দালালি করে। তার দৃষ্টান্ত মূলক শাস্তি হোক। যাতে সাংবাদিকতার মহান এ পেশাকে আর কেউ কলঙ্কিত করতে না পারে। 

অভিযুক্ত সাংবাদিক ফয়েজ আহমদ হৃদয়কে শনিবার সকাল পোনে দশটায় একাধিকবার ফোন করা হলে রিসিভ করেন নি।

প্রধান অভিযুক্ত শাহ আলম মিয়া ফোন রিসিভ করে সাংবাদিক বুঝতে পেরে কথা বলেন নি। পরে একাধিকবার ফোন করা হলে ফোন রিসিভ করেন নি। 

নেত্রকোনা পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম বলেন, থানায় নতুন ওসি এসেছে। অভিযোগের বিষয়টি আমার জানা নেই। তদন্তে প্রমাণ পাওয়া গেলে মামলা রুজু করা হবে। 

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।

সারাদেশ

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি […]

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম আর ফেরেনি। পরিবারের অজান্তে সে তার মায়ের একটি আইফোন নিয়ে বের হয়েছিল। দীর্ঘ সময় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের নিখোঁজের তথ্য জানালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ও শিক্ষার্থীরাও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এর মধ্যে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদূরের জঙ্গলে পাঞ্জাবি পরা অপ্রতীমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরিবারের দাবি, মায়ের আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতীমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘মোবাইল ফোনের জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা অনেকটা নিশ্চিত।’ আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রতীমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।