একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলির খুচরা বাজারে কমেছে ভারতীয় পেঁয়াজ ও কাঁচামরিচের দাম।
কেজিপ্রতি ভারতীয় পেঁয়াজের দাম ৫ টাকা কমে ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে, যা একদিন আগে বিক্রি হয়েছিল ৯০ থেকে ৯৫ টাকায়।
কাঁচামরিচ কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকা কমে ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। তবে আলু ও চালের দাম কমেনি।
দেশি আলু কেজিপ্রতি ৫৫ থেকে ৬০ টাকায় এবং ভারতীয় আলু ৫৫ থেকে ৫৬ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারত থেকে আমদানিকৃত চাল ৫৫ থেকে ৫৬ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারে সরবরাহ বৃদ্ধির কারণে কমতে শুরু করেছে দাম, বলছেন ব্যবসায়ীরা। কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝেও।
হিলি কাস্টমসের তথ্য মতে, বৃহস্পতিবার ভারত থেকে ১৮ ট্রাকে ৫৩০ মেট্রিক টন পেঁয়াজ, ১২ ট্রাকে ৫০০ মেট্রিক টন চাল এবং ৩ ট্রাকে ৩২ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।