জিয়াউর রহমান,পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের জিয়ানগর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রশাসক হাসান মো. হাফিজুর রহমানকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত ৭টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম শহিদ।
সাধারণ সম্পাদক মো. মারুফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো.ওয়ালিউর রহমান রুবেল, উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ, উপজেলা জামায়াতের আমির মো. আলী হোসেন,
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফায়জুল কবির তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য এইচ. এম. ফারুক হোসাইন, আজাদ হোসেন বাচ্চু, উপজেলা জামায়াতের সেক্রেটারি তাওহীদুল ইসলাম রাতুল, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম ও নির্বাহী সদস্য মো. ইউনুস প্রমুখ।