শেখ নজরুল ইসলাম (তালা উপজেলা )
শীতের তীব্রতায় বিপর্যস্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ালেন তালা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) দীপা রানী সরকার।
রবিবার (২৩ নভেম্বর) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি তালা বাজার, হাজরাকাটি বাজার খেজুরবুনিয়া বাজার শেখের হাট বাজার ও আশপাশের সড়কে অবস্থানরত অসহায়, ছিন্নমূল ও দরিদ্র মানুষের মাঝে নিজ হাতে শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণকালে ইউএনও দীপা রানী সরকার বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। সরকার অসহায় মানুষের পাশে আছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
শীতবস্ত্র পেয়ে উপকৃত মানুষ ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শীতে কাঁপতে থাকা অনেক মানুষের মুখে এদিন কিছুটা স্বস্তির হাসি ফুটে ওঠে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন এবং এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন।