সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক আনিসুল হকের সমর্থনে ধানের শীষের পক্ষে জনমত গঠনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুদ আলী। স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে বিপুল সংখ্যক নেতাকর্মী, তরুণ ভোটার, বিপুল সংখ্যক নারী ও সাধারণ মানুষ অংশ নেন। সভায় বক্তারা ধানের শীষের পক্ষে সমর্থন জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আনিসুল হককে বিজয়ী করার আহ্বান জানান।
উঠান বৈঠকে বক্তারা বলেন, হাওরাঞ্চলের উন্নয়ন, কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা ও অবহেলিত সুনামগঞ্জ-১ আসনে ইতিবাচক পরিবর্তনের জন্য ধানের শীষের বিকল্প নেই। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে ও হাওরাঞ্চলের ইতিবাচক পরিবর্তনে ধানের শীষের পক্ষে ভোট বিপ্লব ঘটাতে হবে।
বক্তারা আরও বলেন, আনিসুল হক দীর্ঘদিন ধরে হাওরবাসীর পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তিনি নির্বাচিত হলে এ অঞ্চলের সড়ক যোগাযোগ উন্নয়ন, কৃষিতে আধুনিকীকরণ এবং যুবসমাজের কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় উন্নয়ন আর বৈষম্য মুক্তির অঙ্গীকার রয়েছে।
এতে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক সৈয়দ আবু রায়হান সেলিম, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুশাহিদ আলম তালুকদার, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুস সামাদ,
তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, শ্রীপুর উপর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ফারুক মিয়া, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শফি আলম, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি লালু মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক উকিল মিয়া, শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, ইউনিয়ন কৃষকদলের সাধারণানানোর আহ্বান জানানো হয়েছে৷