মঈন উদ্দীন,বান্দরবান প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাইয়ে প্রতিবন্ধী মারমা নারী ও খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রিপুরা কিশোরী কে স্বজাতিকর্তৃক ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হযসোমবার (২৭ অক্টোবর২০২৫) সোমবার সকালে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের আয়োজনে শহরের আবু সাঈদ মুক্তমঞ্চ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক উসকানি ও ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তারা ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। এছাড়া স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা।
বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে সব সম্প্রদায়ের মানুষ পাহাড়ি ও বাঙালি পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে শান্তিতে বসবাস করবে। সবাই যেন নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি স্বাধীনভাবে পালন করতে পারে, এটা তাদের সাংবিধানিক অধিকার। কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত।
তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে সক্রিয় কয়েকটি আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন যেমন ইউপিডিএফ ও জেএসএস এর কিছু সশস্ত্র অংশ নানা সময় সাধারণ মানুষ ও ভিন্নমতাবলম্বীদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। এসব সন্ত্রাসী কার্যক্রমের কারণে সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বক্তারা বলেন, পাহাড়ে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠায় এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
বক্তারা আরও বলেন, দেশের অন্যান্য অঞ্চলে নানা ধরনের প্রশাসনিক ও সাংগঠনিক সংস্কার হলেও পার্বত্য চট্টগ্রামে এখনো পর্যন্ত স্বৈরাচার হাসিনার সাথে সন্ত্রাসী সংগঠন জে এসএস তথা শান্তুলারমার এর সাথে কালো শক্তির ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ নেয়া হয়নি। বক্তারা পাহাড়ে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে সরকারকে কঠোর ও সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বান্দরবান শাখার সভাপতি মো. আবুল কালামসহ পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।