নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা (নবীন বরণ) অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের স্পোর্টস সেন্টারে জাতীয় সংগীত মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের ১৬১ জন শিক্ষার্থীকে বরণ করে নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোঃ আশরাফুল মুনিমের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার,
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের তুলনামুলক সাহিক্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শামীমা সুলতানা, পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো: জামাল উদ্দিন, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন, নবীন শিক্ষার্থী শান্তনা আক্তারসহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মুক্ত বুদ্ধির চর্চা, গবেষণা, বিশ্বাঙ্গন মানের জ্ঞান অর্জনের জায়গা বিশ্ববিদ্যালয়। এখান থেকে জ্ঞান কুড়িয়ে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষার্থীদের প্রতি পরিবার, সমাজ, দেশ গড়ার কাজে নিজেকে গড়ে তোলার আহবান জানান তারা। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।