শেখ নজরুল ইসলাম (তালা উপজেলা প্রতিনিধি)
সাতক্ষীরা তালা উপজেলার ২০২৫-২০২৬ অর্থবছরের উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের আওতায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে ৷
মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলা সম্মেলন কক্ষে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার ৷
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ ৷ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার মোঃ ইমদাদুল হকে, তালা সহকারী কমিশনার ভূমি রাহাত খান, উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার , তালা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনুদ্দিন,
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান,প্রানী সম্পদ কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজীরা খাতুন ,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান,তালা জনস্বাস্থ্য প্রকৌশলী কৌশিক রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্হিত ছিলেন ৷৷