আমজাদ শিবলু: নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধি :
নাঙ্গলকোট প্রেসক্লাবের উদ্যোগে গাজীপুরে সাংবাদিক তুহিন সহ বিভিন্ন সময়ে সাংবাদিক হত্যা ও নির্যাতন হুমকি ধামকি ও মিথ্যে মামলায় হয়রানীর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। নাঙ্গলকোট প্রেসক্লাব চত্তরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, সহ-সভাপতি জাকির হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ন সম্পাদক বেলাল হোসেন রিয়াজ, মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জনি, শরীফ আহমেদ মজুমদার, মেহেদী হাসান ভূঁইয়া আজিম, রেজাউল করিম রাজু, তোফায়েল হোসেন মজুমদার,অরবিন্দ দাস, আবদুর রহিম বাবলু,মোহাম্মদ রুবেল, মাওলানা ইউসুফ আলী।
এসময় বক্তারা গাজিপুরে সাংবাদিক তুহিন হত্যার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। তারা আরো বলেন, হুমকি-ধামকি হত্যা,অত্যাচার নির্যাতন চালিয়ে সাংবাদিকদের কলম বন্ধ করা যাবে না। তাই সাংবাদিকদের নিরাপত্তার বিশেষ ব্যবস্হা গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান।