মুন্সিগঞ্জ প্রতিনিধি
আজ, ৪ আগস্ট ২০২৪ এ ছাত্র-জনতার আন্দোলনে রক্তাক্ত সহিংসতার ঘটনা ঘটে মুন্সিগঞ্জে। হামলায় নিহত হন তিনজন। এই দিবসটি ঘিরে শহিদদের কবর জিয়ারত, দোয়াসহ নানা কর্মসূচিতে ‘রক্তাক্ত মুন্সিগঞ্জ’ দিবস পালিত হচ্ছে।
এ উপলক্ষে সোমবার (৪ আগস্ট) সকালে শহরের ইসলামপুরে তিন শহিদের কবর জিয়ারত করেন জেলা প্রশাসন, জেলা পুলিশসহ শহিদদের স্বজনরা।
এদিকে সকাল ১০টার দিকে শহরের কৃষি ব্যাংক চত্বরে সমাবেশ দোয়া ও বৃক্ষরোপন করা হয়। এতে জুলাই মঞ্চসহ সবস্তরের ছাত্র-জনতার ব্যানারে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ ছাড়াও শহিদদের স্মরণে দোয়া মাহফিল করে শহর বিএনপি ও অঙ্গসংগঠন। এতে জেলা বিএনপির নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
এ ছাড়াও বিভিন্ন কর্মসূচিতে দিবসটি পালনে নানা উদ্যোগের কথা জানায় জেলা প্রশাসন।
৪ আগস্টের স্মৃতি সংরক্ষণে ও হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছেন শহিদদের স্বজন ও আন্দোলনকারীরা।