মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের খরিফ-২/২০২৫-২৬ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ১৮৯০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের উচ্চ ফলন শীল উফশি জাতের বীজ, রাসায়নিক সার ও ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত জাতের নারিকেলের চারা বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি প্রশিক্ষণ হলরুমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এস এম রাশেদুজ্জামান বিন হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.আমিনুল ইসলাম,
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিছবাহ উদ্দিন আফজাল, প্রাথমিক শিক্ষা অফিসার একে এম জুবায়ের আলম, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রব, শিক্ষক বদরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুহেল আহমদ প্রমুখ।
বড়লেখা কৃষি বিভাগ সূত্রে জানাগেছে, বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১৮৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রতি জনের মাঝে উন্নত জাতের বিজ ৫ কেজি, ১০ কেজি MOP ও ১০ কেজি DAP সার এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৮ টি প্রতিষ্টানে ৫ টি করে উন্নত জাতের নারিকেলের চারা বিতরণ করা হচ্ছে।