আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মেঘনা নদীতে অবৈধভাবে বালু কাটা, নদী এবং স্থল পথে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই এর মতো একাধিক অভিযোগে রয়েছে লালু বাহিনীর বিরুদ্ধে। ওই বাহিনীর সেকেন্ড কমান্ড সৈকতকে গ্রেফতার করেছে পুলিশ।
মুন্সিগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টেংগারচর ইউনিয়নের ভাটেরচর এলাকার নতুন রাস্তার শফিকের মোটরসাইকেল গ্যারেজ থেকে বুধবার (১৪ মে) দুপুরে তাকে গ্রেফতার করা হয় ।
সে উপজেলার হোগলাকান্দি গ্রামের আলোচিত লালু বাহিনীর সেকেন্ড কমান্ড। ডাকাতি, ছিনতাই, অস্ত্র মামলাসহ ১০ মামলার আসামি এই তরিকুর রহমান সৈকত (২৮) । সৈকত গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার (ওসি) মো. আনোয়ার আলম আজাদ।
জানাগেছে, লালু বাহিনী প্রতিনিয়ত মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী ও শাখা নদীতে চালাচ্ছেন নানা তান্ডব। নদীপথে চাঁদা, অবৈধ বালু বিক্রি, ডাকাতিসহ নদী এবং স্থলে চলে কিছুদিন পরপর আধিপত্য বিস্তারে গুলাগুলি, মারামারি, অগ্নি সংযোগের মতো ঘটনা।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, লালু বাহিনীর বিরুদ্ধে মেঘনা নদীতে অবৈধভাবে বালু কাটা, নদী এবং স্থল পথে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই এর মতো একাধিক অভিযোগে মামলা রয়েছে।
সৈকতের বিরুদ্ধে ১০ মামলা থাকলেও ৪ টি থানায় রয়েছে বাকি মামলা গুলো কোর্টে বিচারাধীন। থানার মামলার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রয়োজনে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযান চালাতে পারি আমরা। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আগামীকাল বৃহস্পতিবার আদালতে প্রেরণ করাম হবে।