শেখ নজরুল ইসলাম, (তালা উপজেলা প্রতিনিধি)
দৈনিক যায়যায়দিন এবং খুলনাঞ্চল পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি ও তালা প্রেসক্লাবের সহ-সম্পাদক এবং বিশিষ্ট ঠিকাদার ইলিয়াস হোসেন’র পিতা মো. ইব্রাহিম শেখ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তালা উপশহরের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও একমাত্র ছেলে সাংবাদিক ইলিয়াস হোসেনসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন।
এদিন এশার নামাজের পর তালা বাজার কাছেমুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মসজিদে জানাজা নামাজ শেষে শোকাবহ পরিবেশে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করা হয়।
জানাজা নামাজে সাংবাদিক, ঠিকাদার, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইব্রাহিম শেখ দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে, সাংবাদিক ইলিয়াস হোসেন’র পিতা ইব্রাহিম শেখ’র মৃত্যূতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন তালা আদর্শ যুব সংঘ
ও তালা মাহফিল কমিটির সভাপতি সাংবাদিক শেখ নজরুল ইসলাম , সহ-সভাপতি আরিফুরজামান,সরদার ফারুক হোসেন, সাধারণ সম্পাদক জি এম ইমদাদুল হক পলাশ , সহ-সম্পাদক এস এম নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মীর নাহিদ , ক্রীড়া সম্পাদক ইমরান হোসেন সোহেল,
সমাজ কল্যাণ সম্পাদক মহিবুল্লাহ, অর্থ সম্পাদক অসিম রায়, দপ্তর সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সিনিয়র সদস্য বিপ্লব, সাগর, রিক্তা পারভিন, বাবু প্রমুখ। বিবৃতিদাতারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।