সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

সাংবাদিকদের উপর হামলা ও গ্রেফতার,তোপের মুখে গ্রেফতারকৃত সাংবাদিককে মুক্তি

মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধিঃ নাটোর আদালত চত্বরে গণমাধ্যমকর্মীদের ওপর সাবেক এসপি এস.এম ফজলুল হকের হামলা এবং সিংড়ায় তথ্য চাওয়ায় ডেভিল হান্টের নামে সমকালের সাংবাদিক আব্দুর রশিদকে গ্রেপ্তারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন নাটোরের সাতটি উপজেলার গণমাধ্যমকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সচেতন মহল। ১৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলার সর্বস্তরের সাংবাদিক ও সচেতন নাগরিকরা জেলা প্রশাসকের […]

প্রতিনিধি ডেস্ক

১৩ মার্চ ২০২৫, ২১:৩৪

মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধিঃ

নাটোর আদালত চত্বরে গণমাধ্যমকর্মীদের ওপর সাবেক এসপি এস.এম ফজলুল হকের হামলা এবং সিংড়ায় তথ্য চাওয়ায় ডেভিল হান্টের নামে সমকালের সাংবাদিক আব্দুর রশিদকে গ্রেপ্তারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন নাটোরের সাতটি উপজেলার গণমাধ্যমকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সচেতন মহল।

১৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলার সর্বস্তরের সাংবাদিক ও সচেতন নাগরিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা। সেখানে বিক্ষোভ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। প্রায় তিনঘন্টাব্যাপী সেখানে অবস্থান করে সাংবাদিকরা।

এসময় সাংবাদিকরা সিংড়া থানার ওসি, ইউএনও’ ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তার প্রত্যাহারের দাবি জানান। সেই সাথে সাংবাদিকদের উপর হামলাকারী বরখাস্তকৃত পুলিশ সুপার ফজলুল হকের শাস্তি দাবী করেন। জেলা প্রশাসন ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাগুলো খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

এর আগে ১১ মার্চ (মঙ্গলবার) দুপুরে বরখাস্তকৃত পুলিশ সুপার ফজলুল হক স্ত্রী নির্যাতন মামলায় আদালতে হাজির হলে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বিচারক। পরে তাকে কারাগারে নেবার সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে, পুলিশের কাছ থেকে ছুটে সাংবাদিকদের উপর হামলা ও ক্যামেরা ভাংচুরের চেষ্টা চালায় বরখাস্ত হওয়া পুলিশ সুপার ফজলুল হক।

অপরদিকে, ১২ মার্চ বুধবার সন্ধ্যায় সমকালের সিংড়া প্রতিনিধি আব্দুর রশিদকে গ্রেফতার করে পুলিশ। সিংড়া ইউএনও অফিসে খাস পুকুরের তথ্য চেয়ে আবেদন করায় তাকে ডেভিল হান্টে গ্রেফতারের নাটক সাজায় বলে অভিযোগ করেন গণমাধ্যমকর্মীরা। 

আজ ১৩ই মার্চ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক রশিদকে আদালতে হাজির করলে তার জামিন মঞ্জুর করে আদালত।

অবস্থান কর্মসূচিতে নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপনডেন্ট নাজমুল হাসান জানান, সিংড়ার ইউএনও এর প্রশাসনিক কর্মকর্তা আসাদ আলী মোল্লার অনিয়ম ও দুর্নীতি ধামাচাপা দিতে বুধবার সন্ধ্যায় সমকালের সিংড়া প্রতিনিধি আব্দুর রশিদকে আটক করে সিংড়া থানা পুলিশ।

তথ্য অধিকার আইনে তথ্য চাওয়াটাই কি তার অপরাধ? সারাদেশব্যাপী সাংবাদিকদের প্রতি যে দমন পীড়ন তারই অংশ হিসাবে সাংবাদিক রশিদকে আটক করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে একজন বরখাস্তকৃত এসপি ফজলুল হক আদালত চত্বরে সাংবাদিকদের উপর হামলা করেছে তার শাস্তি দাবী করছি।

ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের নাটোর প্রতিনিধি বুলবুল আহমেদ বলেন, তথ্য চাওয়ায় একজন মূলধারার গণমাধ্যমকর্মীকে প্রশাসন কৌশল করে গ্রেপ্তার করিয়েছে। একজন সাংবাদিককে ডেভিল আখ্যায়িত করেছে এই পুলিশ। তাদের ঔদ্ধত্য কতটুকু একবার চিন্তা করেন।

অথচ সবচেয়ে বড় ডেভিল হচ্ছে সিংড়ার ওসি এবং ইউএনও। সকল সেক্টরের অনিয়ম দুর্নীতি সয়লাব হয়ে গিয়েছে। তারা সেগুলো নির্মূল না করে নিজেরাই দুর্নীতির সাথে জড়িত হয়ে সকল অপকর্ম করে বেড়াচ্ছেন। আমরা হুশিয়ারি করে বলে দিতে চাই। আপনারা নাটোরে পুলিশ- প্রশাসন কি সাংবাদিকদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। যদি তাই করেন, আমরাও তা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছি।

সমকালের নাটোর প্রতিনিধি নবীউর রহমান পিপলু বলেন, সাংবাদিক উপর দমন পীড়নের চেষ্টা করা হলে তা সম্মিলিতভাবেই প্রতিহত করা হবে।

পরে সমকাল পত্রিকার সিংড়া প্রতিনিধির জামিন ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) উক্ত বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে সাংবাদিক হেনস্তার যথাযথ ব্যাবস্থা নেয়ার আশ্বাস দিলে, উক্ত অবস্থান কর্মসূচির সমাপ্ত ঘোষনা করা হয়।

সারাদেশ

আবাসিক হোটেলের রেজিস্টারে তাজমিনের নাম ‘তানজু আক্তার’, পরিচয় দেন রাজুর স্ত্রী হিসেবে

কুমিল্লায় ধর্ষণ ও হত্যার শিকার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের (১৫) মৃত্যুর আগে কক্সবাজারে অবস্থানের নতুন তথ্য সামনে এসেছে। সেখানকার একটি আবাসিক হোটেলের রেজিস্টারে তার নাম লেখা হয়েছিল ‘তানজু আক্তার’। বয়স দেখানো হয় ১৮ বছর। আর সঙ্গে থাকা রিয়াজ উদ্দিন ওরফে রাজুকে পরিচয় দেওয়া হয় তার স্বামী হিসেবে। হোটেলের রেজিস্টার, সিসিটিভি ফুটেজ এবং রিয়াজের পরিচিত ব্যক্তিদের দেওয়া […]

আবাসিক হোটেলের রেজিস্টারে তাজমিনের নাম ‘তানজু আক্তার’, পরিচয় দেন রাজুর স্ত্রী হিসেবে

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮

কুমিল্লায় ধর্ষণ ও হত্যার শিকার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের (১৫) মৃত্যুর আগে কক্সবাজারে অবস্থানের নতুন তথ্য সামনে এসেছে। সেখানকার একটি আবাসিক হোটেলের রেজিস্টারে তার নাম লেখা হয়েছিল ‘তানজু আক্তার’। বয়স দেখানো হয় ১৮ বছর। আর সঙ্গে থাকা রিয়াজ উদ্দিন ওরফে রাজুকে পরিচয় দেওয়া হয় তার স্বামী হিসেবে।

হোটেলের রেজিস্টার, সিসিটিভি ফুটেজ এবং রিয়াজের পরিচিত ব্যক্তিদের দেওয়া তথ্য থেকে তাজমিনের কক্সবাজারে অবস্থান ও বাড়ি ফেরার আগের ঘটনাপ্রবাহ সম্পর্কে এসব তথ্য জানা গেছে।

হোটেলের রেজিস্টার অনুযায়ী, গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে কক্সবাজারের কলাতলীতে কুটুমবাড়ি-সংলগ্ন সড়কের শেষ মাথায় অবস্থিত একটি তিনতলা আবাসিক হোটেলের ৩০২ নম্বর কক্ষে ওঠে তাজমিন ও রিয়াজ। সেখানে তাজমিনের নাম ‘তানজু আক্তার’ এবং বয়স ১৮ বছর উল্লেখ করা হয়। রিয়াজের ঠিকানা হিসেবে বান্দরবানের লামা এলাকার তথ্য দেওয়া হয়। তার বাবার নাম লেখা হয় মনির আহমদ।

হোটেলের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, এক রাত অবস্থানের পর ৭ অক্টোবর বেলা ১১টার দিকে তারা হোটেল ছেড়ে চলে যান। রেজিস্টারে রিয়াজের দুটি মুঠোফোন নম্বর ও একটি জাতীয় পরিচয়পত্র নম্বরও পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর হোটেল ছাড়ার পর রিয়াজ তাজমিনকে কুমিল্লাগামী একটি বাসে তুলে দেন। এরপর বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় ওঠে তাজমিন। অভিযোগ অনুযায়ী, অটোরিকশাচালক সুমন মিয়া তাকে ধর্ষণের পর হত্যা করেন।

পরদিন ৮ অক্টোবর সকালে কুমিল্লার লালমাই উপজেলার ভোরালজগপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইল থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় করা হত্যা মামলায় সিএনজিচালক সুমন মিয়াকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয়।

রিয়াজের এক সহকর্মীর দাবি, ঘটনার প্রায় ১৭ দিন আগে ফেসবুকের মাধ্যমে তাজমিনের সঙ্গে রিয়াজের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে তাজমিন কক্সবাজারে গেলে তারা একসঙ্গে সময় কাটান।

তবে রিয়াজের ঘনিষ্ঠ অন্য একটি সূত্রের দাবি, প্রায় পাঁচ মাস আগে তাদের পরিচয় হয়েছিল এবং এরপর থেকে নিয়মিত যোগাযোগ ছিল।

তাজমিনের বাড়ি ছাড়ার বিষয়ে জানা যায়, গত ৪ অক্টোবর এক বান্ধবীকে হাতঘড়ি দেওয়া নিয়ে মায়ের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এরপর সে বাড়ি থেকে বের হয়ে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় এক বান্ধবীর কাছে যায়।

সেখান থেকে মুঠোফোনে রিয়াজের সঙ্গে যোগাযোগ করলে তাকে কক্সবাজারে আসতে বলা হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। যাতায়াতের খরচ হিসেবে রিয়াজ বিকাশের মাধ্যমে ৫০০ টাকা পাঠিয়েছিলেন বলেও জানা গেছে।

সহকর্মী জানান, কক্সবাজার থেকে ফেরার জন্য ‘আইকনিক এক্সপ্রেস’ পরিবহনের একটি বাসের টিকিট কিনে তাজমিনকে তুলে দেন রিয়াজ। টিকিটের মূল্য ছিল ৯০০ টাকা।

ওই সহকর্মীর ভাষ্য অনুযায়ী, কুমিল্লায় পৌঁছে সিএনজিচালিত অটোরিকশায় ওঠার পরও তাজমিনের সঙ্গে রিয়াজের মুঠোফোনে যোগাযোগ হচ্ছিল। এমনকি অটোরিকশাচালক সম্পর্কে কিছু তথ্যও রিয়াজকে জানিয়েছিল তাজমিন।

তবে রাত আনুমানিক দেড়টার দিকে তাজমিনের মুঠোফোনের লাইভ লোকেশন বন্ধ হয়ে যায়। এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি বলে দাবি করেন ওই সহকর্মী।

পরদিন টেলিভিশনের সংবাদে তাজমিনের হত্যার খবর জানতে পেরে রিয়াজ হতবাক হয়ে পড়েন বলেও জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক রিয়াজের এক সহকর্মী আরও জানান, হত্যাকাণ্ডের খবর প্রকাশের পর রিয়াজ তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করে সহযোগিতা চান। তাজমিনের হত্যার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।

ওই সহকর্মীর তথ্য অনুযায়ী, রিয়াজ প্রায় তিন বছর ধরে কক্সবাজারের একটি আবাসিক হোটেলে কাজ করছেন। ঘটনার পর তিনি কর্মস্থল থেকে ছুটিতে রয়েছেন।

এদিকে রিয়াজের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য সরাসরি জানা সম্ভব হয়নি।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, তাজমিন হত্যার ঘটনায় মুঠোফোনের কললিস্টসহ বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, গ্রেপ্তার আসামি হত্যার কথা স্বীকার করেছেন। তদন্ত শেষ হলে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও পরিষ্কার হবে।

তবে তাজমিনের কক্সবাজারে অবস্থান, হোটেলের রেজিস্টারে ভিন্ন নাম ও বয়স ব্যবহার এবং রিয়াজের সঙ্গে তার যোগাযোগের বিষয়গুলো তদন্তে কীভাবে বিবেচিত হচ্ছে, তা এখনো বিস্তারিত জানা যায়নি।

সারাদেশ

থানায় রণক্ষেত্র, পুড়িয়ে দেওয়া হলো পুলিশের গাড়িসহ ১০ যানবাহন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ সময় পুলিশের গাড়িসহ অন্তত ১০টি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় থানার স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হয়েছে। কয়েকজন নেতাকর্মীকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আটকের প্রতিবাদে একদল বিক্ষুব্ধ ব্যক্তি থানা ঘেরাও […]

থানায় রণক্ষেত্র, পুড়িয়ে দেওয়া হলো পুলিশের গাড়িসহ ১০ যানবাহন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ নভেম্বর ২০২৬, ১৩:২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ সময় পুলিশের গাড়িসহ অন্তত ১০টি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় থানার স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হয়েছে।

কয়েকজন নেতাকর্মীকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আটকের প্রতিবাদে একদল বিক্ষুব্ধ ব্যক্তি থানা ঘেরাও করেন। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। পরে থানার ভেতরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বলে জানা গেছে। সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

অগ্নিসংযোগে পুলিশের একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি থানার বিভিন্ন কক্ষ, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম পুড়ে গেছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচলেও বাধা সৃষ্টি করা হয়।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং জননিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

সারাদেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, লুট মালামাল

আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি  নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ নুরজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রাতের কোনো একসময় বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারটি সিলিং ফ্যান, একটি ল্যাপটপ, একটি চার্জার ফ্যানসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (০৭ অক্টোবর) সকালে বিদ্যালয়ে এসে বিষয়টি শিক্ষকদের নজরে আসে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম […]

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, লুট মালামাল

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ০১:২৭

আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি 

নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ নুরজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রাতের কোনো একসময় বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারটি সিলিং ফ্যান, একটি ল্যাপটপ, একটি চার্জার ফ্যানসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (০৭ অক্টোবর) সকালে বিদ্যালয়ে এসে বিষয়টি শিক্ষকদের নজরে আসে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ও সেনবাগ থানা পুলিশকে ঘটনাটি জানান।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চোরেরা অফিস কক্ষে প্রবেশের পর দুটি স্টিলের আলমিরা ও একটি ফাইল কেবিনেটের তালা ভেঙে ফেলে। এরপর সেখান থেকে বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় প্রধান শিক্ষক রোকেয়া বেগম বাদী হয়ে সেনবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সেনবাগ থানার ওসি (তদন্ত) মো. হযরত আলী মিলন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি এবং এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।