মজিবর রহমান,মঠবাড়িয়া (পিরোজপুর)প্রতিনিধি
বাংলাদেশ এসোসিয়েশন অফ টরেন্টো অন্টারিও কানাডার সভাপতি, বাংলাদেশী বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক, মঠবাড়িয়ার কৃতি সন্তান মোঃ জাকির হোসেন খানের সাথে মঠবাড়িয়া পৌরসভার আলেম,ওলামা ও ঈমামগনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে খান পরিবারের আয়োজনে পৌরশহরের সদর রোডে রোজ ভ্যালী রেস্তোরাঁয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হাফেজ ও ঈমাম আবদুস সালামের সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এ এস এম রুন্মান ফেরদৌস এর সঞ্চালনায় অন্যানোর মধ্যে বক্তব্য দেন,মডেল মসজিদ এর ঈমাম মুফতি শাহীনুর,ঈমাম মাওলানা সিদ্দিকুর রহমান, ঈমাম মাওলানা আবুল কালাম আজাদ, ঈমাম সিহাব হোসেন,ঈমাম ওয়াহিদুজ্জামান প্রমুখ।
এ সময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সমাক সেবক,গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।