বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

কেরু চিনিকল এমডিকে অবরুদ্ধ শ্রমিকদের; সেনাবাহিনী গিয়ে মুক্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: দর্শনার কেরু অ্যান্ড কোম্পানীর কর্মচারি ও আসন্ন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রার্থী সৌমিক হাসান রুপমের বদলির আদেশ নিয়ে তুলকালাম কা- ঘটিয়েছে শ্রমিক-কর্মচারিরা। বদলি প্রত্যাহারের দাবিতে মিল এলাকায় বিক্ষোভ করে আখ মাড়াই বন্ধ করে দেয় তারা। এরপর রাতে অবরুদ্ধ করা হয় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানকে। পরে অবশ্য সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে মুক্ত […]

প্রতিনিধি ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৩:১৬

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

দর্শনার কেরু অ্যান্ড কোম্পানীর কর্মচারি ও আসন্ন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রার্থী সৌমিক হাসান রুপমের বদলির আদেশ নিয়ে তুলকালাম কা- ঘটিয়েছে শ্রমিক-কর্মচারিরা।

বদলি প্রত্যাহারের দাবিতে মিল এলাকায় বিক্ষোভ করে আখ মাড়াই বন্ধ করে দেয় তারা। এরপর রাতে অবরুদ্ধ করা হয় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানকে। পরে অবশ্য সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে মুক্ত করেন।
এদিকে, শ্রমিক ও কর্মচারিদের হাতে মিলের দুই কর্মকর্তা হেনস্তার শিকার হয় বলে অভিযোগ করেন ব্যবস্থাপনা পরিচালক।
গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে বিকেল ৫ পর্যন্ত মিল এলাকায় বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারিরা। এসময় উত্তেজিত শ্রমিকরা মিলের প্রধান ফটকের সামনে বেশ কয়েকটি টায়ার জ্বালিয়ে মুহুর্মুহু স্লোগান দিতে থাকে।
জানা গেছে, কেরু অ্যান্ড কোম্পানীর পার্বতীপুর বন্ডেড ওয়্যার হাউজের ইনচার্জ ও আসন্ন কেরুজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রার্থী সৌমিক হাসান রুপমকে সম্প্রতি পঞ্চগড় সুগার মিলের জ্যৈষ্ঠ করণিক পদে বদলির আদেশ দেয়া হয়।

এ খবর ছড়িয়ে পড়লে দুপুর থেকে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন দর্শনা কেরু কোম্পানীর শ্রমিক কর্মচারিরা। প্রথমে দুপুর দেড়টার টার সময় মাড়াই মৌসুমের চলমান কারখানা, বয়লার ও মিলের ডোঙা বন্ধ করে দেয় তারা। পরে মিলের প্রধান ফটকের সামনে বেশ কয়েকটি টায়ারে আগুন জ¦ালিয়ে বিক্ষোভ করতে থাকে।

পরে বেলা ৫ টার দিকে কেরুজ শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের নেতা ফিরোজ আহম্মেদ সবুজ, তৈয়ব আলি, হাফিজুর রহমান, জয়নুল আবেদীন নফরসহ কয়েকজন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের সাথে গেস্ট হাউজে জরুরী বৈঠকে বসেন। সেখানে বদলির আদেশ প্রত্যাহারের দাবি তুললেও কোন সুরাহা হয়নি। পরে গতকাল রাত ১২টা পর্যন্ত জেনারেল অফিসের সামনেই অবস্থান নিয়ে আন্দোলন করতে থাকেন বিক্ষুব্ধরা।

এসময় তারা অবরুদ্ধ করে রাখেন ব্যবস্থাপনা পরিচালককে। রাত ৯টার দিকে তাকে উদ্ধার করতে যান দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহল। সেসময় ইউএনও’র গাড়িতে এমডি বের হতে গেলে তার গাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়েন আন্দোলনকারীরা। পরে অবস্থা বেগতিক হলে ঘটনাস্থলে পৌঁছায় চুয়াডাঙ্গার আর্মি ক্যাম্পের সদস্যরা। সেনা সদস্যরা আন্দোলনকারীদের সাথে কথা বলে ব্যবস্থাপনা পরিচালককে মুক্ত করেন। রাত ১২টার দিকে তিনি অফিস ত্যাগ করেন।
মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, কর্মচারির নামে শিল্প মন্ত্রণালয়ে বেশ কয়েকটি অভিযোগ গেছে। যার ফলে মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চীফ অব পারসোনাল হামিদুল হক স্বাক্ষরিত পত্রে গতকাল বৃহস্পতিবার বদলির আদেশ হাতে পাওয়া যায়।


তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রার্থী সৌমিক হাসান রুপমের বদলির আদেশ স্থগিত করার জন্য কর্পোরেশনের চেয়ারম্যান ও শিল্প সচিব বরাবর একটি লিখিত আবেদন করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আখ মাড়াই কার্যক্রম বন্ধ ছিল।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।