রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

টাঙ্গাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর 

টাঙ্গাইলের ভুয়াপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে । খবর পেয়ে পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি বিকালে উপজেলার নিকরাইল ইউনিয়নের পাথাইকান্দি বাজারে ইব্রাহিম সুপার সপে এ ঘটনা ঘটে।  জানাযায়, যমুনা সেতু চায়না প্রজেক্টে বালুঘাট পরিচালনা করে আসছে কালিহাতী উপজেলার বেলুটিয়া গ্রামের সোলাইমান আকন্দ। সোলাইমান আকন্দ […]

প্রতিনিধি ডেস্ক

১৭ জানুয়ারী ২০২৫, ১১:৫৫

টাঙ্গাইলের ভুয়াপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে । খবর পেয়ে পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার ১৫ জানুয়ারি বিকালে উপজেলার নিকরাইল ইউনিয়নের পাথাইকান্দি বাজারে ইব্রাহিম সুপার সপে এ ঘটনা ঘটে। 

জানাযায়, যমুনা সেতু চায়না প্রজেক্টে বালুঘাট পরিচালনা করে আসছে কালিহাতী উপজেলার বেলুটিয়া গ্রামের সোলাইমান আকন্দ। সোলাইমান আকন্দ গোহালিয়াবাড়ি ইউনিয়নের আব্দুল হাই আকন্দের ভাতিজা। রাজনৈতিক পট পরিবর্তনের পর বৃহস্পতিবার দুপুরে বালুঘাট দখলে নিতে যায় পার্শ্ববতী ভুয়াপুর উপজেলার পাথাইলকান্দি গ্রামের আসলাম তালুকদারের লোকজন। বালুঘাট দখলে নিতে বেকু চালককে মারধর করা হয় । খবর পেয়ে সোলায়মান আকন্দের লোকজন আসলে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা পরে সংঘর্ষ বাঁধে। এতে দু’পক্ষের তিন থেকে চারজন আহত হয়। এ ঘটনার জেরে এদিন বিকালে পাথাইল কান্দি বাজারে সোলাইমান আকন্দের ভাই কবির আকন্দের ইব্রাইিম সুপার সপে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরে পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা সুপার সপটি ঘিরে রাখে।

ইব্রাহিম সুপার সপের মালিক কবির আকন্দ বলেন, পাথাইল কান্দি বাজারে তিনি দীর্ঘ যাবত ব্যাবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। বালুঘাট দখলে কেন্দ্র করে ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা আসলামের নেতৃত্বে তার সুপার সপে হামলা চালায় একদল যুবক। এতে তার ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

তিনি আরও বলেন হামলার সময় তার কর্মচারীকে মারধর করে ক্যাশ বাক্সে থাকা ২ লক্ষ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। সিসিটিভির ফুটেজ দেখে হামলা কারিদের সনাক্ত করেন তিনি। হামলাকারীরা হলেন, ভুয়াপুর উপজেলা নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দি গ্রামের আসলাম তালুকদারের ছেলে ওয়ারেছ তালুকদার(২৫) একই গ্রামের ফরিদুল তালুকদারের ছেলে সোয়াদ(২৩) তালুকদার, মোজাম্মেল তালুকদারের ছেলে সাদ্দাম তালুকদার(২৬) ও বারেক তালুকদারের ছেলে ইছা তালুকদার(২২) সহ বেশ কয়েকজন।

স্থানীয়রা জানান, যমুনা সেতু চায়না প্রজেক্টের বালু ঘাট গোহালিয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ ও তার পরিবারের লোকজন মিলে পরিচালনা করতো। সরকার পরিবর্তনের পর আব্দুল হাই আকন্দ গা়ঁ ঢাকা দেন। বৃহস্পতিবার দুপুরে ওই বালুঘাটের দখল নিতে যায় আসলাম তালুকদারের লোকজন। সেখানে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে দু’পক্ষ। এতে কয়েকজন যুবক আহত হয়। এই ঘটনার জেরে পাথাইলকান্দি বাজারে কবীর আকন্দের সপিং মলে হামলা চালিয়ে ভাঙচুর করে আসলাম তালুকদারের লোকজন । পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আসলাম তালুকদার মুঠোফোনে বলেন,বিষয়টি তারা পারিবারিক ভাবে মীমাংসার চেষ্টা চালাচ্ছে। অতি দ্রুত স্থানীয়দের সহায়তায় এটি সমাধান করা হবে। 

এ বিষয়ে ভুয়াপুর থানার পুলিশের উপপরিদর্শক এসআই মো. রুবেল মিয়া জানান,খবর পেয়ে তারা ফোর্স নিয়ে  ঘটনাস্থলে আসেন। যৌথবাহিনীর সদস্যরাও এখানে রয়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।

সারাদেশ

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি […]

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম আর ফেরেনি। পরিবারের অজান্তে সে তার মায়ের একটি আইফোন নিয়ে বের হয়েছিল। দীর্ঘ সময় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের নিখোঁজের তথ্য জানালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ও শিক্ষার্থীরাও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এর মধ্যে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদূরের জঙ্গলে পাঞ্জাবি পরা অপ্রতীমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরিবারের দাবি, মায়ের আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতীমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘মোবাইল ফোনের জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা অনেকটা নিশ্চিত।’ আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রতীমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।