কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
১৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মাঠে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৫০০ পিস ডেক্সামেথাসন এবং ১ হাজার ৪৮০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ২ হাজার টাকা।
এর আগে ১৬ সেপ্টেম্বর দুপুরে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জামালপুর মাঠে অভিযান চালিয়ে আরও ৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি। যার আনুমানিক সিজার মূল্য ১২ হাজার টাকা।
দুটি অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ৬ লাখ ১৪ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।