নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনায় আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে (এআরএফবি) যুবদের মাঝে পরিবেশ সংরক্ষণ ও আইন বিষয়ক আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণীর পেশার শতাধিক মানুষ অংশ নেন। মঙ্গলবার দুপুরে শহরের শাকুয়া জেলা যুব উন্নয়ন কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক ফারজানা পারভীন এর সভাপতিত্বে ও আব্দুর রহমান ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক শুদ্ধ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ময়মনসিংহ বিভাগীয় কর্মকর্তা উজ্জ্বল কুবী, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।
এছাড়াও বক্তব্য দেন, আব্দুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক দেলোয়ার খান ও জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম মোখলেসুর রহমান খান প্রমুখ।
আলোচনা সভা শেষে শতাধিক যুবক ও যুব মহিলাদের মাঝে ওষুধি, ফলজ সহ বিভিন্ন প্রজাতের গাছ বিতরণ করা হয়। এ সময় জেলা যুব উন্নয়ন কার্যালয়ের চত্বরে গাছ ফলজ রোপন করা হয়।