নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনা পৌরসভার নাগরিকদের সেবা স্বচ্ছতা, জবাবদিহিতা ও ভোগান্তি মুক্ত করতে চালু হয়েছে ওয়ান স্টপ সার্ভিস ও ই-সেবা কার্যক্রম। সোমবার দুপুরে পৌরসভার কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে নেত্রকোনা-২ (সদর ও বারহাট্রা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এই সেবা কার্যক্রম উদ্বোধন করেন।
এতে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মুনমুন জাহান লিজা, সচিব নুরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবীর সহ জেলা ও সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষের সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, আগের পৌর প্রশাসক বদলি জনিত কারণে তিনি চলে গেছেন। কিন্তু আমি এমপি হওয়া সত্ত্বেও চলতি অর্থবছরের বাজেট অনুষ্ঠানে আমাকে জানানো হয়নি।
হয়তোবা তিনি বদলি হওয়ার কারণে তড়িঘড়ি করে বাজেট প্রকাশ করেছেন। এখন নতুন পৌর প্রশাসক দায়িত্ব নিয়েছেন। আশা করি তিনি সবার সাথে সমন্বয় করে কাজ করবেন।
তিনি আরও বলেন, এমন কোন প্রকল্প প্রকল্পের কাজ করা যাবে না যে প্রকল্প জনগণের কাজে আসবে না। বড় প্রকল্পের ক্ষেত্রে অধিকতর যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিতে হবে। ওয়ান স্টপ সার্ভিস ই-সেবা চালু হওয়ায় নাগরিকদের সেবা কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে আসবে।