বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

জীবনের সব অর্জনের ওপরে সাংবাদিকতা: এনামুল হক বাবুলের চার দশকের অভিযাত্রা

ফরিদ মিয়া নান্দাইলঃ- সমাজের বিবেক হিসেবে সাংবাদিকের দায়িত্ব কেবল সংবাদ সংগ্রহ ও প্রকাশে সীমাবদ্ধ নয়। একজন প্রকৃত সাংবাদিক সত্যের পক্ষে দাঁড়ান, মানুষের অধিকার রক্ষায় সোচ্চার থাকেন এবং সমাজকে আলোর পথে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করেন। ময়মনসিংহের নান্দাইল উপজেলার প্রবীণ সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুল সেই বিরল ব্যক্তিত্বদের একজন, যিনি চার দশকেরও বেশি সময় ধরে বস্তুনিষ্ঠ […]

জীবনের সব অর্জনের ওপরে সাংবাদিকতা: এনামুল হক বাবুলের চার দশকের অভিযাত্রা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৭ আগস্ট ২০২৬, ১৯:০৭

ফরিদ মিয়া নান্দাইলঃ-

সমাজের বিবেক হিসেবে সাংবাদিকের দায়িত্ব কেবল সংবাদ সংগ্রহ ও প্রকাশে সীমাবদ্ধ নয়। একজন প্রকৃত সাংবাদিক সত্যের পক্ষে দাঁড়ান, মানুষের অধিকার রক্ষায় সোচ্চার থাকেন এবং সমাজকে আলোর পথে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করেন।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার প্রবীণ সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুল সেই বিরল ব্যক্তিত্বদের একজন, যিনি চার দশকেরও বেশি সময় ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, শিক্ষা বিস্তার ও সমাজসেবাকে এক সুতোয় গেঁথে মানুষের আস্থা, ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক হয়ে উঠেছেন।

১৯৬৩ সালের ৫ জানুয়ারি নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামে তাঁর জন্ম। তিনি নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম টিআইএম আজিজুল হকের সন্তান।

শিক্ষিত ও মূল্যবোধসম্পন্ন পারিবারিক পরিবেশে বেড়ে ওঠায় ছোটবেলা থেকেই তাঁর মধ্যে সত্যনিষ্ঠা, জ্ঞানচর্চা এবং সমাজের জন্য কাজ করার মানসিকতা গড়ে ওঠে।

তিনি নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন।

ছাত্রজীবন থেকেই লেখালেখি, সাহিত্যচর্চা ও সমাজসচেতন কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যতের সাংবাদিকতার ভিত তৈরি করে।

কর্মজীবনের শুরুতে তিনি নিভিয়াঘাটা ফাজিল মাদ্রাসায় চার বছর শিক্ষকতা করেন। পরে জনতা ব্যাংকের চট্টগ্রাম কর্পোরেট শাখায় জুনিয়র অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তবে নিরাপদ ও সম্ভাবনাময় চাকরির পথ ছেড়ে মানুষের পক্ষে কথা বলার অঙ্গীকারকে বেছে নিয়ে তিনি নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করেন সাংবাদিকতায়।

সাংবাদিকতা জীবনে তিনি খুলনা থেকে প্রকাশিত দৈনিক অনির্বাণ, ময়মনসিংহের সাপ্তাহিক বাংলার দর্পণ, দৈনিক জাহান, বাংলার বাণী এবং দীর্ঘ ২৪ বছর দৈনিক যুগান্তর-এর নান্দাইল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি দৈনিক আমাদের সময়-এর নান্দাইল প্রতিনিধি এবং GSN News 24.com-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সংবাদ পরিবেশনায় বরাবরই স্থান পেয়েছে সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থ।

সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবায়ও তিনি সমানভাবে সক্রিয়। নান্দাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হিসেবে টানা ৪০ বছরেরও বেশি সময় ১৫ মেয়াদে দায়িত্ব পালন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বর্তমানে তিনি নান্দাইল প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, উপজেলা হাসপাতাল স্বাস্থ্যসেবা কমিটির সদস্য, বইপড়া আন্দোলন নান্দাইলের সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল শাখার সাধারন সম্পাদক এবং বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন।

শিক্ষা বিস্তারেও তাঁর অবদান উল্লেখযোগ্য। তিনি নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের তিনবার নির্বাচিত সভাপতি ছিলেন। নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেছেন ‘হক ফাতেমা পাঠাগার’, যা আজও জ্ঞানচর্চার এক অনন্য কেন্দ্র হিসেবে পরিচিত।

বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তিনি দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নান্দাইল উপজেলার প্রথম সরকারি অনুমোদিত এনজিও এইচআর ফাউন্ডেশন-এর চেয়ারম্যান হিসেবে বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। তরুণ সাংবাদিকদের কাছে তিনি কেবল একজন সিনিয়র নন; একজন অভিভাবক, শিক্ষক ও প্রেরণার উৎস।

সাংবাদিকতা জীবনের প্রথম কিংবদন্তি সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়া পদক পান। দীর্ঘ কর্মজীবনে সাংবাদিকতা ও সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ, ভারত ও নেপাল থেকে বহু সম্মাননা অর্জন করেছেন।

২০২২ সালে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য তিনি মর্যাদাপূর্ণ ‘মহাত্মা গান্ধী গোল্ডেন অ্যাওয়ার্ড’ লাভ করেন। এ পর্যন্ত তিনি মোট ২৫টি পদক ও সম্মাননা অর্জন করেছেন।

ব্যক্তিগত জীবনেও তিনি একজন সফল অভিভাবক। তাঁর একমাত্র ছেলে একজন প্রভাষক, এক মেয়ে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসক এবং অপর মেয়ে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। পরিবার, পেশা ও সমাজ প্রতিটি ক্ষেত্রেই তিনি দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

আজকের সময়ে যখন গণমাধ্যম নানা ধরনের চ্যালেঞ্জ, বিভ্রান্তি ও প্রতিকূলতার মুখোমুখি, তখন মোহাম্মদ এনামুল হক বাবুলের মতো সাংবাদিকরা মনে করিয়ে দেন সাংবাদিকতা কেবল একটি পেশা নয়; এটি সত্য, ন্যায়, মানবতা ও জনস্বার্থের প্রতি আজীবনের অঙ্গীকার। চার দশকেরও বেশি সময় ধরে তাঁর নিরলস পথচলা স্থানীয় সাংবাদিকতার ইতিহাসে এক অনুকরণীয় অধ্যায় হয়ে থাকবে।

জীবনের বহু অর্জন, সম্মাননা ও দায়িত্বের ঊর্ধ্বে তিনি যে পরিচয়টিকে সবচেয়ে বেশি ভালোবেসে ধারণ করেছেন, সেটি সাংবাদিক। আর সেই কারণেই বলা যায়, জীবনের সব অর্জনের ওপরে তাঁর কাছে সাংবাদিকতাই সর্বশ্রেষ্ঠ পরিচয়।

সারাদেশ

আবাসিক হোটেলের রেজিস্টারে তাজমিনের নাম ‘তানজু আক্তার’, পরিচয় দেন রাজুর স্ত্রী হিসেবে

কুমিল্লায় ধর্ষণ ও হত্যার শিকার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের (১৫) মৃত্যুর আগে কক্সবাজারে অবস্থানের নতুন তথ্য সামনে এসেছে। সেখানকার একটি আবাসিক হোটেলের রেজিস্টারে তার নাম লেখা হয়েছিল ‘তানজু আক্তার’। বয়স দেখানো হয় ১৮ বছর। আর সঙ্গে থাকা রিয়াজ উদ্দিন ওরফে রাজুকে পরিচয় দেওয়া হয় তার স্বামী হিসেবে। হোটেলের রেজিস্টার, সিসিটিভি ফুটেজ এবং রিয়াজের পরিচিত ব্যক্তিদের দেওয়া […]

আবাসিক হোটেলের রেজিস্টারে তাজমিনের নাম ‘তানজু আক্তার’, পরিচয় দেন রাজুর স্ত্রী হিসেবে

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮

কুমিল্লায় ধর্ষণ ও হত্যার শিকার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের (১৫) মৃত্যুর আগে কক্সবাজারে অবস্থানের নতুন তথ্য সামনে এসেছে। সেখানকার একটি আবাসিক হোটেলের রেজিস্টারে তার নাম লেখা হয়েছিল ‘তানজু আক্তার’। বয়স দেখানো হয় ১৮ বছর। আর সঙ্গে থাকা রিয়াজ উদ্দিন ওরফে রাজুকে পরিচয় দেওয়া হয় তার স্বামী হিসেবে।

হোটেলের রেজিস্টার, সিসিটিভি ফুটেজ এবং রিয়াজের পরিচিত ব্যক্তিদের দেওয়া তথ্য থেকে তাজমিনের কক্সবাজারে অবস্থান ও বাড়ি ফেরার আগের ঘটনাপ্রবাহ সম্পর্কে এসব তথ্য জানা গেছে।

হোটেলের রেজিস্টার অনুযায়ী, গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে কক্সবাজারের কলাতলীতে কুটুমবাড়ি-সংলগ্ন সড়কের শেষ মাথায় অবস্থিত একটি তিনতলা আবাসিক হোটেলের ৩০২ নম্বর কক্ষে ওঠে তাজমিন ও রিয়াজ। সেখানে তাজমিনের নাম ‘তানজু আক্তার’ এবং বয়স ১৮ বছর উল্লেখ করা হয়। রিয়াজের ঠিকানা হিসেবে বান্দরবানের লামা এলাকার তথ্য দেওয়া হয়। তার বাবার নাম লেখা হয় মনির আহমদ।

হোটেলের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, এক রাত অবস্থানের পর ৭ অক্টোবর বেলা ১১টার দিকে তারা হোটেল ছেড়ে চলে যান। রেজিস্টারে রিয়াজের দুটি মুঠোফোন নম্বর ও একটি জাতীয় পরিচয়পত্র নম্বরও পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর হোটেল ছাড়ার পর রিয়াজ তাজমিনকে কুমিল্লাগামী একটি বাসে তুলে দেন। এরপর বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় ওঠে তাজমিন। অভিযোগ অনুযায়ী, অটোরিকশাচালক সুমন মিয়া তাকে ধর্ষণের পর হত্যা করেন।

পরদিন ৮ অক্টোবর সকালে কুমিল্লার লালমাই উপজেলার ভোরালজগপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইল থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় করা হত্যা মামলায় সিএনজিচালক সুমন মিয়াকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয়।

রিয়াজের এক সহকর্মীর দাবি, ঘটনার প্রায় ১৭ দিন আগে ফেসবুকের মাধ্যমে তাজমিনের সঙ্গে রিয়াজের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে তাজমিন কক্সবাজারে গেলে তারা একসঙ্গে সময় কাটান।

তবে রিয়াজের ঘনিষ্ঠ অন্য একটি সূত্রের দাবি, প্রায় পাঁচ মাস আগে তাদের পরিচয় হয়েছিল এবং এরপর থেকে নিয়মিত যোগাযোগ ছিল।

তাজমিনের বাড়ি ছাড়ার বিষয়ে জানা যায়, গত ৪ অক্টোবর এক বান্ধবীকে হাতঘড়ি দেওয়া নিয়ে মায়ের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এরপর সে বাড়ি থেকে বের হয়ে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় এক বান্ধবীর কাছে যায়।

সেখান থেকে মুঠোফোনে রিয়াজের সঙ্গে যোগাযোগ করলে তাকে কক্সবাজারে আসতে বলা হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। যাতায়াতের খরচ হিসেবে রিয়াজ বিকাশের মাধ্যমে ৫০০ টাকা পাঠিয়েছিলেন বলেও জানা গেছে।

সহকর্মী জানান, কক্সবাজার থেকে ফেরার জন্য ‘আইকনিক এক্সপ্রেস’ পরিবহনের একটি বাসের টিকিট কিনে তাজমিনকে তুলে দেন রিয়াজ। টিকিটের মূল্য ছিল ৯০০ টাকা।

ওই সহকর্মীর ভাষ্য অনুযায়ী, কুমিল্লায় পৌঁছে সিএনজিচালিত অটোরিকশায় ওঠার পরও তাজমিনের সঙ্গে রিয়াজের মুঠোফোনে যোগাযোগ হচ্ছিল। এমনকি অটোরিকশাচালক সম্পর্কে কিছু তথ্যও রিয়াজকে জানিয়েছিল তাজমিন।

তবে রাত আনুমানিক দেড়টার দিকে তাজমিনের মুঠোফোনের লাইভ লোকেশন বন্ধ হয়ে যায়। এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি বলে দাবি করেন ওই সহকর্মী।

পরদিন টেলিভিশনের সংবাদে তাজমিনের হত্যার খবর জানতে পেরে রিয়াজ হতবাক হয়ে পড়েন বলেও জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক রিয়াজের এক সহকর্মী আরও জানান, হত্যাকাণ্ডের খবর প্রকাশের পর রিয়াজ তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করে সহযোগিতা চান। তাজমিনের হত্যার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।

ওই সহকর্মীর তথ্য অনুযায়ী, রিয়াজ প্রায় তিন বছর ধরে কক্সবাজারের একটি আবাসিক হোটেলে কাজ করছেন। ঘটনার পর তিনি কর্মস্থল থেকে ছুটিতে রয়েছেন।

এদিকে রিয়াজের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য সরাসরি জানা সম্ভব হয়নি।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, তাজমিন হত্যার ঘটনায় মুঠোফোনের কললিস্টসহ বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, গ্রেপ্তার আসামি হত্যার কথা স্বীকার করেছেন। তদন্ত শেষ হলে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও পরিষ্কার হবে।

তবে তাজমিনের কক্সবাজারে অবস্থান, হোটেলের রেজিস্টারে ভিন্ন নাম ও বয়স ব্যবহার এবং রিয়াজের সঙ্গে তার যোগাযোগের বিষয়গুলো তদন্তে কীভাবে বিবেচিত হচ্ছে, তা এখনো বিস্তারিত জানা যায়নি।

সারাদেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, লুট মালামাল

আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি  নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ নুরজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রাতের কোনো একসময় বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারটি সিলিং ফ্যান, একটি ল্যাপটপ, একটি চার্জার ফ্যানসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (০৭ অক্টোবর) সকালে বিদ্যালয়ে এসে বিষয়টি শিক্ষকদের নজরে আসে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম […]

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, লুট মালামাল

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ০১:২৭

আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি 

নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ নুরজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রাতের কোনো একসময় বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারটি সিলিং ফ্যান, একটি ল্যাপটপ, একটি চার্জার ফ্যানসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (০৭ অক্টোবর) সকালে বিদ্যালয়ে এসে বিষয়টি শিক্ষকদের নজরে আসে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ও সেনবাগ থানা পুলিশকে ঘটনাটি জানান।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চোরেরা অফিস কক্ষে প্রবেশের পর দুটি স্টিলের আলমিরা ও একটি ফাইল কেবিনেটের তালা ভেঙে ফেলে। এরপর সেখান থেকে বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় প্রধান শিক্ষক রোকেয়া বেগম বাদী হয়ে সেনবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সেনবাগ থানার ওসি (তদন্ত) মো. হযরত আলী মিলন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি এবং এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

সারাদেশ

মধুপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ে কৃষকের কলা ও আনারস বাগানের বেহাল অবস্থা

মধুপুর উপজেলার জয়নাগাছা, সোলাকুড়ীসহ আশপাশের এলাকায় ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ভেঙে গেছে অসংখ্য কলাগাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে আনারস, পেঁপেসহ বিভিন্ন ফসলের বাগান। কৃষকদের ভাষ্য, বছরের পর বছর পরিশ্রম আর বিনিয়োগের পর ফলন পাওয়ার সময় এমন ঝড় তাদের বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে। হরিণধরা গ্রামের কৃষক আবু সায়েম হোসেন বলেন, জীবনের প্রায় অর্ধেক […]

মধুপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ে কৃষকের কলা ও আনারস বাগানের বেহাল অবস্থা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ০১:২১

মধুপুর উপজেলার জয়নাগাছা, সোলাকুড়ীসহ আশপাশের এলাকায় ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ভেঙে গেছে অসংখ্য কলাগাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে আনারস, পেঁপেসহ বিভিন্ন ফসলের বাগান।

কৃষকদের ভাষ্য, বছরের পর বছর পরিশ্রম আর বিনিয়োগের পর ফলন পাওয়ার সময় এমন ঝড় তাদের বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে। হরিণধরা গ্রামের কৃষক আবু সায়েম হোসেন বলেন, জীবনের প্রায় অর্ধেক পুঁজি তিনি আনারস ও কলাবাগানে ব্যয় করেছেন। আকস্মিক এই ঝড়ে তার সব আশা-আকাঙ্ক্ষা যেন মুহূর্তেই শেষ হয়ে গেছে।

কৃষকদের কাছে কলাগাছের মাজা ভেঙে যাওয়া শুধু একটি গাছের ক্ষতি নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে তাদের পরিবারের স্বপ্ন ও জীবিকার হিসাব। আকস্মিক এই ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের এখন ঘুরে দাঁড়ানোর অপেক্ষা।