মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।
খাগড়াছড়ির দীঘিনালায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও ফলজ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে কবাখালী হালিমিয়া মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মাঝেও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
সংগঠনের নেতারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, দীঘিনালা উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ রমজান, সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল রহমান রাজুসহ উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসেনবৃক্ষরোপণ একটি চলমান ইবাদত ও সামাজিক দায়িত্ব। পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকেই সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কর্মসূচি শেষে উপস্থিত নেতৃবৃন্দ পরিবেশ সংরক্ষণে নিয়মিত বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান। বলেন,