শাহরিয়ার আহমেদ শাওন, নবীগঞ্জ
নবীগঞ্জে দিনদুপুরে ভারী যানবাহনের দৌরাত্ম্য, অল্পের জন্য রক্ষা পেল দোকান ও পথচারীর প্রান
শাহরিয়ার আহমেদ শাওনঃ হবিগঞ্জের নবীগঞ্জের মেইন রোড হয়ে শেরপুর রোড দিনদুপুরে ওভারলোডিং করা একটি ভারী কভার ভ্যান চলাচলের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কাত হয়ে পড়ে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান পথচারী ও আশপাশের দোকানদাররা।
প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত মালবোঝাই অবস্থায় কভার ভ্যানটি সড়ক দিয়ে চলাচল করছিল। একপর্যায়ে রাস্তার পাশে নরম মাটিতে চাকা দেবে গেলে ট্রাকটি কাত হয়ে পড়ে। সে সময় সড়কে লোকজন ও দোকান থাকলেও ভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়দের অভিযোগ, পৌর শহরের মেইন রোড দিয়ে নিয়মিত ভারী ও ওভারলোডিং যানবাহন চলাচল করায় বড় দূর্ঘটনা ও তীব্র যানজটের সৃষ্টি হয়।যার কারনে প্রায়ই দিনই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।
প্রশাসনের নজরদারির অভাবে এমন ঘটনা বারবার ঘটছে বলে স্থানীয়রা দাবি করেন।
এ সময় তারা জানান, জননিরাপত্তার স্বার্থে শহরের ভেতরে ভারী যানবাহন চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ এবং ওভারলোডিংয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হোক।