মোঃ সোবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই ওই মহাসড়কের সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন খাটিহাতা হাইওয়ে থানায় কর্মরত সার্জেন্ট ওমর।
হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা স্থানীয় দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস একই দিকে চলন্ত একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এতে বাসটিতে থাকা যাত্রীদের মধ্যে চারজন নিহত হয়েছে। দুর্ঘটনার পরপর প্রথমে স্থানীয়রাও এবং পরে হাইওয়ে পুলিশের সদস্যরা মিলে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
দুর্ঘটনা কবলিত বাসটিতে অন্তত ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিল বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। দুর্ঘটনার পর বাস ও পিক-আপের চালক ও এর সহযোগী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।