মো: সোবেল মিয়া,নাসিরনগর প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১৩নং ধরমন্ডল ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জনাব,
মো: আব্দুল হান্নান মিয়া।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ১৩নং ধরমন্ডল ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক এবং ধরমন্ডল বাজার বিশিষ্ট ব্যবসায়ী
শুভেচ্ছা বার্তায় মোঃ আব্দুল হান্নান বলেন, “পবিত্র ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার শিক্ষা দেয়। এই আনন্দঘন মুহূর্তে আমি ইউনিয়নবাসীসহ সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি কবুল করুন।”
তিনি আরও বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করবো। মাদক, জুয়া ও সকল ধরনের অপরাধ নির্মূলে কঠোর ভূমিকা পালন করা হবে ইনশাআল্লাহ।”
শেষে তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং ঈদের আনন্দ সবাইকে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের আহ্বান জানান।