মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা শক্তিগুলোকে ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করতে দেওয়া হবে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার মতে, নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে বিদেশি শক্তির হস্তক্ষেপ প্রতিহত করার অভিন্ন সংকল্প তেহরান ও বাগদাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
দীর্ঘদিনের রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতাকে বাস্তব অর্থনৈতিক উন্নয়ন এবং যৌথ সমৃদ্ধিতে রূপ দেওয়ার জন্য ইরাকের প্রতি আহ্বান জানিয়েছেন গালিবাফ।
ইরান-ইরাক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বিপুল মানুষের উপস্থিতি দুই দেশের জনগণের মধ্যকার গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন। ভূগোল, ইতিহাস ও অভিন্ন ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে ইরান ও ইরাকের সম্পর্ক গড়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি।
গালিবাফ বলেন, ইতিহাসে ইরান ও ইরাক এমন দুটি জাতি হিসেবে স্মরণীয় হয়ে থাকবে, যারা অন্যের তৈরি আখ্যানের পাদটীকা হতে অস্বীকার করেছে এবং যাদের ভবিষ্যৎ পশ্চিমা সরকারগুলোর রাজধানীতে নির্ধারিত হয়নি।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?