নীলফামারী জেলার ডোমার মহাসড়কে বালুভর্তি ট্রাক মিথিলা ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন, মিথিলা ভ্যান চালক চিলাহাটি সবুজপাড়া এলাকার মৃত মফিজ উদ্দীনের ছেলে মমিনুল ইসলাম (৪০) এবং ডোমার উপজেলার মাহিগঞ্জ এলাকার অকিন্দ্র চন্দ্রের ছেলে ট্রাকের শ্রমিক বিকাশ চন্দ্র (২৫)
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ডোমার-দেবিগঞ্জ মহাসড়কের সোনারায় নামক জায়গায় এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ডোমার উপজেলার সোনারায় পুটির মোড়ে দেবিগঞ্জ থেকে নীলফামারীগামী একটি বালুভর্তি ট্রাক আসছিল। এ সময় নীলফামারী থেকে ডোমারগামী একটি মিথিলা ভ্যান মোড় ঘোরার সময় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মিথিলা ভ্যানের ড্রাইভার মমিনুল নিহত হন। এবং নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকের বিকাশ চন্দ্রের ওপর উল্টে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বোড়াগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ, দুর্ঘটনায় ২ জন নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেন।