মুশফিক হাওলাদার ,লালমোহন (ভোলা):
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ত্রান কল্যাণ তহবিল হতে ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের পক্ষ থেকে লালমোহন-তজুমদ্দিনে পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে দুস্থ গরীব অসহায়দের মাঝে মানবিক সহায়তা হিসেবে বরাদ্দকৃত অর্থ বিতরণ করা হয়েছে।
লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলা পরিষদের নিচতলায় দুস্থ গরীবদের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করেন উপজেলা প্রশাসক মো. রেজওয়ানুল হক।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো: জাফর ইকবাল, সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, লালমোহন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শফিউল্লাহ হালাদার, লালমোহন পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো: জাকির ইমরানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।