টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৪নং কুড়াগাছা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রত্যাশা করছেন এলাকাবাসী। এ প্রেক্ষাপটে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে স্থানীয়ভাবে আলোচনায় রয়েছেন সমাজসেবক সুমন মৃধা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। এলাকার মানুষের সুখ দুঃখে পাশে থাকা, অসহায় মানুষের সহযোগিতা করা এবং তরুণদের নিয়ে সামাজিক উদ্যোগ গ্রহণের কারণে ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছেন তিনি।
এলাকাবাসীর মতে, ৪নং কুড়াগাছা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও সবার সমান অধিকার নিশ্চিত করতে একজন সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন। সেই জায়গা থেকে সুমন মৃধাকে অনেকেই সম্ভাবনাময় চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখছেন।
এ বিষয়ে সুমন মৃধা বলেন, আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। যদি ইউনিয়নের জনগণ আমাকে দায়িত্ব দেন, তাহলে তাদের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো।
স্থানীয়দের আশা, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব নির্বাচিত হলে কুড়াগাছা ইউনিয়নের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।