বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

চাঁদাবাজ-সন্ত্রাসের আতঙ্কে ফুলপুরী পরিবার, প্রাণনাশের শঙ্কা

ইরফান উল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের র‌্যাগিংয়ের শিকার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফুলপুরী খাতুন ও তার পরিবারকে শারীরিকভাবে হেনস্তা, তুলে নিয়ে যাওয়া ও প্রাণনাশের হুমকি এবং পারিবারিক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে এক দীর্ঘ স্ট্যাটাস দেন। […]

চাঁদাবাজ-সন্ত্রাসের আতঙ্কে ফুলপুরী পরিবার, প্রাণনাশের শঙ্কা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০১ মার্চ ২০২৬, ২৩:৩৩

ইরফান উল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয়:

নিষিদ্ধ ছাত্রলীগের র‌্যাগিংয়ের শিকার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফুলপুরী খাতুন ও তার পরিবারকে শারীরিকভাবে হেনস্তা, তুলে নিয়ে যাওয়া ও প্রাণনাশের হুমকি এবং পারিবারিক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে এক দীর্ঘ স্ট্যাটাস দেন। সেখানে তিনি নিজেদের নিরাপত্তা শঙ্কার কথা জানিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আওয়ামী আমলে কেস করতে গিয়েও লাভ হয় নাই। এখন তো নতুন সরকার, এখনও কি সন্ত্রাসী দ্বারা নির্যাতনের শিকার হবে? আমরা আর কতোদিন এমন নির্যাতনের শিকার হবো? পাবনা জেলার আটঘরিয়া উপজেলা একদন্ত ইউনিয়ন আমাদের গ্রাম শিবপুরসহ আশেপাশের গ্রামে এতো এতো সন্ত্রাসী চাঁদাবাজ, এদের জন্য সাধারণ মানুষের জীবনযাপনের মান নষ্ট হয়। এগুলোর কি কোনো প্রতিকার হবে না? আমাদের নিরাপত্তা কোথায়?’

নিরাপত্তা শঙ্কার অভিযোগ তুলে তিনি লিখেন,‘রাতে ঘুমাতে পারি না, বাড়ি এসে থাকতে পারি না কোনো ভাই বোনই। সন্ত্রাসীরা রাত দিন নাই যখন তখন বাড়িতে এসে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। ৫ বছর ধরে বাড়ির জায়গা নিয়ে ঝামেলা করে আমাদের বাড়ির সামনের সব জায়গা দখল করে নিয়েছে। আজ কাটাতার দিয়ে আরও দখল করে নিতে আসছে। রাতে সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে এসে আব্বুকে খুঁজতেছিল। মেরে ফেলবো, হাত-পা কেটে ঝুলিয়ে রাখবো যেখানেই পায়। আব্বুকে পায় নাই, আম্মুর উপরে গরম দেখায়ে গেছে, এমন কি ধাক্কা দিয়ে ফেলে দিছে। সন্ত্রাসীদের হুমকিতে এলাকায় সালিশির মাধ্যমে সমাধানেও কেউ আগায় না। ৫ বছর ধরে আওয়ামীলীগের সন্ত্রাসীরা শান্তিতে থাকতে দেয় নাই, চেয়ারম্যান-মেম্বার সবাই মিলে আমাদের জিম্মি করে রাখছে। কথায় কথায় ছেলে মেয়েকে মেরে ফেলার, তুলে নেওয়ার হুমকি দেয়। আমাদের উপর জুলুম করে আমাদের নামেই মিথ্যা কেস দিলেও কোর্ট খারিজ করে দিছে। আমরা কোর্ট থেকে জমির সার্বিক রায় পেয়ে এসেও সন্ত্রাসী দিয়ে আমাদের সবকিছু দখল করে নিয়ে আমাদের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে এলাকার মেম্বার।’

তিনি অভিযোগ করেন, ‘বাড়িতে সন্ত্রাসীরা মারতে আসছিল ধারালো অস্ত্র দিয়ে। সন্ত্রাসীরা কেমন হুমকি দিয়ে গেছে তার প্রায় এক মিনিটের একটা অডিও আছে। এরআগে ইউনিয়ন চেয়ারম্যানের ভাই এসে বিনা কারণে গুন্ডামি করে মারছে। যে জমি দখল করে আছে সেই মারায়ছে ভাড়া করে এনে। সেসময় আমাদের বাড়ির ২টা স্মার্টফোন কেড়ে নিয়ে নষ্ট করে দিলেও আমরা কোনো বিচার পায়নি। কেউ বিচার করতেও আসে না, বলে সন্ত্রাসীরা যেতে নিষেধ করছে। নতুন সরকারের আমলেও কি আমরা সন্ত্রাসী দ্বারা নির্যাতনের শিকার হবো? আমাদের পরিবারের কোনো ক্ষতি হলে সেই দায় সরকারের।’

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ফুলপুরীর বাবা আতাউর রহমান ইউনিয়ন কৃষকদলের সদস্য। আওয়ামী আমলে ধানের শীষে ভোট দেওয়ার কারণে তিনি দীর্ঘদিন ধরেই স্থানীয় আওয়ামীলীগের সমর্থকদের হুমকিতে ছিলেন। এছাড়া বর্তমানে আতাউর রহমানের পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে তারই মামাতো বোন নুর জাহান আক্তার নুপুরের। নুর জাহান স্থানীয় প্রভাবশালী টিপু বিশ্বাসীকে দিয়ে আতাউরের পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। বিগত সময়ে আওয়ামীলীগের নেতাদের সঙ্গে নুর জাহানের ঘনিষ্ঠতা থাকলেও সেসব নেতা এখন জেলে থাকায় নুর জাহান বর্তমানে স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় প্রভাব বিস্তার করছেন বলে জানা যায়।

ভুক্তভোগী ফুলপুরী খাতুন বলেন, ‘আমার পরিবারের সবার জীবন হুমকিতে আছে। গতকাল অস্ত্র নিয়ে আমাদেরকে হুমকি দিয়ে যাওয়ার পর সারারাত ঘুমাতে পারিনি। স্থানীয়রা ওই সন্ত্রাসীদের ভয়ে বিষয়টি মিমাংসা করারও সাহস পাইনা। এছাড়া তারা পূর্বে আমার বাবাকে মারধর করেছে এবং গতকাল আম্মুকেও ধাক্কা দিয়েছে। আমি এসব ঘটনার বিচার এবং আমার পরিবারের নিরাপত্তা চাই।’

অভিযুক্ত টিপু বিশ্বাস বলেন, ‘এটি তাদের পারিবারিক বিরোধ। আমি প্রতিবেশী হিসেবে তাদের ঝামেলার সময় সেখানে গিয়েছিলাম। তবে আমি এসব হুমকি-ধমকির সঙ্গে যুক্ত নই।’

পাবনার আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী এখনও কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ দিলে আমরা পরবর্তী পদক্ষেপ নিবো।’

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।