বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

সকালে তারাকান্দা আ’লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন , আবার রাতে ১১ দলীয় জোট পুনঃরায় দেয় আগুন

জাহাঙ্গীর আলম , তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলা ভোর সকালে অগ্নিদগ্ধ তারাকান্দা আ’লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন আবার রাতে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দুর দেয়া আগুনে তারাকান্দায় সামাজিক যোগাযোগমাধ্যমে রিতীমত ক্ষুব্ধ ঝড় বয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ঘোষীত আ’লীগ নেতা তারাকান্দা উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতার মাঝে চরম বাকবিতন্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় তাদের […]

সকালে তারাকান্দা আ’লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন , আবার রাতে ১১ দলীয় জোট পুনঃরায় দেয় আগুন

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:১৪

জাহাঙ্গীর আলম , তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা ভোর সকালে অগ্নিদগ্ধ তারাকান্দা আ’লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন আবার রাতে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দুর দেয়া আগুনে তারাকান্দায় সামাজিক যোগাযোগমাধ্যমে রিতীমত ক্ষুব্ধ ঝড় বয়ে যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ঘোষীত আ’লীগ নেতা তারাকান্দা উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতার মাঝে চরম বাকবিতন্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় তাদের নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে।

এতে তারাকান্দা উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদ ও ৪নং গালাগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক জিয়া লিখেন, ”প্রিয় সংগ্রামী সাথী সহযোদ্ধা। আমরা যারা আওয়ামী লীগ করি তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের অফিস আমাদের প্রত সালের ৫ই আগস্ট এই অফিসটা পুড়িয়ে আমাদের কলিজা দগ্ধ করেছিল,

দীর্ঘ ১৮ মাস পর যখন এই দগ্ধ কলিজা কিছুটা সেরে ওঠার পথে, ঠিক সেই সময় যারা অতি উৎসাহী হয়ে প্রতিপক্ষকে সুরসুরি দিয়ে আবার এই অফিসে আগুন দেওয়ার ব্যবস্থা করেছে তাদের প্রত্যেককেই জবাব দিতে হবে, তোমরা কার অনুমতি নিয়ে অফিস উদ্বোধন করলে, সে আওয়ামী লীগের কে? , এই অফিসের কে? ,

জবাব তোমাদেরকে দিতে হবে। ৫ই আগস্ট এর পর আমি দেশে থেকে সকল আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে সমন্বয় করেছি যতটুকু পারি খোঁজখবর নিয়েছি আমার সাথে সকল পর্যায়ের আওয়ামীলীগের তৃণমূলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ ছিল এখনো আছে ।

আমাদের উপজেলা যুবলীগ এক্টিভ ছিল এখনো আছে। উপজেলা ছাত্রলীগ অ্যাক্টিভ ছিলো এখনো একটিভ আছে। তোমরা কারা আওয়ামী লীগ অফিস উদ্বোধন করার? তোমরা কে ?

দলের এই দুর্দিন দুঃসময়ে আমাদের রাজনীতি হবে সম্মিলিত রাজনীতি সকল কর্মসূচি হবে সকলের অংশগ্রহণে । আমাদের সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ব্যারিস্টার আবুল কালাম আজাদ সহ আরো যারা আগামী দিনের এমপি প্রার্থী আছেন মেয়র প্রার্থী আছেন,

উপজেলা চেয়ারম্যান প্রার্থী আছেন, ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আছেন,আমরা সবাই এক মঞ্চে রাজনীতি করবো। আল্লাহ যাকে পছন্দ করবেন, নেত্রী যাকে পছন্দ করবেন তিনি এমপি হবেন । এর বাইরে যারা পৃথক রাজনীতি করার চেষ্টা করবে তাদেরকে মনে করব আওয়ামী লীগের শত্রু দেশের শত্রু।

আমি আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে উদাত্ত আহবান জানাচ্ছি সবাই ঐক্যবদ্ধ প্রস্তুতি গ্রহণ করুন যারাই দ্বিতীয়বার আমাদের এই হৃদপিণ্ডে আগুন দিয়েছে আমরাও ওদের প্রত্যেকের রাজনীতি চিরদিনের জন্য নিশ্বেস করে দিব। বঙ্গবন্ধুর বাংলায় আমাদের প্রিয় তারাকান্দার মাটিতে কোন রাজাকারের অস্তিত্ব রাখবো না।জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

জয় দেশরত্ন শেখ হাসিন বলে লিখাটি শেষ করেন।

তা দেখে তার প্রতি উত্তরে তারাকান্দা উপজেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন জিয়াউল হক জিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমের কমেন্ট বক্সে লিখেন, ” আপনার লেখাটা পড়ে উত্তর না দিয়ে পারলাম না। তারাকান্দা উপজেলা আওয়ামী লীগ ৫ ই আগস্ট থেকে এখন পর্যন্ত জীবিত আছে কিনা আমার জানা নেই।

তারাকান্দা উপজেলা যুবলীগ ৫ আগস্টের পর থেকে জীবিত আছে কিনা জানা নেই। কিছু সংখ্যা মানুষ ফেসবুকে পোস্ট করা ছাড়া রাজনৈতিক কোন কর্মকান্ডে আওয়ামী লীগ’কে ফিরিয়ে আনার জন্য কোন ভূমিকা রাখেনি।

৫ ই আগস্টের পর থেকে কয়েকজন লোক ছাড়া কেউ কোন আন্দোলন মিছিল করেনি, তারা কিন্তু কেও বড় ধরনের পোস্ট পদবী নিয়ে করেনি। তার মানে কি পদ পদবী ছাড়া আওয়ামী লীগ কেউ করতে পারবে না।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আপনার কথার অনুযায়ী কয়েকজনকে তারাকান্দা ফুলপুর ইজারা দিয়ে দিছে, অন্য কেউ আওয়ামী লীগের কর্মকান্ডে অংশগ্রহণ করলে তাদের জবাবদিহি করতে হবে। জবাব যদি নিতে চান ঐক্যবদ্ধ রাজনীতি যদি করতে চান তাহলে আসুন কবে কোন দিন অবস্থান করবেন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য, না নেত্রীর আশায় বইসা রইছেন উনি ব্যবস্থা করে দিবে তারপর আপনারা আসবেন ।

আমি কথা দিলাম আমি আওয়ামী লীগের একজন নগণ্য কর্মী হিসাবে ওই তারিখে শতাধিক লোক নিয়ে আপনাদের পাশে থাকবো। ৫ তারিখের পর থেকে ফুলপুর তারাকান্দার কর্মীদের সাথে যোগাযোগ রেখেছি এখনো আছে ভবিষ্যতেও থাকবে।

ইনশাআল্লাহ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লিখে লিখাটা শেষ ক২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের কয়েক দিন যেতে না যেতেই দেশের বেশ কিছু স্থানে এমন সব দৃশ্য লক্ষ্মণীয় হয়ে উঠে। যা কিছু মানুষের কাছে ইতিবাচক ও কিছু মানুষের মাঝে নেতিবাচক হয়ে উঠছে।

সারাদেশ

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের […]

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

ডেস্ক রিপোর্ট

২৮ জুন ২০২৬, ১০:৩০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলী ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, রিয়াজ, হেলাল রাড়ী, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেলের বহরে এই হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক। হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী আহত হয় এবং ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। ঘটনা জানার পর উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার আহত নেতাকর্মীদের দেখতে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

কাফরুলের চালককে মাথায় ইটের আঘাত করা ভাইরাল সেই ছিনতাইকারী গ্রেপ্তার

এলাকায় মোটরসাইকেলচালকের মাথায় ইটের আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ফয়সালের সঙ্গে ভুক্তভোগী মোটরসাইকেলচালক রাফির ব্যবসা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। […]

কাফরুলের চালককে মাথায় ইটের আঘাত করা ভাইরাল সেই ছিনতাইকারী গ্রেপ্তার

কাফরুলের চালককে মাথায় ইটের আঘাত করা ভাইরাল সেই ছিনতাইকারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১২ জুন ২০২৬, ১০:২৮

এলাকায় মোটরসাইকেলচালকের মাথায় ইটের আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ফয়সালের সঙ্গে ভুক্তভোগী মোটরসাইকেলচালক রাফির ব্যবসা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। কয়েকদিন আগেও এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল।

ঘটনার দিন রাফি একা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পথে কালু, পারভেজ ও তাদের কয়েকজন সহযোগী আড্ডা দিচ্ছিল। রাফিকে একা দেখে তারা তাকে থামানোর চেষ্টা করে। প্রথমে কালু তাকে আটকাতে ব্যর্থ হলে সামনে অবস্থান নেওয়া পারভেজ একটি বড় ইটের টুকরো দিয়ে রাফির মাথায় আঘাত করে। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

পরে অভিযুক্তরা আহত রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর র‌্যাব-৪-এর আভিযানিক দল জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।