১৭ বছর পুলিশ যা করেছে তা নিয়ে তাদের চিন্তা ভাবনা করা উচিত। তাদের বেশি বাড়াবাড়ি করা ঠিক নয়, যাই করবে তা তাদের সীমার মধ্যে থেকে করা উচিত বলে মন্তব্য করেছেন ভোলা–১ আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী আন্দালিব রহমান পার্থ। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের নারী ভোটারদের নিয়ে এক নির্বাচনি জনসভায় তিনি এসব মন্তব্য করেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, যাদের উন্নয়ন করার ক্ষমতা নাই, যাদের উন্নয়ন করার যোগ্যতা নাই, যাদের উন্নয়ন করার পরিকল্পনা নাই তারাই জান্নাতের টিকিট নিয়ে খেলে। দেশের মানুষ সততা এবং উন্নয়নের সঙ্গে রয়েছে। এবার নির্বাচনে জনগণ তা প্রমাণ করে দেবে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নে ঢাকায় আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার ঘটনা নিয়ে তিনি বলেন, ১৭ বছর পুলিশ যা করেছে তা নিয়ে তাদের চিন্তা ভাবনা করা উচিত। তাদের বেশি বাড়াবাড়ি করা ঠিক নয়, যাই করবে তা তাদের সীমা মধ্যে থেকে করা উচিত।
এ সময় তিনি উপস্থিত সকল মা-বোনদেরকে আগামী ১২ তারিখের নির্বাচনে একত্রিত হয়ে ভোটকেন্দ্রে গিয়ে গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে তাকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ও বিএনপির নেতৃবৃন্দ সহ পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের সহস্ত্রাধিক নারী ভোটাররা।