বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

নাসীরুদ্দীনের ৮ দফা ইশতেহার: চাঁদাবাজ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

চাঁদাবাজি, মাদক, দুর্নীতি ও অবৈধ দখলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ঢাকা–৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক ভবনের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তাঁর নির্বাচনি ইশতেহারের ৮ দফা ঘোষণা করেন। নাসীরুদ্দীনের ঘোষিত ৮ দফা ইশতেহার ১. শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারনির্বাচিত হলে সংসদে […]

নাসীরুদ্দীনের ৮ দফা ইশতেহার: চাঁদাবাজ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৪৬

চাঁদাবাজি, মাদক, দুর্নীতি ও অবৈধ দখলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ঢাকা–৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক ভবনের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তাঁর নির্বাচনি ইশতেহারের ৮ দফা ঘোষণা করেন।

নাসীরুদ্দীনের ঘোষিত ৮ দফা ইশতেহার

১. শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার
নির্বাচিত হলে সংসদে ও জাতীয়–আন্তর্জাতিক পর্যায়ে চাপ সৃষ্টি করে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করাই হবে তাঁর প্রধান অগ্রাধিকার।

২. চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ ঢাকা–৮
চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করা হবে। নাগরিকরা গোপনে অভিযোগ জানাতে পারবেন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। মাদকবিরোধী অভিযান, পুনর্বাসন কর্মসূচি, সিসিটিভি নজরদারি, পর্যাপ্ত স্ট্রিট লাইট এবং নারী–শিশু নিরাপত্তায় ২৪/৭ হেল্পলাইন চালুর ঘোষণা দেন তিনি। অবৈধ দখল উচ্ছেদ ও প্রাণীর প্রতি নিষ্ঠুরতার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন।

৩. সর্বজনীন স্বাস্থ্যসেবা
সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র দালাল ও সিন্ডিকেটমুক্ত করা, স্বাস্থ্যসেবাকে নাগরিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা, আধুনিক চিকিৎসা সরঞ্জাম, দক্ষ জনবল নিয়োগ এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি। মানসিক স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য ও প্রবীণ–প্রতিবন্ধীদের বিশেষ সেবার কথাও উল্লেখ করেন।

৪. বৈষম্যহীন ও নিরাপদ শিক্ষা ব্যবস্থা
সব শিক্ষাপ্রতিষ্ঠানে মেধাভিত্তিক শিক্ষা নিশ্চিত, ভর্তি বাণিজ্য ও রাজনৈতিক সহিংসতা বন্ধ, র‍্যাগিং ও গেস্টরুম সংস্কৃতি বিলোপ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা চালুর ঘোষণা দেওয়া হয়। মাঠ ও পার্ক উদ্ধার করে খেলাধুলার পরিবেশ তৈরির কথাও বলেন তিনি।

৫. কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি তৈরি
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা বিকাশ, স্টার্টআপ ফান্ড গঠন, জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন, পল্টনে আধুনিক স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপন এবং ফ্রিল্যান্সিং ও ডিজিটাল স্কিল প্রশিক্ষণের প্রতিশ্রুতি দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

৬. নাগরিকবান্ধব ও জনদুর্ভোগমুক্ত ঢাকা–৮
বিদ্যুৎ, গ্যাস ও পানি সংকট নিরসন, যানজট কমাতে আলাদা সময়সূচি, ভিআইপি প্রটোকলজনিত ভোগান্তি বন্ধ, দুর্যোগ ব্যবস্থাপনা জোরদার এবং জন্মনিবন্ধন, এনআইডি, ট্রেড লাইসেন্সসহ সেবা হয়রানিমুক্ত করার অঙ্গীকার করেন তিনি।

৭. আগামী প্রজন্মের জন্য পরিবেশবান্ধব ঢাকা–৮
আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, জলাবদ্ধতা নিরসন, বিল্ডিং কোড ও অগ্নিনিরাপত্তা আইন কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দেন তিনি। তরুণ ও স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা কর্মসূচি চালুর কথাও জানান।

৮. জনতার এমপি, জনতার সেবক
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তিনি ক্ষমতাকে এলিটদের হাত থেকে সাধারণ মানুষের কাছে ফিরিয়ে আনতে চান। নির্বাচিত হলে ওয়ার্ডভিত্তিক ওয়ান-স্টপ সেবা কেন্দ্র ও হটলাইন চালু করে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ নিশ্চিত করবেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪১৭

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫৩

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪১৭

রাজনীতি

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান। দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও […]

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৫

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান।

দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী।

মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর আল্লামা মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।

দলের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪১৭