শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

আমি হাতজোড় করে অনুরোধ করছি সকাল সকাল কেন্দ্রে চলে যাবেন, আপনারা ভোটটা রক্ষা করবেন : রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন দিন আপনাদের আমি হাতজোড় করে অনুরোধ করছি সকাল সকাল কেন্দ্রে চলে যাবেন। পাশের বাড়ি, প্রতিবেশী মা-বোনেদের নিয়ে ভোট কেন্দ্রে চলে যাবেন। আপনারা ভোটটা রক্ষা করবেন। সোমবার (১৯ জানুয়ারি) রাতে সরাইলের চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামবাসী আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন […]

নিউজ ডেস্ক

২০ জানুয়ারী ২০২৬, ১১:৪১

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন দিন আপনাদের আমি হাতজোড় করে অনুরোধ করছি সকাল সকাল কেন্দ্রে চলে যাবেন। পাশের বাড়ি, প্রতিবেশী মা-বোনেদের নিয়ে ভোট কেন্দ্রে চলে যাবেন। আপনারা ভোটটা রক্ষা করবেন।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে সরাইলের চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামবাসী আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

এলাকাবাসীর কাছে ৩০টা ঘণ্টা চেয়ে নিয়ে আলোচিত এই নারী নেত্রী বলেন, আগামী ১১ তারিখ সন্ধ্যা ৬টা থেকে থেকে ১২ তারিখ রাত ১২টা পর্যন্ত আপনারা ভোটকেন্দ্রের আশপাশে থাকবেন। কোনও জাল ভোট, কোনও নির্বাচনী কারচুপি, কোনও ধরনের কারসাজি কেউ যেন না করতে পারে আপনারা পাহারায় থাকবেন।

ভোট আপনাদের সিদ্ধান্তও আপনাদের জানিয়ে রুমিন ফারহানা বলেন, আপনারা যেভাবে বলবেন এমপি সেভাবেই কাজ করতে বাধ্য। আমি কোনও দলের এমপি হব না, আমি কোন বিশেষ গোষ্ঠীর এমপি হব না, আমি সরাইল-আশুগঞ্জের ৫ লাখ ভোটারের এমপি। সুতরাং আপনারা আমার নিয়োগদাতা, আপনারাই আমাকে বরখাস্ত করতে পারবেন।

আমি যদি কাজ করি আপনারা আজ যেমন ভালোবেসে এনেছেন, আবারও আনবেন। আর যদি কাজ না করি তাহলে আমাকে ছুঁড়ে ফেলে দেবেন। আর আপনাদের দরজায় ভোট চাইতে আসতে পারব না। কিন্তু আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত হাতজোড় করে বলি ভোটটা আপনারা রক্ষা করবেন।

‘সরাইল-আশুগঞ্জের মানুষ আমার প্রতি যেই ভালোবাসা, আস্থা, বিশ্বাস রেখেছেন, আমি আল্লাহর কাছে শুধু একটা দোয়া করি আল্লাহ তুমি এ বিশ্বাসের মর্যাদা দেয়ার ক্ষমতা আমাকে দিও। এই অবহেলিত মানুষদের উন্নয়ন যেন আল্লাহ তুমি আমাকে উছিলা করে দাও, এই এলাকার মানুষের উন্নয়ন যেনো আমি করতে পারি’, বলেন রুমিন ফারহানা।

দেশে যতগুলো উপজেলা আছে, তার মধ্যে সরাইল ও আশুগঞ্জের মতো এত অবহেলিত আর কোনো উপজেলা নেই দাবি করে তিনি বলেন, ইনশাল্লাহ আমরা যদি এমপি নির্বাচিত হতে পারি এই দুটো উপজেলায় যে ১৭টা ইউনিয়ন আছে তার সঙ্গে বিজয়নগর উপজেলার দুটো ইউনিয়ন এখন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এই ১৯টি ইউনিয়নের রাস্তা-ঘাট, ব্রিজ, কালভাট আমি এমনভাবে তৈরি করব, ইনশাল্লাহ আমি মডেল উপজেলা তৈরি করে ছাড়ব।

তিনি আরও বলেন, সরকারি স্কুল কলেজ, মাদ্রাসা বলেন কোথাও কোনো উন্নয়নের ছোঁয়া নেই, আমাদের রাস্তাঘাটের যেমন বেহাল দশা তেমননি সরকারি স্বাস্থ্যসেবারও বেহাল দশা। আমি যদি শক্ত হাতে এই এলাকাকে একটা মডেল এলাকা করতে না পারি, তাহলে আমি আর কোনোদিন আপনাদের কাছে ভোট চাইতে আসব না।

রুমিন ফারহানা বলেন, অতীতে আমরা দেখেছি একজন মানুষই ৪০ বছর এমপি হণ। আমি শ্রদ্ধা জানিয়ে বলি, আমি যদি কাজ করতে না পারি পাঁচ বছরের বেশি সময় আপনারা আমাকে দিয়েন না। আমি যদি কাজ করি পাঁচ বছর পর আমাকে আবারও নির্বাচিত করবেন, আর যদি কাজ করতে না পারি তাহলে নির্বাচিত করার দরকার নেই। আপনারা জানেন ১৭টা বছর সংসদে আমি কীভাবে লড়াই করেছি, আপনারা জানেন হঠাৎ করে এখানে জোটপ্রার্থী কীভাবে এসেছেন।

আমাকে সব বড় বড় দল, সেই সঙ্গে প্রশাসনের সঙ্গে একা লড়াই করতে হয়েছে কিন্তু আমি একা না; আমার সঙ্গে এত এত ভাই-বোনেরা রয়েছেন, আপনারা আমার শক্তি, আপনারা আমার সব কাজের উৎসাহ। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি যেকোনো অসম্ভবকেই ইনশাল্লাহ করে দেখাতে পারব।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬৪

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬৪

রাজনীতি

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া […]

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার স্টেপ নেওয়া শুরু করেছে, এটা গুড সাইন। তবে যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ সেহেতু আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে জড়িত সবাই শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও লেখেন, ‘হামলায় সরাসরি জড়িত এমন যাদের নাম পত্রিকায় এসেছে তাদের অনেককেই আমরা অন্য আরেকজন সংরক্ষিত এমপির সাথে পরবর্তীতেও ঘটনাস্থলে প্রেসের সামনে আসতে দেখেছি। তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’a

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৩৩

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৩৩