মনিরুল ইসলাম ডাবলু, নাটোর
শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া যে পথ দেখিয়ে দিয়ে গেছেন সেই পথ অনুসরণ করেই তারেক রহমান আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।
বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, এই তারেক রহমান বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক। তারেক রহমান বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্রের এবং বাংলাদেশের সকল মানুষের ঐক্যের প্রতীকের নাম হচ্ছে তারেক রহমান। প্রিয় ভাইয়েরা আমার সকল ষড়যন্ত্র সকল চক্রান্ত দেশি বিদেশি সকলে হতবাগ হয়ে গেল এ কি তারেক রহমানকে মানুষ এক পলক দেখার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি ওই ঢাকা ৩০০ ফিটে, ঢাকা শহরে মানুষের সমাহার সমুদ্রে পরিণত হয়েছিল।
প্রিয় ভাই ও বোনেরা মনে হয় আজকে বাংলাদেশ তাকিয়ে আছে তারেক রহমানের দিকে বাংলাদেশে গণতন্ত্রের দিকে। বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব আজকের এই তারেক রহমান।এই তারেক রহমান পারবে আগামী দিনের বাংলাদেশকে গণতন্ত্র রক্ষা করতে আগামী দিনে এই তারেক রহমান এ নেতৃত্বে বাংলাদেশকে শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া যে পথ দেখিয়ে দিয়ে গেছেন সেই পথ অনুসরণ করেই তারেক রহমান আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে তিনি আজ সোমবার বিকেলে নাটোর শহরের তেবাড়িয়া হাটে ছাত্রদলের আয়োজনে বাংলাদেশের ঐক্যের প্রতিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহিমান্বিত বিদায় এবং ছাত্রদল নেতা রাকিব ও রায়হান এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে এসব কথা বলেন।
এ সময় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব,মোস্তাফিজুর রহমান শাহিন,জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহিদুল্লাহ সোহেল,সাবেক যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন,জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম,সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজন,সহ বিএনপির নেতৃবৃন্দ।